নিউজ

৭ কোটি টাকা কম বেতনে এবার CSK-তে লিয়াম লিভিংস্টোন, এই ৪ ক্রিকেটারের জন্য বড় ট্রেড চূড়ান্ত!

আইপিএলের নতুন সিজন শুরু হওয়ার পূর্বে চারজন ক্রিকেটারকে নিয়ে এবার বড় ট্রেড সম্পন্ন করেছে চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দরাবাদ। ১৩ কোটি টাকার বদলে মাত্র ৬ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে দলে নিয়েছে চেন্নাই শিবির।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
CSK-SRH-trade-deals
CSK-SRH-trade-deals

আইপিএলের নতুন সিজন শুরু হওয়ার পূর্বে চারজন ক্রিকেটারকে নিয়ে এবার বড় ট্রেড সম্পন্ন করেছে চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দরাবাদ। ১৩ কোটি টাকার বদলে মাত্র ৬ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে দলে নিয়েছে চেন্নাই শিবির। অর্থাৎ, আগের পারিশ্রমিকের থেকে সাত কোটি টাকা কমে চেন্নাই সুপার কিংস-এ যোগদান করেছেন লিয়াম লিভিংস্টোন। আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে এই ট্রেনের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। 

চার ক্রিকেটারের অদল বদল চেন্নাই আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে!

চারজন ক্রিকেটারের অদলবদলে লিভিংস্টোনের সাথেই সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডস চেন্নাইয়ে যোগ দিয়েছেন। যদিও তিনি আগের মতোই পারিশ্রমিক পাচ্ছেন অর্থাৎ তিন কোটি টাকাতেই তাঁকে দলে নিয়েছে চেন্নাই। চোটের জন্য আইপিএল ২০২৬-এ মাঠে নামতে পারেননি এই অস্ট্রেলীয় অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পূর্বেই হায়দ্রাবাদ তাঁকে দলে নেয়। 

চেন্নাই থেকে হায়দ্রাবাদের দলে খলিল আহমেদ!

এখানেই শেষ নয়, চেন্নাই শিবির থেকে এবার হায়দ্রাবাদে ফিরে এসেছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ। আগের পারিশ্রমিক অর্থাৎ ৪.৮ কোটি টাকা পারিশ্রমিকেই তিনি সানরাইজার্সে যোগ দিচ্ছেন। গত ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত খলিল মাঠে নেমেছিলেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে। চেন্নাই সুপার কিংস এর হয়ে আইপিএল ২০২৫-এ ১৪ ম্যাচ খেলে ১৫টি উইকেট নিজের ঝুলিতে সংগ্রহ করেছিলেন তিনি। যদিও ২০২৬ সালের সিজনে ৫ টি ম্যাচ খেলে ডান পায়ের উরুতে চোট পেয়ে ছিটকে যান আইপিএল থেকে।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: ‘আমার ব্র্যান্ডও একদিন নিয়ে আসব’, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এ কী বললেন রোহিত শর্মা!

সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেন অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস:

২ কোটি টাকা পারিশ্রমিকে অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসও সানরাইজার্সে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এলিস মূলত ডেথ ওভারে কার্যকর বোলিং আর বৈচিত্র্যময় পেসের জন্য পরিচিত। এলিসের যোগদানে আরো শক্তিশালী হবে হায়দরাবাদের বোলিং বিভাগ, এমনটাই মনে করা হচ্ছে।

জল্পনা অব্যাহত হার্দিককে নিয়ে:

এদিকে একাধিক ফ্রাঞ্চাইজি এই মুহূর্তে, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডেয়াকে দলে নিতে আগ্রহ প্রকাশ করায় জোর জল্পনা শুরু হয়েছে। হার্দিককে দলি নেওয়ার দৌড়ে রয়েছেচেন্নাই সুপার কিংসের সহ কলকাতা নাইট রাইডার্স, এমনকি রাজস্থান রয়্যালসও। যদিও এখনো পর্যন্ত এই ট্রেড নিয়ে কোন চূড়ান্ত ঘোষণা সামনে আসেনি। যত রিটেনশন ডেডলাইন এগোচ্ছে, ততই যেন হার্দিককে নিয়ে জল্পনা বাড়ছে।

আরো পড়ুন: কেন CSK-র শিবিরে আবারও ফিরতে চাইছেন রায়না? নেপথ্যে রয়েছে চমকে দেওয়া কারণ!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 492 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে