নিউজ

বিরাট রদবদল! ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন বুমরাহ-জাডেজা, পন্থের পরিবর্তে সুযোগ পেলেন তিলক!

টেস্ট সিরিজ নিজেদের প্রস্তুতিকে আরো ভালো করে জ্বালিয়ে নেওয়ার সুযোগ হাতে পেলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার জাসপ্রীত বুমরাহ আর রবীন্দ্র জাডেজা।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Jasprit Bumrah and Ravindra Jadeja
Collected Image: Jasprit Bumrah and Ravindra Jadeja

টেস্ট সিরিজ নিজেদের প্রস্তুতিকে আরো ভালো করে জ্বালিয়ে নেওয়ার সুযোগ হাতে পেলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার জাসপ্রীত বুমরাহ আর রবীন্দ্র জাডেজা। একই সাথে দলে পেসার প্রসিদ্ধ কৃষ্ণকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে, চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। তাঁর বদলে তিলক বর্মাকে দলে নিতে সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

পায়ের চোটে এখনও পর্যন্ত মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ!

পায়ের পেশির চোট পেয়ে এখনও পর্যন্ত ঋষভ পন্থ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এই মুহূর্তে তিনি রয়েছেন বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে। তাঁর বদলে ভারত ‘এ’ দলে তিলক বর্মা সুযোগ পেয়েছেন। অন্যদিকে, ভারত ‘এ’ দলের সঙ্গে গত দু’দিন ধরেই অনুশীলন করছেন জাসপ্রীত বুমরাহ।

রঞ্জিতে দুরন্ত ফর্মে ছিলেন রবীন্দ্র জাডেজা!

 রঞ্জি ট্রফির দু’টি ম্যাচে সৌরাষ্ট্রের হয়ে মাঠে নামার পর ভারত ‘এ’ দলে রবীন্দ্র জাডেজা যোগ দিয়েছেন। বল হাতে রঞ্জিতে সাতটি উইকেট শিকার করেছেন তিনি। শুধু তাই নয়, ব্যাট হাতেও একটি সেঞ্চুরিও করেছেন তিনি। তাঁর খেলার সম্ভাবনা রয়েছে তৃতীয় বেসরকারি টেস্টেও। দলের নেতৃত্ব দেবেন ধ্রুব জুরেল। এছাড়াও দলে জায়গা করে নিয়েছেন নীতীশ রেড্ডিও।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরও পড়ুন- মাত্র ১৫ বছর বয়সেই অধিনায়ক হচ্ছেন বৈভব সূর্যবংশী! জানুন বিস্তারিত

রিহ্যাব শেষ করে এবার কামব্যাক করছেন প্রসিদ্ধ কৃষ্ণ:

হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে প্রসিদ্ধ কৃষ্ণ গত তিন সপ্তাহ ধরে রিহ্যাবে ছিলেন। বর্তমানে প্রতিটি ফরম্যাটে তিনি খেলার ছাড়পত্র পেয়েছেন। তবে এখনই তাঁকে ওয়ানডে সিরিজে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তার পরিবর্তে লাল বলে ক্রিকেটে প্রস্তুতির জন্য তৃতীয় বেসরকারি টেস্টে ফেলানোর পরিকল্পনা রয়েছে তাঁকে। 

আরও পড়ুন- শামির টেস্ট বিদায়ে নির্বাচকদের একহাত নিলেন রবি শাস্ত্রী, শামির অবসরে মনখারাপ শাস্ত্রীর!

কী বলছে ক্রিকইনফোর প্রতিবেদন?

এদিকে, ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, ওয়ানডে সিরিজের দলে মহম্মদ সিরাজ যোগ দিয়েছেন। ভারত ‘এ’ দলের হয়ে দ্বিতীয় টেস্টে খেলার জন্য প্রথম ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। তবে এবার তাঁকে খেলতে দেখা যেতে পারে এক দিনের সিরিজে। তাই আসন্ন টেস্ট সিরিজের পূর্বে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ভারতীয় দল জন্য প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে