নিউজ

ভারতের মহিলা দলেও একজন বৈভব চাইছেন হরমনপ্রীত! কিন্তু কেন?

বৈভব সূর্যবংশী, ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা পাকা করে নিয়েছেন মাত্র ১৫ বছর বয়সে। ইতিমধ্যেই তিনি নজর কেড়ে নিয়েছেন ঝোড়ো ব্যাটিং আর আক্রমণাত্মক ক্রিকেট খেলে।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Harmanpreet Kaur on Vaibhav Suryavanshi
Harmanpreet Kaur on Vaibhav Suryavanshi

বৈভব সূর্যবংশী, ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা পাকা করে নিয়েছেন মাত্র ১৫ বছর বয়সে। ইতিমধ্যেই তিনি নজর কেড়ে নিয়েছেন ঝোড়ো ব্যাটিং আর আক্রমণাত্মক ক্রিকেট খেলে। এবার বিহারের এই তরুণ বিস্ময়কর প্রতিভার অধিকারী বৈভবের মতই ভারতের মহিলা ক্রিকেট দলেও এমন আগ্রাসী ক্রিকেটার চাইছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর। কী বললেন তিনি?

মহিলা ক্রিকেটারদের বড় বার্তা দিলেন হরমনপ্রীত!

জয়পুরে হরমনপ্রীত নিজের মোমের মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে হাজির হয়ে বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁর কথায়, ভয়ডরহীন ভাবে বৈভব যেভাবে আক্রমণাত্মক মেজাজ নিয়ে ক্রিকেট খেলছেন, তা আগামী প্রজন্মের ক্রিকেটারদের কাছে বড় উদাহরণ হয়ে থাকবে। মূলত উঠতি মহিলা ক্রিকেটারদের বৈভবের মতোই আগ্রাসন নিয়ে ভয়ডরহীন ভাবে, আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে মাঠে নামার নিদান দিয়েছেন তিনি। হরমনপ্রীত আশা করেন, ভারতসহ পুরো বিশ্বের মহিলা ক্রিকেটাররা আগামীদিনের নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ক্রিকেটের প্রচলিত ধারণা পাল্টে দেবেন।

আরো পড়ুন: ৮ বছর পর সিরিশকাগজ কাণ্ডের তদন্ত নিয়ে তোলপাড় কান্ড অস্ট্রেলিয়া ক্রিকেটে, ৩ ক্রিকেটারকে দায়ী করলেন ওয়ার্নার!

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

মহিলা ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে বৈভবের ক্রিকেট খেলার স্টাইল!

হরমনপ্রীতের বিশ্বাস যে, আগামী দিনে মহিলা ক্রিকেটারদের অনুপ্রাণিত করে তুলবে বৈভবের ক্রিকেট খেলার স্টাইল। শুধুমাত্র রান করে যাওয়া নয়, সুন্দরভাবে ইতিবাচক ক্রিকেট খেলার মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে নেওয়াটাও বড় ব্যাপার। তাতে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা দিনের পর দিন বৃদ্ধি পাবে। 

সচিন তেন্ডুলকর আর মহেন্দ্র সিংহ ধোনির পাশে হরমনপ্রীত:

উল্লেখ্য, হরমনপ্রীতের মোমের মূর্তি উন্মোচিত হয়েছে জয়পুরের নাহারগড় ফোর্টে। ইতিপূর্বে ওই ফোর্টে জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর আর মহেন্দ্র সিংহ ধোনি। তাঁদের সঙ্গে এবার হরমনপ্রীত প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে জায়গা পেলেন।

ভারতীয় মহিলা দলের অধিনায়ক তাঁর প্রাপ্ত এই সম্মানকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন। তবে সচিন কিংবা ধোনির মতো উচ্চতায় যেতে এখনও বহু পথ চলা বাকি আছে বলে মনে করেন হরমনপ্রীত। কিন্তু তাঁর আশা, আগামী দিনের মহিলা ক্রিকেটারদের স্বপ্ন দেখতে ও আরও বড় সাফল্য অর্জন করতে অনুপ্রাণিত করবে তাঁর এই মূর্তি।

আরো পড়ুন: যশস্বী আসবেন কেকেআরে! কিন্তু যশস্বীকে পেতে কেকেআরকে কোন কোন ক্রিকেটার ছাঁটাই করতে হবে?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 492 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে