নিউজ

১৫ বছরেই ইতিহাস বৈভব সূর্যবংশীর! টি-২০তে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে ভাঙলেন বহু রেকর্ড!

ভারতীয় ক্রিকেটে এখন বিস্ময়কর প্রতিভা বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই পরপর রেকর্ড গড়ে চলেছেন তিনি। এবার আরও একটি নতুন পালক জুড়ল তাঁর মুকুটে। বিহারের এই বিস্ময় বালক এখন পুরুষদের টি-২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে নজির স্থাপন করলেন।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Vaibhab Sooryavanshi debut as the captain at the age of 15
Collected Image: Vaibhab Sooryavanshi debut as the captain at the age of 15

ভারতীয় ক্রিকেটে এখন বিস্ময়কর প্রতিভা বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই পরপর রেকর্ড গড়ে চলেছেন তিনি। এবার আরও একটি নতুন পালক জুড়ল তাঁর মুকুটে। বিহারের এই বিস্ময় বালক এখন পুরুষদের টি-২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে নজির স্থাপন করলেন। ২০২৬-এর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহার দলের অধিনায়কত্ব করার দায়িত্ব পেয়েছেন বৈভব।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শনিবার সৌরাষ্ট্রের বিপক্ষে এলিট গ্রুপ বি-র ম্যাচে অধিনায়ক হিসেবে বৈভব মাঠে নামেন। টসে জিতে প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বৈভবের দল। মাত্র ১৫ বছর বয়সে সিনিয়র দলের নেতৃত্ব পাওয়া অন্যতম বড় প্রাপ্তি তাঁর ক্রিকেট জীবনে।

অধিনায়কত্বের রেকর্ডে এগিয়ে বৈভব সূর্যবংশী!

বয়সের নিরিখে বৈভবের এই অসামান্য নজির তাঁকে অনেকটাই এগিয়ে দিয়েছে বাকি তরুণ অধিনায়কদের থেকে। ইতিপূর্বে এই লিস্টে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছিলেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচ। তিনি ২০২৫ সালে ৭ আগস্ট সাইপ্রাসের বিপক্ষে ১৭ বছর ৩১১ দিন বয়সে হাতে পেয়েছিলেন জাতীয় দলের অধিনায়কত্ব। শুধু তাই নয়, তালিকায় জায়গা করে নেন পাকিস্তানের তৈমুর আলি আর ফ্রান্সের নোমান আমজাদ। এবার তাঁদের সকলকে পিছনে ফেলে দিয়ে বৈভব শীর্ষস্থান দখল করলেন।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরও পড়ুন- শামিকে বাদ দিয়েই চূড়ান্ত হয়ে গেল ভারতের ODI বিশ্বকাপের স্কোয়াড, কাদের জায়গা হল?

বৈভবের নেতৃত্বে নতুন স্বপ্ন দেখছে বিহার!

 সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম দুটি ম্যাচের জন্য ইতিমধ্যেই বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে ১৭ সদস্যের দল। সেই দলের অধিনায়ক হলেন বৈভব সূর্যবংশী। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন সূরজ কাশ্যপ। এই প্রথম বিহারের সিনিয়র দলের হয়ে নেতৃত্ব দেবেন মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটারকে। বৈভবের প্রতিভা, আত্মবিশ্বাস আর পরিণত মানসিকতার উপর আস্থা রেখেই এই গুরুদায়িত্ব তাঁকেই দেওয়া হয়েছে বলে ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। 

আইপিএলেও একাধিক নজির গড়েছেন বৈভব:

শুধুই অধিনায়ক হিসেবে নয়, আইপিএল ২০২৬-এ দারুন পারফরম্যান্স করে তিনি নজর কেড়েছিলেন পুরো ক্রিকেটবিশ্বের। রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমে বৈভব টুর্নামেন্টে সর্বোচ্চ ৭৭৬ রান করছেন। ২৩৭.৩০ ছিল তাঁর স্ট্রাইক রেট। সমগ্র প্রতিযোগিতায় ৭২টি ছক্কা মেরে নতুন এই তরুণ ব্যাটার নজিরও গড়েছেন।

বৈভবের ঝুলিতে একই পর এক পুরস্কার:

আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বৈভব। পাশাপাশি, এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন ও সুপার সিক্সেস অফ দ্য সিজনের পুরস্কারও এসেছে তাঁর ঝুলিতে। মাত্র ১৫ বছর বয়সেই বৈভব আইপিএলের সর্বকনিষ্ঠ অরেঞ্জ ক্যাপজয়ী ক্রিকেটার।

আরও পড়ুন- ৮৯ রানেই খতম ভারতের ইনিংস! ২৪৪ রানে জিতে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড, আর এরকরম লজ্জার নজির রোহিত-কোহলিদের!

বলাই বাহুল্য, কম বয়সেই ব্যাট হাতে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন বৈভব সূর্যবংশী, আবার অধিনায়ক হিসেবেও তিনি নতুন ইনিংস শুরু করেছেন।

ট্যাগ:Vaibhav Suryavanshi
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে