নিউজ

আইপিএল ২০২৭-এ আবারও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিতে পারে শাহরুখের দল!

২০২৬-এর আইপিএলে দলে যোগদান করতে পারলেও অবশেষে মাঠে নামতে পারেননি বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেও কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে বাধ্য হয়। শাহরুখ খানের দলকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল বিসিসিআইয়ের নির্দেশের কারণে।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Mustafizur Rahman in KKR
Mustafizur Rahman in KKR

২০২৬-এর আইপিএলে দলে যোগদান করতে পারলেও অবশেষে মাঠে নামতে পারেননি বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেও কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে বাধ্য হয়। শাহরুখ খানের দলকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল বিসিসিআইয়ের নির্দেশের কারণে। কিন্তু এবার সেই মুস্তাফিজুর রহমানকেই আবারও দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে কেকেআরের। ইতিমধ্যেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া-র মন্তব্যে তেমনি কিছু ইঙ্গিত মিলেছে। 

মুস্তাফিজকে নিয়ে শুরু নতুন জল্পনা!

গত সিজনে মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল। ওই সিজনে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলের দল পান মুস্তাফিজুর। বাংলাদেশের তবে ভারত আর বাংলাদেশের মধ্যে কিছু রাজনৈতিক উত্তেজনার জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়, যাতে মুস্তাফিজুরকে ছেড়ে দেন তাঁরা। সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রিকেট মহলে শুরু হয়েছিল জোড় বিতর্ক। এমনকি পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অসন্তোষ প্রকাশ করে। 

২০২৭ আইপিএলে মুস্তাফিজ কি মাঠে নামবেন?

এবার সমস্ত বিতর্কের পরেও ২০২৭ এর আইপিএলে বাংলাদেশের বাঁহাতি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া নিয়ে জল্পনা চলছে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, আকাশ চোপড়ার মন্তব্যে বোঝা যাচ্ছে, আগামী সিজনে আইপিএলে মুস্তাফিজুর খেলতে পারেন। সেক্ষেত্রে আবারো কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেও মাঠে নামতে দেখা যেতে পারে। তবে কেকেআরের তরফ থেকে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: বিরাট কোহলি থেকে হার্দিক পান্ডেয়া, ক্রিকেটারদের রাজপ্রাসাদের মতো বাড়ির নেপথ্যে কোন ডিজাইনার রয়েছে জানেন?

নতুন অধিনায়ক খুঁজছে নাইটরা:

অন্যদিকে, আরও একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে ঘিরে। আর সেটা হল, দলের অধিনায়ক কে হবেন? অজিঙ্ক রাহানের অবসর গ্রহণের পর নতুন করে আলোচনায় এসেছে দলের নেতৃত্বের বিষয়টি। আগামী ডিসেম্বরে গোয়ায় আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে আগামী ১৭ই নভেম্বরের মধ্যে সমস্ত দলকে তাদের রিটেনশন তালিকা এবং রিলিজ তালিকা জমা দিতে হবে। এবার দেখার, মুস্তাফিজুর রহমানকে নিয়ে শেষমেষ কী সিদ্ধান্ত গ্রহণ করে কলকাতা নাইট রাইডার্স। তার পাশাপাশি অধিনায়ক হিসেবে কাকে দেখা যাবে, সেটাও প্রশ্ন।

আরো পড়ুন: জন্মদিনেই পেয়ে গেলেন বড় উপহার, অধিনায়ক হয়ে গেলেন সঞ্জু স্যামসন!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 492 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে