নিউজ

১০ হাজার বর্গফুটের আলিসান বাংলো, রয়েছে ঝুলন্ত সুইমিং পুল! বিরাট কোহলির গুরগাঁওয়ের বাড়ির অন্দরমহল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে!

ক্রিকেটের ময়দানে একটার পর একটা নজির গড়ে চলেছেন বিরাট কোহলি। এবার আলোচনায় উঠে এলো কিং কোহলির বিলাসবহুল জীবনযাপন। মুম্বাইয়ে কোহলির ৩৪ কোটি টাকা দামের একটি ফ্ল্যাট রয়েছে। এর অন্দরমহলে কী কী রয়েছে জানেন?

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
Virat Kohli's hanging swimming pool in Gurgaon
Virat Kohli's hanging swimming pool in Gurgaon

ক্রিকেটের ময়দানে একটার পর একটা নজির গড়ে চলেছেন বিরাট কোহলি। এবার আলোচনায় উঠে এলো কিং কোহলির বিলাসবহুল জীবনযাপন। মুম্বাইয়ে কোহলির ৩৪ কোটি টাকা দামের একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও আলীবাগে চারটি শোবার ঘর বিশিষ্ট ভিলাও রয়েছে। কিন্তু জানেন কি, হোলির এই সম্পত্তির তালিকায় আরো একটি নজরকাড়া বাড়ি রয়েছে? দিল্লি-এনসিআর-র অন্যতম অভিজাত এলাকা গুরগাঁওয়ের ডিএলএফ সিটি ফেজ-১-এ প্রায় প্রায় ৮০ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাংলো রয়েছে কোহলির।  

কোহলির বাংলোর সবচেয়ে আকর্ষণীয় সুইমিং পুল!

রিপোর্ট অনুযায়ী, আধুনিক প্রযুক্তি আর অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে প্রায় ১০ হাজার বর্গফুটের এই বাংলাতে। ঝুলন্ত সুইমিং পুল এই বাড়িটির অন্যতম আকর্ষণ। এছাড়াও আছে  উচ্চমানের জিম, বিনোদনের জন্য আলাদা ব্যবস্থা আর প্রশস্ত বারান্দা।

আধুনিকতায় মোড়া স্থাপত্যে রয়েছে বিলাসিতার ছোঁয়া! আধুনিকতার সাথে আভিজাত্যের মেলবন্ধন ঘটেছে কোহলির বাড়ির অন্দরসজ্জায়। ইতালীয় মার্বেলের তৈরি মেঝে, কাঠের তৈরি আসবাবপত্র, টেক্সচারযুক্ত দেওয়াল আর বিশেষ আলোকসজ্জা দিয়ে ভরিয়ে তোলা হয়েছে বাড়ির প্রতিটি অংশ। গাঢ় রঙের ক্যাবিনেট, শিল্পকর্ম আর জ্যামিতিক নকশায় বানানো প্রশস্ত ঘর রয়েছে অন্দরমহলে।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

কোহলির বাড়ির অন্দরসজ্জা:

বসার ঘরে দেখা যায় বিশাল বৃত্তাকার ঝাড়বাতি। রয়েছে সোফা, পর্দা আর গৌতম বুদ্ধের মূর্তি। ঘরের মাঝে দেখা যায় গোল কফি টেবিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত কাচের জানলা দিয়ে ঘরে প্রবেশ করে প্রাকৃতিক আলো। 

মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ঝুলন্ত সুইমিং পুল:

কোহলির বাড়িতে দেখা যাবে ফিটনেসের জন্য আধুনিক যন্ত্রপাতিতে সাজানো জিম। রয়েছে নজরকাড়া বাড়ির বাগান। সবুজ ঘাসে মোড়া বাগানে একটি প্রাচীন কাঠের সিঁড়ি দিয়ে উঠে গেলেও দেখা যাবে ব্যক্তিগত ঝুলন্ত সুইমিং পুল।

বাড়িতে রয়েছে নিজস্ব বার আর অতিথিদের জন্য বিশেষ বিনোদন স্থান। বন্ধু বান্ধব আর পরিবারের সদস্যদের নিয়ে আড্ডা দেওয়ার উপযুক্ত সব ধরনের ব্যবস্থা রয়েছে সেখানে।

আরো পড়ুন: বয়স বড়ছে কিন্তু তাতে কী! রোহিত-কোহলির তান্ডবে মহাখুশি শুভমান!

কোহলির বাড়ির স্থাপত্য ও অন্দরসজ্জা:

আধুনিক বিলাসবহুল বাড়ি তৈরি করতে শুধু দামী দামী আসবাবপত্র কিংবা সামগ্রী ব্যবহার করলেই হবেনা। ফুটিয়ে তুলতে হয় বাড়ির মালিকের ব্যক্তিত্ব। বাড়ির প্রতিটি অংশে পছন্দসই আসবাবপত্র আর সাজসজ্জার উপকরণ দেখা যায় কোহলির বাড়িতে।

বড় কাঁচের জানলা দিয়ে ঘরে প্রবেশ করে আলো:

বড় বড় কাঁচের জানলা দিয়ে কোহলির বাড়িতে প্রাকৃতিক আলো প্রবেশ করে। মার্বেল, কাঠ, ধাতু আর আধুনিক আসবাবের সাথে, নানান ধরনের নকশা আরও বাড়িয়ে তোলে বিলাসবহুল বাড়ির সৌন্দর্য।

কোহলি লন্ডনে থাকলেও পরিবারের সদস্যরা থাকেন গুরগাঁওয়ের বাড়িতে:

বর্তমানে দুই সন্তানকে নিয়ে বিরাট কোহলি আর তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা লন্ডনে থাকেন। যদিও এখনও গুরগাঁওয়ের এই বাংলো তাঁদের পারিবারিক সম্পত্তি। সেখানেই থাকেন কোহলির বাবা-মা আর ভাইয়ের পরিবার। ক্রিকেট মাঠের ব্যস্ততা কাটিয়ে এই বিলাসবহুল বাংলো কোহলির পরিবারের কাছে এক আদর্শ ঠিকানা।

আরো পড়ুন: সৌরভ নাকি ধোনি—সেরা অধিনায়ক হিসেবে কাকে পছন্দ করেন 'ক্রিকেট ঈশ্বর'?

ট্যাগ:IndiaVirat Kohli
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 492 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে