আইপিএল ২০২৭-এ কি রিঙ্কু সিংকেই কেকেআরের নতুন অধিনায়ক করা হবে?
আইপিএল ২০২৭-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখন চলছে জোর জল্পনা। সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্ক রাহানে। তাই আগামী সিজনে কেকেআরের জার্সিতে তিনি মাঠে নামবেন না।

আইপিএল ২০২৭-এ কলকাতা নাইট রাইডার্স-এর অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখন চলছে জোর জল্পনা। সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্ক রাহানে। তাই আগামী সিজনে কেকেআরের জার্সিতে তিনি মাঠে নামবেন না। তাই শাহরুখ খানের দলে অধিনায়ক কে হবেন সেই নিয়েই বড় চিন্তা দলের অন্দরে। তবে অধিনায়ক নির্বাচনের দৌড়ে এই মুহূর্তে সবথেকে বেশি এগিয়ে আছেন রিঙ্কু সিংহ।
কেকেআরের অধিনায়ক হতে দেখা যাবে না হার্দিককে!
গত সিজনে অজিঙ্ক রাহানে কেকেআরের অধিনায়ক ছিলেন।তাঁর অবসর গ্রহণের পর থেকেই নেতৃত্ব কে দেবেন দলকে, সেই নিয়ে চলছে আলোচনা। একটা সময় হার্দিক পাণ্ডেয়া-কে ট্রেডিংয়ের মাধ্যমে দলে নেওয়ার সম্ভাবনা দেখা দেয়। যদিও পঞ্জাব কিংসে তিনি যোগ দিতে পারেন বলে খবরে উঠে এসেছিল। তাই হার্দিককে কেকেআরের অধিনায়ক হিসেবে পাওয়ার কোন সম্ভাবনা নেই।
বিদেশি ক্রিকেটাররাও উঠে আসছেন অধিনায়কত্বের দৌড়ে!
তাহলে কেকেআরের নতুন অধিনায়ক কে হচ্ছেন? সম্ভাব্য তালিকায় বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন শাই হোপ আর সুনীল নারাইন। যদিও দলের সবচেয়ে সম্ভাবনাময় বিকল্প হিসেবে বর্তমান সহ-অধিনায়ক রিঙ্কু সিংহকেই দেখা হচ্ছে। আগামী তিন থেকে চারটে সিজনের কথা চিন্তা ভাবনা করলে অধিনায়ক হিসেবে রিঙ্কু সিংহের নাম উঠে আসছে। দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে রিঙ্কু সিংহ এগিয়ে রয়েছেন।
আরো পড়ুন: কেকেআর নিলামে ঠিক কাকে তুলবে, বাতিল প্লেয়ারদের বদলে কোন সমীকরণে রণনীতি সাজাচ্ছে শাহরুখের দল?
ডিসেম্বরে মিনি নিলামের আগে প্রকাশ করতে হবে রিটেনশন ও রিলিজ তালিকা:
ডিসেম্বরে আইপিএলের মিনি নিলাম হওয়ার কথা। তার আগে দশটি দলকে আগামী ১৭ নভেম্বরের মধ্যেই নিজেদের রিটেনশন আর রিলিজ তালিকা প্রকাশ করতে হবে। তারই মধ্যে কেকেআরের অধিনায়কত্ব নিয়ে জল্পনা এবং কোন ক্রিকেটারদের রাখা হবে, আর কাদের ছেড়ে দেওয়া হবে সেই নিয়েও চলছে আলোচনা।
কেকেআরের সম্ভাব্য রিটেনশন আর রিলিজ তালিকা:
কেকেআরের সম্ভাব্য রিটেনশন তালিকায় থাকতে পারেন টিম সেইফার্ট, ফিন অ্যালেন, অঙ্গকৃষ রঘুবংশী, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, হর্ষিত রানা, রোভম্যান পাওয়েল, রিঙ্কু সিংহ, কার্তিক ত্যাগী, অনুকূল রায় আর বৈভব অরোরা। আবার অজিঙ্ক রাহানের সঙ্গে রাচিন রবীন্দ্র, রমনদীপ সিংহ, মাথিশা পাথিরানা ও উমরান মালিককে ছেড়ে দেওয়া হতে পারে।
বিপুল অর্থে নেওয়া ক্যামেরন গ্রিমকে তাঁকে দলে রাখা হবে নাকি রিলিজ করে কম দামে কিনবে কেকেআর, সেই নিয়ে চর্চা চলছে। তাঁর ব্যস্ত সূচি সহ অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে ভাবনা চিন্তা করছে দল। সব মিলিয়ে ২০১৭ আইপিএলের আগে একাধিক বড় সিদ্ধান্ত নিতে হবে কেকেআরকে।




