নিউজ

৮৯ রানেই খতম ভারতের ইনিংস! ২৪৪ রানে জিতে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড, আর এরকরম লজ্জার নজির রোহিত-কোহলিদের!

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে মহা ব্যাটিং বিপর্যয়ে ভারত। ৩৩৪ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৮৯ রানেই ভারতীয় দল অলআউট হয়ে গেল। কোনও রান না করে প্রথম ওভারেই সাজঘরে ফিরে গেলেন রোহিত শর্মা, বিরাট কোহলি আর শ্রেয়স আইয়ার।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Virat Rohit Shreyas duck
Virat Rohit Shreyas duck

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে মহা ব্যাটিং বিপর্যয়ে ভারত। ৩৩৪ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৮৯ রানেই ভারতীয় দল অলআউট হয়ে গেল। কোনও রান না করে প্রথম ওভারেই সাজঘরে ফিরে গেলেন রোহিত শর্মা, বিরাট কোহলি আর শ্রেয়স আইয়ার। ম্যাচ থেকেই ছিটকে গেল ভারত। অবশেষে ২৬.৪ ওভারে শেষ হয় ভারতের ইনিংস। ২৪৪ রানের বিরাট ব্যবধানে জয় পেয়ে পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ব্যবধান রাখল ২-১।

প্রথম ওভারেই তিন উইকেট খুইয়ে চাপে ভারত!

নিউজিল্যান্ডের গড়ে দেওয়া ৩৩৪ রান তাড়া করতে গিয়ে সূচনাটা মোটেই ভালো করেনি ভারত। ইনিংসের প্রথম বলেই রোহিত শর্মা ম্যাট হেনরির শিকার হন। ফিন অ্যালেনের হাতে স্লিপে  ক্যাচ দিয়ে তিনি গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। এরপর ব্যাট করতে গিয়ে বলের মাথায় বোল্ড হতে হলো বিরাট কোহলিকে। কোনও রান করতে পারেননি তিনি। শ্রেয়স আইয়ারও প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। তাই প্রথম ওভারের শেষে ভারতের স্কোর হয় শূন্য রানে তিন উইকেট।

২৭ রানেই ৬ উইকেট ফেললেন হেনরির!

প্রথমেই তিনটি উইকেট হারাই ভারত। দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ২৭ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন। ম্যাথিউ ফিশার তাঁকে যোগ্য সঙ্গ দেন। তিনি ৩১ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। একটি উইকেট কাইল জেমিসন পান। মাত্র ৫ রান করে রুতুরাজ গায়কোয়াড়ও জেমিসনের শিকার হন। ৯ রানের মধ্যেই চারটি উইকেট খুইয়ে ম্যাচ থেকেই ছিটকে গেল ভারত।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

কাজে এল না ইশান-অক্ষরের লড়াই:

পরবর্তী সময়ে কিছুটা প্রতিরোধ গড়তে চেষ্টা করেন ইশান কিষাণ, অক্ষর পটেল আর নমন ধীর। ৫৩ বলে ২৭ রান করেন ইশান। ৩৬ বলে ২১ রান করেন অক্ষর পটেল। ২৪ বলে ২১ রান করেন নমন ধীরও। কিন্তু এই লড়াই ভারতের হার ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। ৮৯ রানের শেষ হয়ে গেল ভারতের ইনিংস।

আরো পড়ুন: দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটল! সঞ্জু স্যামসনের উদ্যোগে স্বপ্নের বাড়ি পেল কেরলের এই পরিবার!

লজ্জার নজির স্থাপন রোহিত-কোহলির:

এই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ইতিপূর্বে ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় শূন্য রানে আউট হন দুই তারকা। ওডিআই ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয় বার এই ধরনের ঘটনা ঘটলো। পাশাপাশি কোনও রান না করেই তিন উইকেট হারিয়ে লজ্জার নজির ভারতের। ইতিপূর্বে ওডিআই ক্রিকেটে এই ঘটনা চারবার ঘটেছে।

বড় রান করে নিউজিল্যান্ড:

টসে জিতে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩৩৩ রান করে। দলের হয়ে উইল ইয়ং সেঞ্চুরি করেছেন। তিনি ১০৮ বলে ১৪টি চার সহ চারটি ছক্কার মাধ্যমে ১২৫ রান তোলেন। ৪৮ বলে ৫৮ রান করেন আরেক ওপেনার টিম সেইফার্ট। ৩০ বলে ৪১ রান করেন ফিন অ্যালেন। মিচেল স্যান্টনার করেন ২৪, ক্রিস্টিয়ান ক্লার্ক ২২ ও কাইল জেমিসন ১৯ রান করে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে আকিব নবি, অক্ষর পটেল ও গুরনুর ব্রার দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান নমন ধীর আর আর্শদীপ সিং। এদিনের ম্যাচে ব্যাটে-বলে ঝড় তুলে নিউজিল্যান্ড জয় তুলে নিয়েছে। এই মুহূর্তে ভারত নিউজিল্যান্ডের ব্যবধান দাঁড়াল ২-১। পরের ম্যাচে ভারত ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

আরো পড়ুন: IPL ২০২৭-এর আগে বড় সিদ্ধান্ত নিচ্ছে কেকেআর! ২৩.৪৫ কোটি টাকা হাতে পেতে ছাঁটাই হতে পারেন এই ৫ ক্রিকেটার!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে