মহা চাপে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি! দলে থাকতে ৪০ কোটি টাকা দাবি তারকা ক্রিকেটারদের!
চলতি বছর ডিসেম্বরেই আইপিএলের মিনি নিলাম বসতে চলেছে। এই মুহূর্তে কোন ক্রিকেটারদের ধরে রাখবে দলগুলি, আর কাদের ছেড়ে দেবে, সেই তালিকা চূড়ান্ত করতে জোর তৎপরতা শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলির অন্দরে।

চলতি বছর ডিসেম্বরেই আইপিএলের মিনি নিলাম বসতে চলেছে। এই মুহূর্তে কোন ক্রিকেটারদের ধরে রাখবে দলগুলি, আর কাদের ছেড়ে দেবে, সেই তালিকা চূড়ান্ত করতে জোর তৎপরতা শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলির অন্দরে। তারই মধ্যে বিপুল অর্থের দাবি করছেন কয়েকজন তারকা ক্রিকেটার। এই নিয়েই নতুন করে চিতম অস্বস্তিতে পড়েছে বেশ কিছু আইপিএল দল।
বিপুল অঙ্ক দাবি করে ফ্র্যাঞ্চাইজিগুলিকে চাপে ফেললেন ক্রিকেটাররা!
ক্রিকেট মহলে খবর ছড়িয়েছে, নিজেদের ফ্র্যাঞ্চাইজিকে কয়েকজন তারকা ক্রিকেটার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, প্রায় ৪০ কোটি টাকা পেলেই দলে থাকতে রাজি আছেন তাঁরা। আর তা না হলে নিলামে অংশ নিতে চান তাঁরা। ক্রিকবাজের রিপোর্ট বলছে, ইতিমধ্যেই নিজেদের এই দাবির কথা দু’জন ক্রিকেটার দলকে জানিয়ে দিয়েছেন। আরও কয়েকজন আগামী দিনে একই পথে হাঁটতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মহা সমস্যায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি:
ক্রিকেটারদের এমন অবস্থানে ফ্র্যাঞ্চাইজিগুলি মহা সমস্যায় পড়েছে। তার কারণ, নির্দিষ্ট বাজেটের মধ্যে দল সাজানোর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ধরে রাখার পরিকল্পনাও করতে হচ্ছে তাদের। শেষ মুহূর্তে এমন বিপুল অর্থের দাবি মেনে নেওয়া সহজ নয়।
আরও পড়ুন- বাংলাদেশ সফরে যেতে পারেন কোহলি-শুভমানরা, শেষমেষ আশার আলো দেখছে বাংলাদেশ!
বেশি দামের আশায় ক্রিকেটাররা নিলামে নামছেন!
নিলামে বেশি দামে দলে যোগ দেওয়ার আশায় দল ছেড়ে দিয়ে নিলামে যোগ দেওয়ার কৌশল নতুন নয়। ২০২৫-এর মেগা নিলামে ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়স আইয়ার ও ২৭ কোটি টাকায় ঋষভ পন্থ দলে যোগ দেন। এবার ক্রিকেটাররা মনে করছেন, আরও চড়তে পারে নিলামের বাজার। তাই ৪০ কোটি টাকা পাওয়াটাও তেমন অসম্ভব কিছু নয়।
ফ্র্যাঞ্চাইজির গত মেগা নিলামে প্রতিটি হাতে ১২০ কোটি টাকার পার্স ছিল। সেই অঙ্ক আগামী মেগা নিলামে বেড়ে দাঁড়াতে পারে ১৫০ কোটি টাকা। তাই দলগুলির হাতে বেশি অর্থ থাকার কারণে বাড়তে পারে ক্রিকেটারদের দরও। সেই সুযোগকেই কয়েকজন তারকা কাজে লাগাতে বিপুল অঙ্ক দাবি করে দলে থাকতে। চাইছেন। এবার দেখার বিষয় যে, ক্রিকেটারদের করা ৪০ কোটির দাবি ফ্র্যাঞ্চাইজিগুলি মেনে নেয় কিনা। নাকি নিলামের পথেই হাঁটবেন তাঁরা।
আরও পড়ুন- এত বড় মন কেএল রাহুলের! পুরস্কারে পাওয়া স্মার্টফোন স্টেডিয়ামের মহিলা কর্মীকে উপহার দিলেন!




