নিউজ

জানুয়ারিতেই আইপিএল শুরু হোক, ললিত মোদির মতামতে সমর্থন জুহি চাওলারও!

আইপিএলের সূচিতে বিরাট পরিবর্তনের পক্ষে মন্তব্য করলেন কলকাতা নাইট রাইডার্সের সহ-মালকিন জুহি চাওলা। মার্চ-মে মাসের বদলে আইপিএলকে জানুয়ারি মাসে আয়োজন করার প্রস্তাবকে তিনি সমর্থন করেছেন।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
সংগৃহীত চিত্র: জানুয়ারি থেকে আইপিএল শুরু করা নিয়ে ললিত মোদির সমর্থনে জুহি চাওলা
সংগৃহীত চিত্র: জানুয়ারি থেকে আইপিএল শুরু করা নিয়ে ললিত মোদির সমর্থনে জুহি চাওলা

আইপিএলের সূচিতে বিরাট পরিবর্তনের পক্ষে মন্তব্য করলেন কলকাতা নাইট রাইডার্সের সহ-মালকিন জুহি চাওলা। মার্চ-মে মাসের বদলে আইপিএলকে জানুয়ারি মাসে আয়োজন করার প্রস্তাবকে তিনি সমর্থন করেছেন। এই বিষয়ে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে সহমত জুহি চাওলা।

নতুন করে আইপিএল সূচি তৈরি করার পক্ষে সওয়াল করলেন কেকেআরের সহ-মালকিন জুহি চাওলা!

সম্প্রতি ললিত মোদি আইপিএলের সূচি পরিবর্তনের জন্য একটি প্রস্তাব দিয়েছিলেন। তাঁর কথায়, বর্তমানে আইপিএল বিশ্বের অন্যতম বড় ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে এখন এতটাই শক্তিশালী যে, দর্শকদের অভিজ্ঞতা এবং এই প্রতিযোগিতার দীর্ঘমেয়াদি উন্নতির কথা চিন্তা করে নতুন করে সূচি সাজানো প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় আইপিএল সূচি নিয়ে কী বলেছিলেন ললিত মোদি?

ললিত মোদি যুক্তি দিয়েছেন যে, ভারতের তীব্র গরম শুরু হয় এপ্রিল মে মাস করে। ওই সময় ক্রিকেটারদের সঙ্গে সমস্যায় পড়তে হয় দর্শকদের। সেই জন্যই জানুয়ারি মাসে যদি প্রতিযোগিতার আয়োজন করা হয় তবে আবহাওয়া অনেকটাই অনুকূল থাকবে। তাতে খেলার মান বাড়ার সঙ্গে সঙ্গে সম্প্রচারকারী সংস্থাগুলির জন্য তৈরি হবে নতুন সুযোগ। 

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরও পড়ুন- জলের মতো টাকা ঢেলেছেন শাহরুখ তবুও ফলাফল 'জিরো'! তাই এবার এই ৫ দামি ক্রিকেটারকে রিলিজ করতে পারে KKR!

ললিত মোদির সমর্থনে জুহি চাওলা:

ললিত মোদির এই প্রস্তাব সমর্থন জানিয়েছেন জুহি। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করেছেন জুহি চাওলা। তাঁর কথায়, এখন আর আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার আইপিএল নিজের জায়গা খোঁজার পর্যায়ে নেই। তার পরিবর্তে বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিকেট প্রতিযোগিতা হিসেবেই আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের সময়সূচিতে প্রভাব বিস্তার করার ক্ষমতা অর্জন করেছে। সেই জন্যই ভারতের সবথেকে বড় প্রতিযোগিতা, ভারতের সবথেকে বেশি গরমের সময় আয়োজন করা হবে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জুহি চাওলার মতে, জানুয়ারি মাসে আইপিএল শুরু হলে ক্রিকেটারসহ দর্শদের জন্যই পরিবেশ উপযুক্ত হবে।

আইপিএল সূচিতে কি সত্যিই কোনো পরিবর্তন আনা হচ্ছে?

কিন্তু এই মুহূর্তে জানুয়ারি মাসের আইপিএল শুরু হওয়ার মতো কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তবে প্রতিযোগিতা কিছুটা এগিয়ে আনার ব্যাপারে ভাবনা চিন্তা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মে মাসের মধ্যবর্তী সময় থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা সহ প্রাক বর্ষার আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সভাপতি দেবজিৎ সইকিয়া। ভীষণ গরমে ক্রিকেটার সহ দর্শকদের অস্বস্তি তৈরি হতে পারে বলেও প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন- মহা চাপে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি! দলে থাকতে ৪০ কোটি টাকা দাবি তারকা ক্রিকেটারদের!

এমতাবস্থায় মার্চ মাসের শেষ দিকের বদলে কিছুটা আগে আইপিএল শুরু করার চিন্তাভাবনা করছে বিসিসিআই এবং আইপিএলের গভর্নিং কাউন্সিল। তবে আগামী সিজন থেকে আইপিএল সূচিতে কোনো পরিবর্তন আসবে কিনা, এই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এবার দেখার জুহি চাওলা আর ললিত মোদির প্রস্তাব আসার পর আইপিএলের সূচি নিয়ে অবশেষে কী সিদ্ধান্ত গ্রহণ করে বিসিসিআই।

ট্যাগ:Kolkata Knight Riders
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে