নিউজ

জলের মতো টাকা ঢেলেছেন শাহরুখ তবুও ফলাফল 'জিরো'! তাই এবার এই ৫ দামি ক্রিকেটারকে রিলিজ করতে পারে KKR!

২০২৭-র আইপিএল শুরু হওয়ার পূর্বে বিরাট রদবদলের পথে কলকাতা নাইট রাইডার্স (KKR)! ৫ জন ক্রিকেটারকে এবার রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে শাহরুখের দল। মিনি নিলামের আগে মুভি কেকেআরের পক্ষ থেকে দল গোছানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: KKR May Release These 5 Expensive Players Ahead of IPL 2027!
Collected Image: KKR May Release These 5 Expensive Players Ahead of IPL 2027!

২০২৭-র আইপিএল শুরু হওয়ার পূর্বে বিরাট রদবদলের পথে কলকাতা নাইট রাইডার্স (KKR)! ৫ জন ক্রিকেটারকে এবার রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে শাহরুখের দল। মিনি নিলামের আগে মুভি কেকেআরের পক্ষ থেকে দল গোছানোর কাজ শুরু হয়ে গিয়েছে। গোয়ায় আগামী ১৬ই ডিসেম্বর মিনি নিলামের আসর বসবে। তার আগে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে আগামী ১৭ই নভেম্বরের মধ্যে নিজেদের ধরে রাখা আর ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জানাতে হবে। এরই মধ্যে কেকেআরের (KKR) ক্রিকেটারদের দল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে শুরু হলো জোড় আলোচনা। জানা গিয়েছে , গত সিজনে তথ্যসমত পারফর্ম করতে ব্যর্থ হওয়া এমন পাঁচ জন ক্রিকেটারকে এবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে শাহরুখের মালিকানাধীন দল কেকেআর। 

কেকেআরের ছেড়ে দেওয়ার ক্রিকেটারদের সম্ভাব্য তালিকায় রইলেন কারা?

এই তালিকায় থাকছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল, ভারতীয় ক্রিকেটার মনীশ পান্ডে, রাহুল ত্রিপাঠী এবং শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা।

ক্যামেরন গ্রিন:

গত সিজনে ক্যামেরন গ্রিন কেকেআরের সবথেকে দামি ক্রিকেটার ছিলেন। ২৫ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে করে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাঁকে দলে নিয়েছিল। তবে সেই বিপুল অর্থের বদলে প্রত্যাশা মত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন এই অস্ট্রেলীয় অলরাউন্ডার। ১৪টি ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি-সহ ৩২২ রান করেছেন তিনি। একইসঙ্গে বল হাতে মাত্র সাতটি উইকেট শিকার করেছেন। সেই জন্যই তাঁকে রিলিজ করে ফের কম দামে তাঁকে নিতে চেষ্টা করতে পারে কেকেআর।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

মনীশ পাণ্ডে:

৭৫ লক্ষ টাকা খরচ করে মনীশ পাণ্ডেকে দলে নেয় নাইট শিবির (KKR)। তবে সুযোগ পেয়েও এই ভারতীয় ব্যাটার নিজের দক্ষতার প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ছয়টি ম্যাচ খেলে মাত্র ৭০ রান সংগ্রহ করেছেন তিনি। তাই আগামী সিজনের পূর্বে তাঁকে রিলিজ করে দিয়ে অন্য কোনও ভারতীয় ক্রিকেটারকে দলে নিতে চায় কেকেআর।

আরও পড়ুন- মহা চাপে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি! দলে থাকতে ৪০ কোটি টাকা দাবি তারকা ক্রিকেটারদের!

রোভম্যান পাওয়েল:

কলকাতা নাইট রাইডার্স (KKR) এবার ছেড়ে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকে। ২০২৫-এর আইপিএলে তাঁকে দলে নেয় কলকাতা। তারপর ২০২৬ সিজনে নাইট কর্তৃপক্ষ তাঁকে ধরে রেখেছিল। তবে ১১টি ম্যাচ খেলে মাত্র ১৯০ রান করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি তাঁর পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট। সেই জন্যই আগামী সিজনে আর তাঁকে দলে না রাখতেও পারে কেকেআর।

রাহুল ত্রিপাঠী:

 গত নিলামে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে করে রাহুল ত্রিপাঠীকে দলে নেয় কলকাতা। তবে পুরো মরশুমে তিনি একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। তাই তাঁর জন্য যে অর্থ খরচ করেছে নাইট শিবির, তা একেবারেই ব্যর্থ। সেই জন্যই আগামী নিলামের পূর্বে তাঁকে ছেড়ে দিতে পারে KKR।

মাথিশা পাথিরানা:

 তালিকার শেষ নামটি হল শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানা। ১৮ কোটি ব্যয় করে করে KKR তাঁকে দলে নেয়। তবে নানান সমস্যার জন্য দীর্ঘ সময় ধরে দলের বাইরে ছিলেন তিনি। অবশেষে একটি ম্যাচে এই লঙ্কান পেসার মাত্র আটটি বল করার সুযোগ পান। তাই আগামী মরশুমের সূর্বে কেকেআর তাঁকেও ছেড়ে দিতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- বাংলাদেশ সফরে যেতে পারেন কোহলি-শুভমানরা, শেষমেষ আশার আলো দেখছে বাংলাদেশ!

তাই বলা যায়, আইপিএল ২০২৭-র আগে বিরাট পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) দল গঠনে। তবে অবশেষে কোন পাঁচ ক্রিকেটারকে কেকেআর ছেড়ে দেবে, তা জানতে ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে