সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলেও জায়গা হল না হার্দিকের! কী হবে হার্দিকের ভবিষ্যৎ?
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়া চোটের সমস্যা থেকে যেন কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না। এবার বরোদার পক্ষ থেকে সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলেও জায়গা পেলেন না তিনি। কিন্তু এভাবে চললে কী হবে হার্দিকের ভবিষ্যৎ?

টিম ইন্ডিয়া-র তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়া চোটের সমস্যা থেকে যেন কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না। এবার বরোদার পক্ষ থেকে সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলেও জায়গা পেলেন না তিনি। তাই তাঁর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার সময়সীমা আবারও পিছিয়ে গেল। হার্দিক কি এখনও ফিট নন?
এখনও কি পুরোপুরি ফিট নন হার্দিক পান্ডেয়া?
গতবারের আইপিএল ২০২৬-এ ২৪ মে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে শেষবার হার্দিককে মাঠে নামতে দেখা গিয়েছিল। তারপর থেকে চোটের জন্য তিনি ক্রিকেটের বাইরেই রয়েছেন। অক্টোবর মাসে অস্ট্রেলিয়া "এ" দলের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য হার্দিককে ভারত "এ" দলে নির্বাচন করা হলেও নতুন করে শিনের চোটের জন্য শেষ মুহূর্তে তিনি দল থেকে সরে দাঁড়িয়েছেন। জানা যায় যে, বোলিং করার সময় নাকি পুরোপুরি যন্ত্রণামুক্ত ছিলেন না হার্দিক পান্ডেয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ফাইনাল শেষ আন্তর্জাতিক ম্যাচ পান্ডেয়ার!
আইপিএলের পর থেকেই বেশিরভাগ সময় ধরে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে সময় কাটিয়েছেন হার্দিক । প্রথম দিকে পিঠের পেশিতে টান আর পরবর্তীতে পায়ের চোটের জন্য মাঠের থাকতে বাধ্য হন তিনি।নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ফাইনাল ছিল তাঁর শেষ খেলা আন্তর্জাতিক ম্যাচ।
আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ কি রিঙ্কু সিংকেই কেকেআরের নতুন অধিনায়ক করা হবে?
ফিট না হলে মাঠে নামতে পারবেন না হার্দিক-জাসপ্রীত!
আবার আগামী ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে ভারত। তার পরের বছর আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারকে দ্রুত ছন্দে ফেরাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও হার্দিক আর জাসপ্রীত বুমরাহ দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হলেও, যদি তাঁরা সম্পূর্ণ ফিট না হন, তাহলে তাঁদের বিশ্বকাপে মাঠে নামানোর কোনও প্রশ্ন নেই। একথা জানান কোচ গৌতম গম্ভীর।
এদিকে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হার্দিকের দাদা ক্রুণাল পাণ্ডেয়া বরোদার হয়ে অধিনায়কত্ব করবেন। দলে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা, দীপক হুডা আর রশিখ সালামের মতো পরিচিত ক্রিকেটাররা। মুম্বইয়ে চণ্ডীগড়ের বিপক্ষে আগামী ১৪ নভেম্বরে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের অভিযান শুরু করতে চলেছে বরোদা।
আরো পড়ুন: কেকেআর নিলামে ঠিক কাকে তুলবে, বাতিল প্লেয়ারদের বদলে কোন সমীকরণে রণনীতি সাজাচ্ছে শাহরুখের দল?




