হার্দিককে না পেয়ে এবার অন্য ফিনিশারকে হন্নে হয়ে খুঁজছে কেকেআর! দিল্লির কোন ক্রিকেটারকে নিতে আগ্রহী নাইট শিবির?
হার্দিক পান্ডেয়াকে দলে পায়নি কলকাতা নাইট রাইডার্স। যদিও ফিনিশারের খোঁজে শাহরুখ খানের দল হাল ছাড়তে নারাজ। এবার কেকেআরের নজরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের ভারতীয় ক্রিকেটার আশুতোষ শর্মা।

হার্দিক পান্ডেয়াকে দলে পায়নি কলকাতা নাইট রাইডার্স। যদিও ফিনিশারের খোঁজে শাহরুখ খানের দল হাল ছাড়তে নারাজ। এবার কেকেআরের নজরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের ভারতীয় ক্রিকেটার আশুতোষ শর্মা। তাঁকে নেওয়ার জন্য দরকার পড়লে একজন বিদেশী ক্রিকেটারকেও ছেড়ে দিতে পারে কেকেআর।
হার্দিক পান্ডেয়াকে পায়নি কলকাতা নাইট রাইডার্স!
সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স আর পঞ্জাব কিংসের মধ্যে হার্দিক পান্ডেয়া এবং অর্শদীপ সিংকে নিয়ে সম্ভাব্য অদলবদলের আলোচনা অনেকটাই এগিয়েছে। মুম্বাই ছেড়ে হার্দিক পঞ্জাবে যেতে পারেন। তার বদলে অর্শদীপ মুম্বাইতে আসতে পারেন। হার্দিককে পেতে চেষ্টা চালিয়ে গিয়েছে কেকেআর। তবে মুম্বাইয়ের চাওয়া ক্রিকেটারদের কলকাতা ছাড়তে চায়নি। তাই আর এগোয়নি সেই চুক্তি।
আশুতোষ শর্মাকে দলে নিতে মরিয়া কেকেআর!
তবে বিকল্প হিসেবে এ বার আশুতোষ শর্মাকে কেকেআর চাইছে। 'ক্রিকবাজ়'-এর প্রতিবেদন বলছে, কলকাতা দিল্লি ক্যাপিটালসের এই ভারতীয় ফিনিশারকে নিজেদের দলে নিতে চায়। পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নেমে একাধিক ম্যাচে আশুতোষ ব্যাট হাতে নজর কাড়েন। তাঁর কার্যকরী ব্যাটিংয়ের জন্যই বড় নিলামে দিল্লি তাঁকে দলে নেয়। গত সিজনে ৩ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে তাঁকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
আরও পড়ুন- জানুয়ারিতেই আইপিএল শুরু হোক, ললিত মোদির মতামতে সমর্থন জুহি চাওলারও!
মাথিশা পাথিরানাকে ছাড়তে হতে পারে পারে কেকেআরকে:
যদিও আশুতোষকে পেতে চাইলে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ছাড়তে হতে পারে কলকাতাকে। ১৮ কোটি টাকা খরচ করে গত নিলামে পাথিরানাকে দলে নেয় কেকেআর। তবে চোটের জন্য গত মরসুমে তিনি মাঠে নামতেই পারেননি। মাত্র একটি ম্যাচ তিনি খেলেন। সেই ম্যাচেও দু'ওভার বল করে চোটের জন্য তাঁকে মাঠ ছাড়তে হয়।
পাথিরানা নিলে পেস বোলিং বিভাগ পোক্ত হবে দিল্লির:
এদিকে, পেস আক্রমণ শক্তিশালী করতে চায় দিল্লি ক্যাপিটালসও। তাঁদের দলে মিচেল স্টার্ক রয়েছেন, তবে পুরো সিজনে তাঁকে পাওয়া নিয়ে সংশয় থাকছে। এমতাবস্থায় দিল্লির পেস বোলিং বিভাগকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে পাথিরানাকে পেলে ভালো হয়।
আরও পড়ুন- জলের মতো টাকা ঢেলেছেন শাহরুখ তবুও ফলাফল 'জিরো'! তাই এবার এই ৫ দামি ক্রিকেটারকে রিলিজ করতে পারে KKR!
গুজরাতও নিতে চায় আশুতোষকে:
যদিও আশুতোষকে পেতে শুধু কেকেআর নয়, গুজরাত টাইটান্সও তৎপর। জানা যাচ্ছে, আশুতোষের বদলে দিল্লির হাতে শাহরুখ খানকে তুলে দিতে চায় গুজরাত। গত সিজনে ৪ কোটি টাকায় শাহরুখ গুজরাতের হয়ে মাঠে নামেন। তাই ফিনিশার অদলবদলের সম্ভাবনা দুই দলের কাছেই থাকছে। অবশেষে কাকে ছাড়তে রাজি হবে দিল্লি? পাথিরানাকে কেকেআর আদৌ ছেড়ে আশুতোষকে দলে নেয় কিনা সেটাই দেখার।




