WPL: ঠিক হয়ে গেল দিনক্ষণ, কবে থেকে শুরু হচ্ছে ডাব্লিউপিএল ২০২৭? উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে RCB ও মুম্বই!
প্রকাশিত হল মহিলা প্রিমিয়ার লিগ ২০২৭-র সূচি। টুর্নামেন্টের পঞ্চম সংস্করণ শুরু হবে আগামী ১৪ জানুয়ারি থেকে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর দু'বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে।

প্রকাশিত হল মহিলা প্রিমিয়ার লিগ ২০২৭-র সূচি। টুর্নামেন্টের পঞ্চম সংস্করণ শুরু হবে আগামী ১৪ জানুয়ারি থেকে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর দু'বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় বরোদার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।
WPL নিয়ে কী জানানো হয়েছিল ক্রিকবাজের প্রতিবেদনে?
ইতিপূর্বে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছিল যে, বরোদা আর মুম্বইকে এবারের প্রতিযোগিতার দুটি ভেন্যু হিসেবে বিসিসিআই বেছে নিয়েছে। সেই অনুসারে, আগামী ১৪ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এ বরোদায় আয়োজিত হবে প্রথম পর্বের ১১টি ম্যাচ। তারপরে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হবে মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে।
প্রথম দুটি ম্যাচে মাঠে নামছে কারা?
আগামী ১৫ জানুয়ারি গুজরাট জায়ান্টসের বিপক্ষে ডব্লিউপিএল অভিযান শুরু করবে ইউপি ওয়ারিয়র্জ। এবারের নিলামে সবথেকে বেশি আলোচনায় রয়েছে এই দল। আর প্রথম ম্যাচেই তারা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে। এছাড়াও, আগামী ১৬ জানুয়ারি চারবারের রানার্স-আপ দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র বিরুদ্ধে।
দ্বিতীয় পর্বের দিনক্ষণ আর প্রতিযোগীরা:
মুম্বাইতে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী ২৬ জানুয়ারি। সেখানেও প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর মুম্বই ইন্ডিয়ান্স। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ পর্বের বাকি ন'টি ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইতে। শেষ লিগ ম্যাচে দিল্লি ক্যাপিটালস আর ইউপি ওয়ারিয়র্জ মুখোমুখি হতে চলেছে।
আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর। আর ফয়নাম অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে। প্রতিটি ম্যাচই শুরু হওয়ার কথা ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।
আরো পড়ুন: বয়স বড়ছে কিন্তু তাতে কী! রোহিত-কোহলির তান্ডবে মহাখুশি শুভমান!




