নিউজ

কীসের এত অহংকার শ্রেয়সের— বিরাটের সঙ্গে ব্যবহারে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা!

ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে তাঁরা। তবে এবার ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি আর শ্রেয়স আইয়ার এলেন আলোচনার কেন্দ্রে। ৫ নম্বর ম্যাচে তাঁদের দুজনের মধ্যে কার একটি ছোট কথোপকথনের ভিডিও নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Shreyas Iyer and Virat Kohli fight
Shreyas Iyer and Virat Kohli fight

ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে  দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে তাঁরা। তবে এবার ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি আর শ্রেয়স আইয়ার এলেন আলোচনার কেন্দ্রে। ৫ নম্বর ম্যাচে তাঁদের দুজনের মধ্যে কার একটি ছোট কথোপকথনের ভিডিও নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অনেক নেট নাগরিক দাবি করেছেন যে, বিরাটের সাথে শ্রেয়স সঠিক ব্যবহার করেননি। শ্রেয়সের আচরণ নিয়ে তাঁকে সমালোচনায় বিঁধছেন অনেকে।

মাঠে ঠিক কী এমন ঘটেছিল সেদিন বিরাট ও শ্রেয়সের মধ্যে?

নিউজিল্যান্ডের ব্যাট করার সময় দুই ওভারের মাঝে এই ঘটনা ঘটে। তখন শ্রেয়স আইয়ার উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণের সাথে কথা বলছিলেন। ঠিক সেই সময় বিরাট কোহলি এগিয়ে আসেন তাঁদের কাছে। কিছু কথা বলার চেষ্টা করেন শ্রেয়সের সঙ্গে। তবে ভিডিওতে দেখা যাচ্ছে যে, ওই স্থানে খুব বেশিক্ষণ না থেকে তাড়াতাড়ি সেখান থেকে চলে যান শ্রেয়স। ওই ঘটনার ভিডিও এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।

বিরাটকে ইগনোর করেছেন শ্রেয়স?

ভিডিওটি ভাইরাল হতেই সেই নিয়ে চর্চা চলছে। অনেকেই মনে করছেন, যখন বিরাট কোহলির মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার কিছু পরামর্শ দেওয়ার জন্য এগিয়ে আসেন, সেই সময় আরো কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলার উচিত ছিল শ্রেয়সের। তবে আচরণকে অনেকেই অহংকার বলে উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে,"এত অহংকার কিসের?" তবে এইটুকু ভিডিও দেখে সত্যি সত্যিই বিরাটকে শ্রেয়স উপেক্ষা করেছিলেন কিনা, সে ব্যাপারে সত্যি ঘটনা জানার উপায় নেই 

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

ব্যাটিংয়ে ব্যর্থ, বোলারদের দাপটে জিতল টিম ইন্ডিয়া:

এদিকে এদিনের ম্যাচের লড়াই ছিল বেশ উত্তেজনাপূর্ণ। ভারত প্রথমে ব্যাট করতে নেমে ২১০ রানের লক্ষ্য বেঁধে দেয় নিউজিল্যান্ডের সামনে। ব্যাটিং অর্ডারে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি ভারতীয় দল। কিন্তু সেই চাপ কাটিয়ে ভারতের বোলাররা দারুন প্রত্যাবর্তন করেন। জেতার জন্য ২২০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৮৭ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড। তখনো ১১ রান বাকি থাকতে ভারত ম্যাচটি জিতে নেয় ২৩ রানে। 

আরো পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে জিততে চাপের মুখে 'সীতারাম' নাম জপছিল আর্যবীর, বড় কথা জানালেন বীরেন্দ্র সেহবাগ!

বোলারদের পারফরম্যান্সেই সিরিজ জিতল ভারত:

টিম ইন্ডিয়ার হয়ে এদিন তিনটি উইকেট শিকার করলেন অর্শদীপ সিংহ। দুটি করে উইকেট শিকার করেছেন মহম্মদ সিরাজ আর অক্ষর পটেল। এছাড়াও একটি করে উইকেট নিজেদের ঝুলিতে পুরেছেন আকিব নবি, যশ ঠাকুর আর। এদিনের ম্যাচেই ওডিআই ক্রিকেটে প্রথম অভিষেক করলেন বিদর্ভের পেসার যশ ঠাকুর। বল হাতে অভিষেক ম্যাচে তিনি নিজের গতি আর নিয়ন্ত্রিত লাইন-লেংথে নজর কেড়ে নিয়েছেন।

টি-২০ সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজেও আধিপত্য দেখালো ভারত। এবার টেস্ট সিরিজ জেতাই ভারতীয় দলের একমাত্র লক্ষ্য। কিন্তু মাঠের সফলতা অর্জনের পাশাপাশি বিরাট-শ্রেয়সের এই ভাইরাল ভিডিও নিয়ে তর্ক যেন থামতে চাইছে না।

আরো পড়ুন: ICC-র শীর্ষে আবারও ভারতীয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার ICC-র চেয়ারম্যান হলেন জয় শাহ!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে