আইপিএল শুরুর আগেই নিজের বিয়ে সারবেন রিঙ্কুর, সাংসদ প্রিয়ার সঙ্গে কবে গাঁটছড়া বাঁধছেন এই ফিনিশার?
নিজের ব্যক্তিগত জীবনে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহ। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। দীর্ঘ প্রেমপর্বের পর চার হাত এক হবে এবার। সামনে চলে এল বিয়ের সব দিনক্ষণ।

নিজের ব্যক্তিগত জীবনে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহ। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। দীর্ঘ প্রেমপর্বের পর চার হাত এক হবে এবার। আগামী ৪ ডিসেম্বর সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। দুই পরিবারে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
কোথায় বসছে রিঙ্কু-প্রিয়ার বিয়ের আসর?
জানা গিয়েছে যে, রিঙ্কু আর প্রিয়ার বিয়ের আসর বসতে চলেছে লখনউয়ের এক বিলাসবহুল হোটেলে। পরিবারের সদস্যগণ, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন সহ বিশিষ্ট অতিথিরা এই বিয়ের আসরে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার।
ক্রিকেটের ব্যস্ত সুচির আগেই তড়িঘড়ি বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিঙ্কু!
রিঙ্কু আর তাঁর বোন নেহা এই মুহূর্তে বিয়ের প্রস্তুতি নিয়ে খুবই ব্যস্ত। চলতি মাসের শেষ নাগাদ রিঙ্কু এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই প্রতিযোগিতায় দলের সহ অধিনায়ক তিনি নিজেই। সেই জন্যই ক্রিকেটের ব্যস্ত সুচির পূর্বে বিয়ের সমস্ত প্রস্তুতি নিয়ে নিতে চাইছেন রিঙ্কু সিং। জানা গিয়েছে যে, রিংকুর আদি বাড়ি আলিগড় থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসবেন প্রায় ১০০ জন মত অতিথি।
আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ আবারও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিতে পারে শাহরুখের দল!
বাবার মৃত্যুতে পিছিয়ে গিয়েছিল বিয়ে:
প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ জুন রিঙ্কু আর প্রিয়ার বাগ্দান হয়েছিল। এই বছরের জুনে বিয়ের কথা ছিল দুজনের। তবে বিয়ের প্রস্তুতি চলাকালীন হঠাৎই মৃত্যু হয় রিঙ্কুর বাবার। তাই বিয়ে পিছিয়ে দেওয়া হয়। চলতি বছরের জুন মাসেই তাঁদের বিয়ের পরিকল্পনা ছিল। অবশেষে ডিসেম্বর মাসে চার হাত এক হতে চলেছে রিঙ্কু আর প্রিয়ার।
উল্লেখ্য, আগের বছর ডিসেম্বর মাসে একটি সাক্ষাৎকারে রিঙ্কু পিয়ার সঙ্গে প্রেমের সূচনার গল্প শুনিয়েছিলেন। কোভিডের মহামারীর সময় আইপিএল চলাকালীন এক ফ্যান পেজে প্রথমবার প্রিয়ার ছবি দেখেন তিনি। বার্তা পাঠাতে ইতস্তত করলেও, হঠাৎ করেই প্রিয়া রিঙ্কুর কয়েকটি ছবিতে লাইক করলে সাহস পান রিঙ্কু। ম্যাসেজ করেন প্রিয়াকে। সেই থেকেই দুজনের কথাবার্তা শুরু হয়। ২০২২ সাল থেকেই প্রিয়ার প্রতি ভালোবাসা অনুভব করতেন রিঙ্কু সিংহ।




