কেন CSK-র শিবিরে আবারও ফিরতে চাইছেন রায়না? নেপথ্যে রয়েছে চমকে দেওয়া কারণ!
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না চাইছেন চেন্নাই সুপার কিংসের কোচিং সেটআপে যোগদান করতে। সিএসকের হয়ে তিনি দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় মাঠে নেমেছেন। এবার তিনি ক্রিকেটার হিসেবে নয়, বরং খোঁজ হিসেবে দলের সঙ্গে থাকতে চান ‘মিস্টার আইপিএল’।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না চাইছেন চেন্নাই সুপার কিংস-এর কোচিং সেটআপে যোগদান করতে। সিএসকের হয়ে তিনি দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় মাঠে নেমেছেন। এবার তিনি ক্রিকেটার হিসেবে নয়, বরং খোঁজ হিসেবে দলের সঙ্গে থাকতে চান ‘মিস্টার আইপিএল’। সেই জন্যই রায়না ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির কাছে।
সিএসকের কোচিং-এর দায়িত্ব নিতে আগ্রহী সুরেশ রায়না!
প্রাক্তন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন-এর সাথে একটি আলাপচারিতায় সুরেশ রায়না বলেন, দীর্ঘদিন ধরে সিএসকের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়াও একাধিক ম্যাচে পারফরমেন্সের ভিত্তিতে তিনি কোচিং এর দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক। যদিও ডায়নার করা আবেদন নিয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও উত্তর আসেনি। তাই তিনি জানিয়েছেন, এবার সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছেন সিএসকে কর্তৃপক্ষের উপরেই।
চেন্নাইয়ের হয়ে রায়নার আইপিএল অভিযানের ইতিহাস!
চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস এর হয়ে তিনি চারবার আইপিএল জেতার পাশাপাশি, দুইবার চ্যাম্পিয়ন লিগ টি-২০ জিতেছেন তিনি। শুধু তাই নয়, টি-২০ ক্রিকেটে সিএসকে-র হয়ে সর্বাধিক রান সংগ্রহের কৃতিত্বও আছে তাঁর ঝুলিতে।
বর্তমানে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন রায়না:
অবসর গ্রহণের পর এই মুহূর্তে সুরেশ রায়না একজন ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। তবে এখন তাঁর ইচ্ছে, যে দলের হয়ে তিনি এত সফলতা অর্জন করেছেন, এবার সেই দলের সাথে কোচের ভূমিকায় যুক্ত হওয়া। তবে শুধুমাত্র কোচিং নয়, এছাড়াও দলের সঙ্গে যে কোন ভূমিকায় দায়িত্ব গ্রহণ করে দলের পাশে থাকতে চাইছেন রায়না।
হলুদই আমাদের কাছে সবকিছু:
রায়না বলেন, দলের সাথে থাকা ও তাদের ট্রফি জয় করতে সহায়তা করাই হল তাঁর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। সিএসকে-র প্রতি আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “হলুদই আমাদের কাছে সবকিছু।”
সিএসকের তরুণ ক্রিকেটারদের সাথে থাকতে চান রায়না:
আন্তর্জাতিক ক্রিকেট, বিশ্বকাপ আর আইপিএলের একাধিক ফাইনালে মাঠে নামছেন সুরেশ রায়না। আগামী দিনে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের মানসিকতা আরও শক্তিশালী করে তোলার জন্য তিনি সিএসকের সঙ্গে যুক্ত হতে চান। মূলত, চাপের মুখে পড়েও কিভাবে নিজের সেরাটা দিয়ে খেলতে হয়, সেটাই তরুণ ক্রিকেটারদের শেখাতে চাইছেন এই বাঁহাতি প্রাক্তন ব্যাটার।
এখনও পর্যন্ত আইপিএলের প্লে-অফে সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার হলেন সুরেশ রায়না। সিএসকে-র হয়ে তাঁর একাধিক ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের নতুন তরুণ ক্রিকেটারদের আগামী দিনের জন্য উপযুক্ত করে তুলতে চান বলে জানিয়েছেন তিনি। এবার দেখার, প্রাক্তন সতীর্থের এই আবেদন আদৌ গ্রহণ করে কিনা চেন্নাই কর্তৃপক্ষ।




