শেষমেষ হার্দিককে কত কোটিতে কিনল পাঞ্জাব? এবার ফাঁস হয়ে গেল অন্দরের কথা!
আইপিএলের ট্রেডিং বাজারে এল বিরাট চমক! সমস্ত জল্পনার অবসান করে মুম্বই ইন্ডিয়ান্সকে বিদায় জানিয়ে পাঞ্জাব কিংসে যোগদান করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া। ট্রেডিংয়ের মাধ্যমে ১৮ কোটি টাকার বিনিময়ে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস হার্দিককে দলে নিয়েছে।

আইপিএলের ট্রেডিং বাজারে এল বিরাট চমক! সমস্ত জল্পনার অবসান করে মুম্বই ইন্ডিয়ান্সকে বিদায় জানিয়ে পাঞ্জাব কিংসে যোগদান করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া। ট্রেডিংয়ের মাধ্যমে ১৮ কোটি টাকার বিনিময়ে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস হার্দিককে দলে নিয়েছে। অন্যদিকে, হার্দিকের বদলে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন পাঞ্জাব কিংসের তারকা পেসার অর্শদীপ সিং।
মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে এবার পাঞ্জাবে হার্দিক!
এতদিন মুম্বাই ইন্ডিয়ান্সে ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা বেতন পেতেন হার্দিক। এবার পাঞ্জাব কিংসে তাঁর পারিশ্রমিক বেড়ে হচ্ছে ১৮ কোটি টাকা। অর্থাৎ নতুন দলে যোগ দিয়ে আর্থিক দিক থেকেও লাভবান হলেন ভারতীয় এই অলরাউন্ডার।
আরও পড়ুন- আইপিএল শুরুর আগেই নিজের বিয়ে সারবেন রিঙ্কুর, সাংসদ প্রিয়ার সঙ্গে কবে গাঁটছড়া বাঁধছেন এই ফিনিশার?
হার্দিককে নিতে আগ্ৰহ দেখিয়েছিল কলকাতা নাইট রাইডার্স!
ইতিপূর্বেই হার্দিক পাণ্ডেয়াকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, কেকেআর ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে হার্দিককে অধিনায়ক করার কথাও শোনা গিয়েছিল একটা সময়। যদিও সেই সমস্ত সম্ভাবনাকে ব্যর্থ করে দিয়ে হার্দিক পাণ্ডেয়াকে নিজেদের দলে নিয়েছে পাঞ্জাব কিংস। সূত্রের খবর, দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে অক্টোবর মাস জুড়েই এই ট্রেডিং নিয়ে আলোচনা হচ্ছিল। মঙ্গলবারেই সেই চুক্তি চূড়ান্ত হয়েছে। তারপর বুধবার আনুষ্ঠানিক ঘোষণা করা হলো।
অর্শদীপ এবার খেলবেন পাঞ্জাবের হয়ে:
এদিকে, এটি অর্শদীপ সিংয়ের জন্যও এক নতুন অধ্যায় হতে চলেছে। পাঞ্জাব কিংস থেকে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে তাঁকে মাঠে নামতে দেখা যাবে। এই প্রথম পাঞ্জাব ছেড়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের অন্যতম সফল বোলার অর্শদীপ যোগ দিচ্ছেন অন্য কোনও আইপিএল দলে।
আরও পড়ুন- আইপিএল ২০২৭-এ আবারও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিতে পারে শাহরুখের দল!
প্রসঙ্গত, ২০১৫-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই হার্দিক পাণ্ডেয়া আইপিএলে নিজের যাত্রা শুরু করেন। তারপর ২০২২ সাল নাগাদ গুজরাত টাইটান্সে তিনি যোগ দেন। ট্রেডিংয়ের মাধ্যমে ২০২৪ সালে ফের মুম্বইয়ে কামব্যাক করেন। এবার আবার দলবদল করে নতুন ঠিকানা হলো তাঁর পাঞ্জাব কিংস। এবার দেখার যে, নতুন দলের জার্সিতে কতটা সফল হন হার্দিক আর অর্শদীপ।