কেকেআর নিলামে ঠিক কাকে তুলবে, বাতিল প্লেয়ারদের বদলে কোন সমীকরণে রণনীতি সাজাচ্ছে শাহরুখের দল?
আইপিএল ২০২৭-এর মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় নতুন ক্রিকেটার দের নিতে পারে। তবে দলের অধিনায়ক কে হবে সেটাই এখন নাইট শিবিরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অজিঙ্ক রাহানের অবসর গ্রহণের পর কার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে, সেই নিয়েই ক্রিকেট মহলে চলছে জোর আলোচনা।

আইপিএল ২০২৭-এর মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় নতুন ক্রিকেটার দের নিতে পারে। তবে দলের অধিনায়ক কে হবে সেটাই এখন নাইট শিবিরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অজিঙ্ক রাহানের অবসর গ্রহণের পর কার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে, সেই নিয়েই ক্রিকেট মহলে চলছে জোর আলোচনা। এছাড়াও কেকেআরের দলে নেওয়ার ইচ্ছে রয়েছে ওপেনার, বিদেশি বোলার আর একজন বিধ্বংসী অলরাউন্ডারকে।
রাহানের অবসরের পর অধিনায়ক নিয়ে আলোচনায় কেকেআর!
গত সিজনে প্রথম থেকেই অজিঙ্ক রাহানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। আইপিএলের প্রথম ছয় ম্যাচের মধ্যে কলকাতা পাঁচটি ম্যাচে হেরে যায়। যার কারণে অধিনায়ক হিসেবে চাপে পড়ে গিয়েছিলেন রাহানে। যদিও গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ গুলিতে পরপর জয় পেয়ে দলকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেয় তিনি। তবে রাহানে অবসর গ্রহণের পর ২০১৭ আইপিএল সিজনে অধিনায়কের দায়িত্ব কাকে দেওয়া হবে, সেই চিন্তায় রয়েছে কেকেআরকে।
অধিনায়ক হিসেবে নজরে রয়েছেন রিঙ্কু সিং!
নিলামের টেবিলে কেকেআর এবার নতুন কোনও অধিনায়ককে নিতে পারে। তবে সেখান থেকে পছন্দের কাউকে না পেলে, দলের মধ্যে থাকার কোনো ক্রিকেটার হতে পারে বিকল্প। আর তিনি রিঙ্কু সিং। উত্তরপ্রদেশ টি-২০ লিগে রিঙ্কু মেরঠ মাভেরিক্সের অধিনায়কত্ব করছেন। এমনকি দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। সেই জন্যই কেকেআরের অধিনায়ক হিসেবে রিঙ্কু পান কিনা সেদিকেই সকলের নজর। দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে তাঁকে দায়িত্ব দিতে পারে নাইট ম্যানেজমেন্ট।
ভারতীয় ওপেনার খুঁজছে কেকেআর:
রাহানের অবসর কেকেআরের মধ্যে শুধু অধিনায়কের জায়গায় ফাঁকা করে দেয়নি, দলের ওপেনারের জায়গাতেও শূন্যতা রয়েছে। সেই শূন্যতা পূরণ করতে ফিন অ্যালেন আর টিম সেইফার্টকে একসঙ্গে ওপেনিংয়ে মাঠে নামিয়ে বিদেশি স্লটের দুটি ব্যবহার করবে কেকেআর, নাকি কোন ভারতীয় নতুন ও ওপেনারকে দলে নেওয়া হবে সেই নিয়ে প্রশ্ন উঠছে। দলের ভারসাম্য বজায় রাখতেই সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ।
নাইট শিবির বিদেশি বোলারও খুঁজছে:
এই মুহূর্তে কেকেআরের একজন অভিজ্ঞ বিদেশি বোলার প্রয়োজন। ২০২৪ এ চ্যাম্পিয়ন হওয়া সিজনে বড় ভূমিকা পালন করেছিলেন মিচেল স্টার্ক। সেই জন্য পরবর্তী সিজনে কেকেআরের সব থেকে দরকার একজন কার্যকরী অভিজ্ঞ বিদেশি বোলার। মূলত গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করার জন্য এমন একজন বোলারকে দলে নেওয়ার লক্ষ্য কেকেআরের।
আরও পড়ুন- জানুয়ারিতেই আইপিএল শুরু হোক, ললিত মোদির মতামতে সমর্থন জুহি চাওলারও!
আন্দ্রে রাসেলের বিকল্প খুঁজছে কেকেআর:
কলকাতা নাইট রাইডার্সের চতুর্থ লক্ষ্য, আন্দ্রে রাসেলের একজন বিকল্প খুঁজে পাওয়া। গত মরশুমে কেকেআরে পাওয়ার হিটিং, ম্যাচ ফিনিশিং আর অলরাউন্ড পারফরম্যান্সে রাসেলের মতো ক্রিকেটারের অভাব ছিল। সেই জন্য এবারের মিনি নিলামে বিধ্বংসী ব্যাটারের পাশাপাশি একজন অভিজ্ঞ অলরাউন্ডারকে চাইছে কেকেআর। বলাই বাহুল্য, একদিকে নতুন অধিনায়ক খোঁজা, বিদেশি পেসার দলে নেওয়া, ভারতীয় ওপেনার খোঁজা আর আন্দ্রে রাসেলের বিকল্প প্লেয়ার দলে নেওয়ার লক্ষ্য রয়েছে কলকাতার।




