‘আমার ব্র্যান্ডও একদিন নিয়ে আসব’, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এ কী বললেন রোহিত শর্মা!
ক্রিকেটের ময়দানে তাঁর ব্যাটিংয়ের দুর্দান্ত জাদুতে দেশবাসী মুগ্ধ। কিন্তু এবার উদ্যোক্তা হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন টিম ইন্ডিয়ার ক্রিকেট তারকা রোহিত শর্মা। নিজের ব্র্যান্ড নিয়ে একদিন ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র মঞ্চে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

ক্রিকেটের ময়দানে তাঁর ব্যাটিংয়ের দুর্দান্ত জাদুতে দেশবাসী মুগ্ধ। কিন্তু এবার উদ্যোক্তা হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন টিম ইন্ডিয়া-র ক্রিকেট তারকা রোহিত শর্মা। নিজের ব্র্যান্ড নিয়ে একদিন ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র মঞ্চে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-তে দীপাবলি উপলক্ষে বিশেষ পর্বে এমনই মন্তব্য করতে শোনা গেল হিটম্যানকে। কী বললেন রোহিত?
‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-র বিশেষ পর্বে থাকছে চমক!
ক্রিকেট, কমেডি আর ব্যবসার একই মঞ্চে নিয়ে আসতে চাইছে ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-র বিশেষ পর্ব। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক অনুপম মিত্তল, আমান গুপ্তা, নমিতা থাপার আর রিতেশ আগরওয়াল সেখানে উপস্থিত থাকবেন। তাঁদের সাথেই থাকবেন প্রখ্যাত কমেডিয়ান হর্ষ গুজরাল, অনুভব সিং বাসি, আকাশ গুপ্তা আর রাহুল দুয়া। রোহিতের সাথে তাঁদের আড্ডা ওমার হাসি-মজায় জমে উঠতে। হলেছে দীপাবলির এই বিশেষ অনুষ্ঠান।
দেশের নতুন উদ্যোক্তাদের উজ্জীবিত করতে আসছেন বড় উদ্যোক্তারা!
কথোপকথনের মধ্য দিয়ে আমান গুপ্তা বলেন, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার আগামী ষষ্ঠ সিজন অনুপ্রাণিত করবে দেশের নতুন উদ্যোক্তাদের। ভারতীয় ক্রিকেটে রোহিতের অবদানের সাথে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে শার্কদের ভূমিকার তুলনা করে তিনি জানান, ক্রিকেটের মধ্য দিয়ে রোহিত যেমন কোটি কোটি ভারতীয়কে আনন্দ দিয়ে এসেছেন, একইভাবে বহু মানুষকে ব্যবসা আর উদ্যোগপতি হয়ে ওঠার বিষয়ে অনুপ্রাণিত করেছে তাঁদের অনুষ্ঠান।
রোহিতের প্রিয় অনুষ্ঠান শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া:
উত্তরে রোহিত বলেন, তাঁর অন্যতম প্রিয় অনুষ্ঠান শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া। নতুন নতুন উদ্যোক্তাদের ব্যবসার পরিকল্পনা আর তাঁদের উপস্থাপনা দেখতে বেশ ভালোবাসেন তিনি। তাছাড়াও বিচারকদের মধ্যে চলা আনন্দময় কথোপকথন বেশ পছন্দ করেন তিনি।
ব্যস্ত সিডিউলের মধ্যে কিভাবে অনুষ্ঠান দেখেন রোহিত?
ম্যাচের পর রোহিত হোটেলে ফিরে এসে কিভাবে তিনি অনুষ্ঠান দেখেন সে কথাও ভাগ করে নিয়েছেন তিনি। তিনি বলেন, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যা ৭টা-৮টার মধ্যে তিনি হোটেলে ফিরে এসে খাবার অর্ডার করতে করতে দেখে নেন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া। নতুন কি ধরনের ব্যবসার প্রস্তাব আসছে, কিংবা উদ্যোক্তারা এই বিষয়ে কি বলছেন, সেসব ব্যাপারে জানতে আগ্রহী রোহিত।
আরো পড়ুন: কেন CSK-র শিবিরে আবারও ফিরতে চাইছেন রায়না? নেপথ্যে রয়েছে চমকে দেওয়া কারণ!
তবে কি নিজের ব্র্যান্ড নিয়ে শার্ক ট্যাঙ্কের মঞ্চে যাবেন রোহিত?
তখন আমান গুপ্তা মজার করে বলেন, অনুষ্ঠান দেখে ছলে বলেন, রোহিত শুরু করার কৌশল শিখে নিয়েছেন। জবাবে হিটম্যানও হেসে বলেন, একদিন তিনিও নিজের ব্র্যান্ড নিয়ে হাজির হবেন শার্কদের সামনে। তিনি বলেন, “একদিন আমার ব্র্যান্ড নিয়েও আপনাদের কাছে আসব।”
কমেডির প্রতি আলাদাই ভালোবাসা রয়েছে রোহিতের:
এদিন রোহিত এই কমেডিয়ান হর্ষ গুজরালের কথোপকথন বেশ মজাদার হয়ে ওঠে। ম্যাচ শেষ হলে তাঁদের কমেডি ভিডিও রোহিত দেখেন কিনা জানতে চাইলে রোহিত বলেন, তিনি প্রতিদিনই দেখেন কমেডির প্রতি তার ভালোবাসা রয়েছে বলে জানান এই ভারতীয় তারকা ক্রিকেটার।
তারপর রোহিতের কাছে হর্ষ রোমান্টিক সিনেমা দেখার অভ্যাস করে যাওয়ার কারণ জানতে চান। রোহিত বলেন, “কারণ বর্তমান বাস্তব জীবনেই রোম্যান্স হচ্ছে।” তাঁর এই মজাদার মন্তব্যে হাসতে শুরু করেন উপস্থিত অতিথিরা। সব মিলিয়ে এদিনের দীপাবলি স্পেশাল অনুষ্ঠানে ক্রিকেট মাঠের বাইরে রোহিত শর্মার এক অন্য রূপ প্রকাশ পেতে চলেছে।




