নিউজ

বিরাট কোহলি থেকে হার্দিক পান্ডেয়া, ক্রিকেটারদের রাজপ্রাসাদের মতো বাড়ির নেপথ্যে কোন ডিজাইনার রয়েছে জানেন?

মাঠে তো ব্যাট-বলের লড়াইয়ে তাঁরা দর্শকদের মন জিতে নেন। তবে মাঠের বাইরে কেমন জীবনযাপন করেন ক্রিকেটাররা? কিভাবেই বা নিজেদের বাড়ির অন্দরসজ্জা করেন? বিলাসবহুল আকর্ষণ গুলির সাজিয়ে তোলার দায়িত্বে কারা থাকেন?

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
Hardik Pandya house interior decoration
Hardik Pandya house interior decoration

মাঠে তো ব্যাট-বলের লড়াইয়ে তাঁরা দর্শকদের মন জিতে নেন। তবে মাঠের বাইরে কেমন জীবনযাপন করেন ক্রিকেটাররা? কিভাবেই বা নিজেদের বাড়ির অন্দরসজ্জা করেন? বিলাসবহুল আকর্ষণ গুলির সাজিয়ে তোলার দায়িত্বে কারা থাকেন? হার্দিক পান্ডেয়া, যুবরাজ সিং থেকে শ্রেয়স আইয়ার, টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের বাড়িগুলির অন্দরসজ্জার পিছনে নামী স্থপতি সহ ডিজাইনাররা রয়েছেন। এবার সামনে এলো সেই সমস্ত বাড়িগুলির অন্তর সজ্জার বিবরণ। 

আলিবাগে বিরাট কোহলির বিলাসবহুল বাড়ি!

বিরাট কোহলি-র আলিবাগের ছুটির বাড়িটিতে চারটি শোওয়ার ঘর রয়েছে। আন্তর্জাতিক সংস্থা SAOTA, Avas Living-এর এই আবাসনের স্থাপত্য পরিকল্পনা করেছে। এই বাড়িতে রয়েছে উঁচু উঁচু ছাদের বসার ঘর, কাচের দেয়াল আর সবুজে ঘেরা বাগান। ইটালিও মার্বেল আর প্রাকৃতিক কাঠের ব্যবহারে আধুনিক আভিজাত্যে মোড়া আছে। রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রিত সুইমিং পুল, আধুনিক হোম অটোমেশন ব্যবস্থা আর বিশেষ ধরনের আলো। 

জুতো আর ক্রিকেট ব্যাটের বিশেষ সংগ্রহ শ্রেয়স আইয়ারের বাড়িতে!

মুম্বইয়ের লোয়ার পারেলের লোধা ওয়ার্ল্ড টাওয়ার্সে শ্রেয়স আইয়ারের ১৮০০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট রয়েছে। স্টুডিও পমিগ্ৰানেট (Studio Pomegranate) বাড়িটি সাজিয়েছে। প্রায় ৭০০ বর্গফুটের চওড়া বারান্দা আছে বাড়িতে। এছাড়াও বিশেষ ওয়াক-ইন ওয়ার্ডরোব রয়েছে শ্রেয়সের বিশাল স্নিকার্স সংগ্রহের জন্য। ক্রিকেট ব্যাট রাখার জন্য আছেন পৃথক ব্যবস্থা। বসার ঘরে মানানসই আসবাবপত্র রয়েছে। এছাড়াও কাজ আর বিশ্রামের জন্য একটি পৃথক ঘর রয়েছে। ব্যস্ত ক্রিকেটজীবনের সঙ্গে পরিবার আর বন্ধুদের সাথেও সময় কাটানো উপযুক্ত করেই সাজিয়ে তোলা হয়েছে বাড়িটি।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

যশস্বী জয়সওয়ালের আবাসনে ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া:

মুম্বইতে প্রায় ১৫০০ বর্গফুটের যশস্বী জয়সওয়ালের বাড়ির অন্দরসজ্জার দায়িত্বে ছিল এমকাসা স্টুডিও (Mcasa Studio)। যশস্বীর কাছে লন্ডন শহর ও ইউরোপীয় ধাঁচের বাড়ি পছন্দের। তাঁর এই বাড়িতে আছে খিলানযুক্ত প্রবেশপথ, দেওয়ালের নান্দনিক কারুকাজ আর গাঢ় নীল রঙের ব্যবহার। বসার ঘরে আছে ধূসর রঙের সোফা আর মার্বেলের টেবিল। পাশাপাশি আছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ফায়ারপ্লেসের মতোই বার কাউন্টার। ক্রিকেটে প্রাপ্ত ট্রফিগুলির জন্য আলাদা জায়গা আছে।

আরো পড়ুন:জন্মদিনেই পেয়ে গেলেন বড় উপহার, অধিনায়ক হয়ে গেলেন সঞ্জু স্যামসন! 

কী বিশেষত্ব রয়েছে হার্দিক ও ক্রুণাল পান্ডেয়ার বাড়িতে:

বরোদায় পান্ডেয়া পরিবারের চারটি বেডরুমের পেন্টহাউসটির অন্দরসজ্জার দায়িত্বে ছিল অলিভস্ ক্রি (Olives Cre)। পরিবারের সকলের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিয়েই নানান ঘর সাজিয়ে তোলা হয়েছে। ভারতীয় ক্রিকেট দল-এর নীল রঙের প্রভাব দেখা যায় হার্দিক পান্ডেয়ার ঘরে। ধূসর রঙের সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের একটি বড় ছবি রয়েছে বিছানা ঠিক পেছনে। কমলা ও বেইজ রঙের সংমিশ্রণ দেখা যায় ক্রুণালের ঘরে। 

ভূমধ্যসাগরীয় স্থাপত্য যুবরাজ সিংয়ের বাড়িতে:

স্থাপত্যের দিক থেকে ভীষণ আকর্ষণীয় গোয়ার মোরজিমে চাপোরা নদীর উপরে যুবরাজ সিংয়ের বাড়ি। বাটির স্থাপত্য পরিকল্পনায় নীতিন কাটওয়ানি (Nitin Katwani)। অন্দরসজ্জার দায়িত্বে অরবিন্দ ডিসুজা (Arvind D'Souza)।সাদা দেওয়াল আর নীল রঙের সাজে সেজে উঠেছে সান এস্টেটসের তৈরি এই বাড়ি। গ্রিসের সান্তোরিনির স্থাপত্যশৈলী হল এই বাড়ির বৈশিষ্ট্য। ২০২৩ সালে ডিজাইনার ঈশিতা মারওয়া (Eshita Marwah) বাড়িটির সাজসজ্জায় অন্য মাত্রা আনেন।

আরো পড়ুন: সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলেও জায়গা হল না হার্দিকের! কী হবে হার্দিকের ভবিষ্যৎ?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 492 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে