নিউজ

পাকিস্তানকে ধরাশায়ী করতেই মাঠেই সেলিব্রেশন, তাতেই শুরু বিতর্ক! ভারতের আগ্রাসন নিয়ে এবার মুখ খুললেন ফাইনালের 'নায়ক' মোহিত!

ভারত-পাকিস্থান ক্রিকেট ময়দানে মুখোমুখি হওয়া মানেই যেন এক যুদ্ধ। এবারের তার ব্যতিক্রম হল না। ভারত-পাকিস্তান ম্যাচ হবে আর তাতে বিতর্কের সৃষ্টি হবে না এমনটা খুব কমই হয়। তাই হাড্ডাহাড্ডি ম্যাচে পাকিস্তানকে ধরাশায়ী করে শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে ভারত। কিন্তু জয়ের শট মারার পর পাকিস্তানের উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী উচ্ছ্বাস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার এই বিতর্ক নিয়েই মুখ খুললেন ম্যাচের নায়ক মোহিত।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
Mohit Ulva celebration vs Pakistan
Mohit Ulva celebration vs Pakistan

ভারত-পাকিস্থান ক্রিকেট ময়দানে মুখোমুখি হওয়া মানেই যেন এক যুদ্ধ। এবারের তার ব্যতিক্রম হল না। ভারত-পাকিস্তান ম্যাচ হবে আর তাতে বিতর্কের সৃষ্টি হবে না এমনটা খুব কমই হয়। তাই হাড্ডাহাড্ডি ম্যাচে পাকিস্তানকে ধরাশায়ী করে শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে ভারত। কিন্তু জয়ের শট মারার পর পাকিস্তানের উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী উচ্ছ্বাস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার এই বিতর্ক নিয়েই মুখ খুললেন ম্যাচের নায়ক মোহিত। এই আগ্রাসনকে মোটেই বেশি বাড়াবাড়ি হিসেবে দেখছেন না ফাইনালের নায়ক মোহিত উলভা। তাঁর মতে, পাকিস্তানকে তাদের মতো করেই একই কায়দায় জবাব দিয়েছেন তারা। 

ভারত-পাকিস্তান ম্যাচ শেষে বিতর্ক নিয়ে কী বললেন মোহিত উলভা?

মোহিত উলভা জানিয়েছেন, গ্রুপ পর্বে পাকিস্তান যখন জেতে তখন পাকিস্তানের ক্রিকেটারেরাও একইরকমভাবে উচ্ছ্বাস করেছিলেন। আর ফাইনাল জিতে ভারতীয় ক্রিকেটাররা তার জবাব দিয়েছেন। সূত্রের খবর, এ প্রসঙ্গে মোহিত বলেছেন, “খুবই স্বাভাবিক ওটা। ভারত-পাকিস্তান ম্যাচ, আর তার উপর ফাইনাল। যেভাবে ওরা লিগ পর্বে জিতে উচ্ছ্বাস করেছিল সেটা আমাদের মনে ছিল। আসলে ওই ঘটনা আমরা কেউ ব্যক্তিগত ভাবে নিইনি। আমরা ভাবছিলাম ওরা নিজেদের জয়ের পর উচ্ছ্বাস করছে। তাই ওদের নিয়ে ভাবতে চাইনি।”

আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ বাংলাদেশি ক্রিকেটারদের ভীড়! নিলামে নাম লেখালেন মুস্তাফিজসহ আরও ৭ বাংলাদেশি ক্রিকেটার!

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

ফাইনাল জিতে আমরাও একই কাজ করেছি: মোহিত উলভা

মোহিত আরও জানান, “ফাইনাল জিতে আমরাও একই কাজ করেছি। নিজেদের জয়ের উচ্ছ্বাস আমরা প্রকাশ করেছি। আবেগ, আগ্রাসন, তাতে সবকিছুই ছিল। ওদের দেখানোর জন্য কোনোকিছু করিনি। নিজেদের মধ্যেই উচ্ছ্বাস করেছি। সব কিছু খুব স্বাভাবিক ছিল।”

অনুর্ধ্ব-১৯এ এশিয়া কাপের ফাইনালের 'নায়ক' মোহিত!

১০ নম্বরে ব্যাট হাতে নেমে ২৬ বলে অপরাজিত ৪৯ রান করেছেন মোহিত উলভা। এমনকি জয়ের শটও এসেছে তাঁর ব্যাট থেকেই। আর তা নিয়ে এখনও যেন ঘোর কাটছে না মোহিতের। এ প্রসঙ্গে মোহিত জানান, “আসলে চার মারার পর আমি সব কিছুর থেকেই যেন হারিয়ে গিয়েছিলাম। জানতামও না যে আমার দিকে বাকিরা ছুটে আসছে বা চারিদিকে ঠিক কী হচ্ছে। আমি ম্যাচ শেষ করেছি। আর তার আগে জানতাম ম্যাচ শেষ করে আসতে পারব। কিন্তু কাজটা করার পর বিশ্বাসই হচ্ছিল না যে আমি পেরেছি। তাই হারিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আর তাই সকলে উচ্ছ্বাস করছে। সেইকারণে আমিও উচ্ছ্বাস করেছি।”

আরো পড়ুন: ভারতের মহিলা দলেও একজন বৈভব চাইছেন হরমনপ্রীত! কিন্তু কেন?

ট্যাগ:IndiaPakistan
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 492 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে