বয়স বড়ছে কিন্তু তাতে কী! রোহিত-কোহলির তান্ডবে মহাখুশি শুভমান!
বয়স বাড়ছে ঠিকই, কিন্তু ভারতকে জেতানোর ক্ষমতা যে বিন্দুমাত্র হারিয়ে ফেলেন নি, সে কথা ফের প্রমাণ করে দিলেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। অকল্যান্ডে আয়োজিত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ভারতের জেতার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার।

বয়স বাড়ছে ঠিকই, কিন্তু ভারতকে জেতানোর ক্ষমতা যে বিন্দুমাত্র হারিয়ে ফেলেন নি, সে কথা ফের প্রমাণ করে দিলেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। অকল্যান্ডে আয়োজিত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ভারতের জেতার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার। ম্যাচ শেষে তাঁদের প্রশংসায় ভরিয়ে দিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। তাঁর কথায়, রোহিতের রান আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এদিকে, কোহলির ব্যাটেই এসেছে জয়।
বোলারসহ ফিল্ডারদের প্রশংসা করলেন শুভমান গিল!
ইডেন পার্কে টস জিতে দলের অধিনায়ক শুভমান গিল প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করেন। অধিনায়ক এর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে প্রথম থেকেই ঝোড়ো বোলিং করেন অর্শদীপ সিং আর গুর্নুর ব্রার। নিয়মিত ব্যবধানে নিউজিল্যান্ড উইকেট হারাতে শুরু করে। ভারতীয় বোলারদের দাপট এতটাই ছিল যে, নিউজিল্যান্ডের পক্ষে বড় রান করা সম্ভব হয়নি। মাত্র 155 রানের লক্ষ্যতারা করতে মাঠে নেমে পাঁচ উইকেটে জিতে যায় টিম ইন্ডিয়া। এ দিনের জয়ের জন্য বোলারদের সঙ্গে ফিল্ডারদের প্রশংসা করলেন অধিনায়ক গিল।
আরও পড়ুন- সৌরভ নাকি ধোনি—সেরা অধিনায়ক হিসেবে কাকে পছন্দ করেন 'ক্রিকেট ঈশ্বর'?
রোহিত শর্মার প্রশংসা করলেন শুভমান গিল!
বিশেষত গিল উল্লেখ করেছেন রোহিত শর্মার রান আউটের কথা। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল আর গ্লেন ফিলিপ্সের মধ্যে ভালো জুটি গড়ে উঠলে, তৎক্ষণাৎ রোহিত মিচেলকে রান আউট করেন। মিচেলের বিদায়ে মাত্র ২৮ রানের মাথায় ভেঙে গিয়েছে সেই গুরুত্বপূর্ণ জুটি। তাতেই ম্যাচের পরিস্থিতি ঘুরে যায়।
বোলারদের পারফরম্যান্স নিয়ে কী বললেন অধিনায়ক?
ভারত অধিনায়ক গিল এদিন বোলারদের পারফরম্যান্সেও খুশি। চার উইকেট পেলেও অর্শদীপ সিং রান দিয়েছেন ৭০। এদিকে, রান কম দেওয়ার সঙ্গে অংশুল কম্বোজ আর গুর্নুর ব্রার উইকেটও সংগ্রহ করেছেন। কম্বোজ ২২ রান দিয়ে দু’টি তোলেন। ওদিকে ব্রার ৪৪ রান দিয়ে নেন তিনটি উইকেট। গিল দুই তরুণ পেসারের বোলিংয়ের প্রশংসা করে জানান, কম্বোজ নতুন এই পুরনো, দুই বলেই সুইং করাতে সক্ষম। আবার, পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করতে জানেন ব্রার। দু’জনের বোলিংই এই পরিবেশে সত্যি অসাধারণ ছিল।
রোহিতকে চাপে পড়তে দেননি বিরাট কোহলি:
রান তাড়া করতে গিয়ে প্রথমেই ভারত উইকেট হারায় রোহিতের। কিন্তু বিরাট কোহলি পালটা আক্রমণাত্মক ব্যাটিং করে চাপ বাড়িয়ে দেন নিউজিল্যান্ডের বোলারদের উপর। ৫১ বলে ৭৪ রানের করে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। শুভমান গিলের সাথে তাঁর ১১৪ রানের জুটি টিম ইন্ডিয়ার জেতার রাস্তা সহজ করে দেয়।
আরও পড়ুন- সবার আশায় জল ঢাললেন হার্দিক! মোটেও KKR-এর হয়ে খেলবেন না তিনি! তাহলে কোন দলে যোগ দিচ্ছেন হার্দিক?
বৃষ্টির মধ্যেও রান তাড়া করা তেমন ছিল না। গিল বলে , বৃষ্টির জন্য পিচে বেড়ে গিয়েছিল বলের গতি। এমতাবস্থায় ভারতকে কোহলির স্বাভাবিক আর আক্রমণাত্মক ব্যাটিং জেতার দরজায় নিয়ে গেছে। কোহলির ইনিংসে মন্ত্রমুগ্ধ হয়ে গিল বলেন, বিরাট ভাই ম্যাচ জিতিয়েছেন।




