IPL 2026: দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স, আজকের ম্যাচ কে জিতবে?

দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের ভবিষ্যদ্বাণী এবং বিভিন্ন টিপস।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
IPL 2026-14
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

DC vs GT: ম্যাচ বিবরণ:

ম্যাচ: দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স
তারিখ: ৮ এপ্রিল ২০২৬
সময়: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
ভেন্যু: অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি

DC vs GT: দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:

কেএল রাহুল, পাথুম নিসাঙ্কা, নীতিশ রানা, সমীর রিজভি, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, বিপ্রাজ নিগম, কুলদীপ যাদব, এনগিডি, মুকেশ কুমার।

DC vs GT: গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ:

শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, এম শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

DC vs GT: পিচ রিপোর্ট:

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ রিপোর্ট অনুযায়ী, এটি একেবারেই ব্যাটিং সহায়ক উইকেট বা ব্যাটিং স্বর্গ বলা যায়। এখানে গড় স্কোর প্রায় ২০৬ রান, যা থেকে স্পষ্ট যে ব্যাটসম্যানরাই ম্যাচে বেশি প্রভাব ফেলবে। বোলিংয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, পেসারদের আধিপত্য বেশি। শেষ পাঁচটি ম্যাচে পেস বোলাররা মোট ৩৮টি উইকেট নিয়েছেন, যেখানে স্পিনাররা পেয়েছেন মাত্র ১৬টি উইকেট।

আরো পড়ুন: বরুণ চক্রবর্তী কি খেলা ভুলে গেছেন? বরুণের ফর্ম নিয়ে উঠছে নানান প্রশ্ন!

DC vs GT: আবহাওয়া রিপোর্ট:

দিল্লিতে এদিন আবহাওয়া বেশ গরম থাকবে, তাপমাত্রা প্রায় ৩২°C থেকে ৩৮°C এর মধ্যে ঘোরাফেরা করতে পারে, যা এপ্রিল মাসে স্বাভাবিকভাবেই বেশ উষ্ণ পরিবেশ তৈরি করে ।

দ্বিতীয় ইনিংসে ডিউ (শিশির) একটি বড় ফ্যাক্টর হয়ে উঠবে, ফলে রান তাড়া করা তুলনামূলকভাবে সহজ হতে পারে।

আয, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই পুরো ২০ ওভারের ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার সম্ভাবনাই বেশি।

DC vs GT: টিম ফর্ম ও হেড-টু-হেড পরিসংখ্যান:

দিল্লি ক্যাপিটালস-

শেষ ৫ ম্যাচ: জয় / জয় / জয় / হার / হার

দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে। টানা তিনটি জয়ের ফলে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। সমীর রিজভি অসাধারণ ফর্মে রয়েছেন এবং দলের পেস বোলিং আক্রমণ বর্তমানে অত্যন্ত শক্তিশালী ও কার্যকর।

হেড-টু-হেড জয়: ৩

গুজরাট টাইটান্স-

শেষ ৫ ম্যাচ: হার / হার / হার / হার / হার

গুজরাট টাইটান্স বর্তমানে ভীষণ খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা টানা পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছে। দলের ব্যাটিং লাইনআপ বারবার ব্যর্থ হচ্ছে এবং বোলিং ইউনিটেও ধার কম দেখা যাচ্ছে।

হেড-টু-হেড জয়: ৪

আরো পড়ুন: ৬, ৭, ৯! টানা তিন ম্যাচে ব্যর্থ সঞ্জু স্যামসন, কিন্তু তা সত্ত্বেও পাচ্ছেন বড় পুরষ্কার?

DC vs GT: খেয়াল রাখার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়:

সমীর রিজভি:

এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনের প্রধান ভরসা। তিনি দারুণ ফর্মে রয়েছেন, ইতিমধ্যেই ১৬০ রান করেছেন এবং গড় ফ্যান্টাসি পয়েন্ট প্রায় ১৫৫ — যা তাকে ম্যাচের অন্যতম বড় ম্যাচ-উইনার করে তুলেছে।

সাই সুদর্শন:

গুজরাট টাইটান্সের হয়ে একাই লড়াই করছেন বলা যায়। সাম্প্রতিক ম্যাচগুলোতে ৮৬ রান করে দলের টপ অর্ডারে স্থিতিশীলতা এনে দিচ্ছেন।

লুঙ্গি এনগিডি:

দিল্লি ক্যাপিটালসের ডেথ ওভারের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। এই সিরিজে ইতিমধ্যেই ৪টি উইকেট তুলে নিয়ে তিনি প্রতিপক্ষের ব্যাটিং লাইনে বড় ধাক্কা দিচ্ছেন।

কাগিসো রাবাডা:

দল খারাপ ফর্মে থাকলেও তিনি এখনও বড় হুমকি। ৩টি উইকেট নেওয়ার পাশাপাশি নিচের দিকে গুরুত্বপূর্ণ রান করে ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা রাখেন।

DC vs GT: ম্যাচ ভবিষ্যদ্বাণী:

এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস স্পষ্টভাবে ফেভারিট হিসেবে নামছে। তাদের ব্যাটিং লাইনআপ দুর্দান্ত ছন্দে রয়েছে এবং নিয়মিত বড় রান তুলছে। একই সঙ্গে বোলাররাও ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখছে। অরুণ জেটলি স্টেডিয়ামে ঘরের মাঠের সুবিধাও তাদের পক্ষেই থাকবে, যা বড় একটি ফ্যাক্টর হতে পারে।

অন্যদিকে, গুজরাট টাইটান্স একেবারেই খারাপ ফর্মে রয়েছে। টানা হারের ফলে তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লেগেছে, এবং ব্যাটিং-বোলিং—দুই বিভাগেই ধার কম দেখা যাচ্ছে।

সুতরাং, সবকিছু বিচার করলে, এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জয়ের সম্ভাবনাই অনেক বেশি।

বিধিসম্মত সতর্কীকরণ:

এই ম্যাচ সম্পর্কিত পূর্বাভাস, বিশ্লেষণ এবং ফ্যান্টাসি টিপস সম্পূর্ণরূপে তথ্য ও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি। বাস্তবে ম্যাচের ফলাফল বিভিন্ন অপ্রত্যাশিত কারণে পরিবর্তিত হতে পারে। ফ্যান্টাসি স্পোর্টস বা যে কোনো ধরনের আর্থিক লেনদেন নিজের ঝুঁকিতে করুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিবেচনা প্রয়োগ করুন।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে