নিউজ

জন্মদিনেই পেয়ে গেলেন বড় উপহার, অধিনায়ক হয়ে গেলেন সঞ্জু স্যামসন!

জন্মদিনের পূর্বেই এবার বিরাট উপহারপ্রাপ্তি হল টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Sanju Samson
Collected Image: Sanju Samson

জন্মদিনের পূর্বেই এবার বিরাট উপহারপ্রাপ্তি হল টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের। আসন্ন ২০২৬-এর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরল দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ১১ নভেম্বর ছিল সঞ্জুর ৩২তম জন্মদিন। ঠিক তার আগেই নেতৃত্বের পেলেন সঞ্জু স্যামসন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের অধিনায়ক হচ্ছেন সঞ্জু স্যামসন!

সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরু হতে চলেছে আগামী ১৪ নভেম্বর থেকে। এই টুর্নামেন্টের জন্য কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। সঞ্জু স্যামসন থাকছেন দলের নেতৃত্বে। একইসঙ্গে দলে জায়গা করে নিয়েছেন রঞ্জি ট্রফির অধিনায়ক বিষ্ণু বিনোদ।

উদীয়মান ক্রিকেটাররা রয়েছেন এই টুর্নামেন্টে!

কেরল ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে একাধিক উদীয়মান ক্রিকেটার জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টে জায়গা পেয়েছেন। টপ অর্ডার ব্যাটসম্যান আমেদ ইমরান আর অলরাউন্ডার গোবিন্দ দেব রয়েছেন তাঁদের মধ্যে। তাছাড়াও দলে থাকছেন পেসার কেএম আসিফ আর স্পিনার ভিগনেশ পুথুর।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরও পড়ুন- কেকেআর নিলামে ঠিক কাকে তুলবে, বাতিল প্লেয়ারদের বদলে কোন সমীকরণে রণনীতি সাজাচ্ছে শাহরুখের দল?

কেরলের প্রতিপক্ষ কারা?

এবারের প্রতিযোগিতায় গ্রুপ-সি-তে রয়েছে কেরল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ অসম, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পুদুচেরি আর ত্রিপুরা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে আগামী ১৪ নভেম্বর ম্যাচ দিয়ে সঞ্জুর দল অভিযান শুরু করবে।

ইতিপূর্বেও কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সঞ্জু স্যামসন। গত সিজনে গ্রুপ পর্বে কেরল তাঁর নেতৃত্বে চতুর্থ স্থানে শেষ করে। যদিও নকআউট পর্বে দল জায়গা করতে পারেনি। এবার নতুন সিজনে সঞ্জুর নেতৃত্বে কতটা সাফল্য অর্জন করে কেরল, সেদিকেই ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ঘোষিত কেরল দল:

 অধিনায়ক ও উইকেটকিপার সঞ্জু স্যামসন, রোহন কুন্নুম্মল, গোবিন্দ দেব, মহম্মদ আজহারউদ্দিন, আমেদ ইমরান, কৃষ্ণ দিওয়ান, বিষ্ণু বিনোদ, অখিল স্কারিয়া, নিখিল এম, ভিগনেশ পুথুর, সলমন নিঝার, বিজু নারায়ণন, কার্তিক বি নায়ার, কেএম আসিফ, নিধিশ এমডি, বৈসাখ চন্দ্রন, শরাফুদ্দিন এনএম ও জলজ সাক্সেনা।

আরও পড়ুন- সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলেও জায়গা হল না হার্দিকের! কী হবে হার্দিকের ভবিষ্যৎ?

সঞ্জুর কাঁধে বড় এবার দায়িত্ব:

যদিও অধিনায়কত্বের নতুন দায়িত্ব গ্রহণের পাশাপাশি সঞ্জুর কাছে বড় চ্যালেঞ্জ এখন বড় চ্যালেঞ্জ হল ব্যাট হাতে ছন্দে ফেরা নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ চার ম্যাচে যথাক্রমে ১৪, ১৮, ৪ ও ৪ রান সংগ্রহ করেন তিনি। ৮২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত ৭৪টি ইনিংস খেলে তিনি ১৮৪২ রান করেন। তাঁর ব্যাটিং গড় ২৬.৬৯ ও স্ট্রাইক রেট ১৫৮.২৪। আন্তর্জাতিক টি-২০-তে রয়েছে তিনটি সেঞ্চুরি সহ ১১টি হাফ সেঞ্চুরি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হল ১১১। জন্মদিনের আবহে সঞ্জুর কাঁধে এল দায়িত্ব। ব্যাট হাতে এবার তিনি পুরনো ছন্দে মাঠে নেমে কেরলকে কি চ্যাম্পিয়ন করতে পারবেন? এখন সেটাই দেখার।

ট্যাগ:Sanju Samson
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে