ICC-র শীর্ষে আবারও ভারতীয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার ICC-র চেয়ারম্যান হলেন জয় শাহ!
আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে জয় শাহ। কোনরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দ্বিতীয়বারের জন্য তাঁকে এই পদে ফের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে আইসিসি বোর্ড। ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত ICC-র বোর্ড বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ডিরেক্টরদের প্রস্তাবের ভিত্তিতেই।

আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে জয় শাহ। কোনরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দ্বিতীয়বারের জন্য তাঁকে এই পদে ফের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে ICC বোর্ড। ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত আইসিসি-র বোর্ড বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ডিরেক্টরদের প্রস্তাবের ভিত্তিতেই। এবারেও বোর্ড আস্থা রাখছে জয় শাহের নেতৃত্বের উপর। তাছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে যাতে ধারাবাহিকতা বজায় থাকে সেই জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর।
দ্বিতীয়বার দায়িত্ব পেলেন জয় শাহ!
ICC-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, জয় শাহের নেতৃত্বে অধিক গুরুত্ব দেওয়া হবে ক্রিকেটের বিশ্বব্যাপী সম্প্রসারণ, দর্শকসংখ্যা বৃদ্ধি, বাণিজ্যিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে। আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা সহ সহযোগিতায় থাকা সদস্য দেশগুলি যাতে আরো বেশি সুযোগ পায় সেদিকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মহিলা ক্রিকেটের উন্নয়ন, আন্তর্জাতিক ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখা এবং সততা ধরে রাখা, খেলার দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়ীকরণ নিশ্চিত করাও রয়েছে লক্ষ্যে।
এবার বড় চ্যালেঞ্জ অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন!
দ্বিতীয় দফায় জয় শাহের দায়িত্ব গ্রহণের সময় একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সামনে। ২০২৮-র লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ক্রিকেট অলিম্পিকের মঞ্চে ফিরে আসায় বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ার সুযোগ মিলবে বলে মনে করছে আইসিসি। ক্রিকেটকে নতুন প্রজন্মের কাছে আরো জনপ্রিয় করে তোলার পাশাপাশি নতুন দর্শক টানার জন্যই এই উদ্যোগ।
আরো পড়ুন: বিরাট সুখবর দিল আইসিসি, ২০২৯-এর চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০৩১-এর ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতই!
মহিলা ক্রিকেট-সহ সহযোগী দেশগুলির উন্নতিতে জোর দিচ্ছে ICC!
ICC বোর্ডের তরফে মহিলা ক্রিকেটের উন্নয়নের সঙ্গে সঙ্গে সহযোগী সদস্য দেশগুলি যাতে আরো বেশি করে অংশগ্রহণ করতে পারে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যে সকল দেশে এখনো পর্যন্ত ক্রিকেট বিকাশের পর্যায়ে, সেই সমস্ত দেশের উপযুক্ত পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় তারাও যাতে অংশগ্রহণ করতে পারে, এবং নতুন খেলোয়াড় উঠে আসতে পারে, সেদিকেও পরিকল্পনা নিয়েছে আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জয় শাহ আশাবাদী:
চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের পর জয় শাহ বলেন, বোর্ড যে তাঁর ওপরে ফের আস্থা রেখেছে, তাতে তিনি আনন্দিত। ভবিষ্যতে আইসিসির সদস্য দেশগুলির সাথে একত্রিত হয়ে কাজ করার জন্য এবং ক্রিকেটের জন্য উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন জয় শাহ। অলিম্পিকে আবারও ক্রিকেটের ফিরে আসায় খেলাটিকে নতুন দর্শকদের কাছে পৌঁছে দেবে।




