CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

৬, ৭, ৯! টানা তিন ম্যাচে ব্যর্থ সঞ্জু স্যামসন, কিন্তু তা সত্ত্বেও পাচ্ছেন বড় পুরষ্কার?

আইপিএল ২০২৬-এ চেনা ছন্দে দেখা যাচ্ছে না সঞ্জু স্যামসনকে। টানা তিন ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। আইপিএল শুরু হতেই ৩১ বছরের এই উইকেটরক্ষকের ব্যাটে রান যেন উধাও। নতুন দল সিএসকে'র হয়ে এখনও পর্যন্ত রান পাননি সঞ্জু।

Sanju Samson award
Sanju Samson award

আইপিএল ২০২৬-এ চেনা ছন্দে দেখা যাচ্ছে না সঞ্জু স্যামসন-কে। টানা তিন ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। আইপিএল শুরু হতেই ৩১ বছরের এই উইকেটরক্ষকের ব্যাটে রান যেন উধাও। নতুন দল সিএসকে'র হয়ে এখনও পর্যন্ত রান পাননি সঞ্জু। তিনি সঞ্জু স্যামসন। আইপিএলে টানা ব্যর্থ হলেও আইসিসি'র পুরস্কার পাওয়ার দৌড়ে চলে এলেন তিনি। তবে সহজে মিলবে না পুরস্কার। তাঁকে লড়তে হবে সতীর্থ জাশপ্রীত বুমরাহর সঙ্গে।

আইসিসি'র কোন পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন সঞ্জু স্যামসন ও জাসপ্রীত বুমরাহ?

প্রত্যেক মাসে সেরা ক্রিকেটারকে পুরস্কার দেয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। টি-২০ বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁরা মনোনীত হয়েছেন। টি-২০ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে রয়েছে সঞ্জু স্যামসনের অনবদ্য পারফরম্যান্স। বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচেই তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে ৯৭, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৮৯ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৮৯ করেন। টুর্নামেন্টের সেরার পুরস্কারও পান তিনি। মূলত তিনিই গড়ে দিয়েছিলেন টি-২০ বিশ্বজয় ২০২৬-এর ভিত।

আরো পড়ুন: CSK vs DC: দিল্লি ম্যাচের আগে বিরাট পরীক্ষা ধোনির, সুখবর পেতে চলেছে চেন্নাই!

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ বুমরাহের কামাল!

অন্যদিকে, বিশ্বকাপে বুমরাহ ৭টি উইকেট পেয়েছিলেন। গড় ছিল মাত্র ১২। ওভার পিছু রান দিয়েছিলেন মাত্র ৭। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পেয়েছিলেন চার উইকেট। কিংবা ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচের কথাই ধরা যাক। প্রায় পাঁচশো রানের একটা টি-টোয়েন্টি যুদ্ধে ডেথ ওভারে এসে কেবলমাত্র ১৪ রান দিয়েছিলেন তিনি। ১৬তম ওভারে ৮। ১৮তম ওভারে ৬। কেন তিনি বিশ্বের সেরা পেসার, তারও প্রমাণ দিয়েছেন বারবার।

পুরস্কারের তালিকায় রয়েছেন কনর এস্টারহুইজেন:

সুতরাং, সঞ্জু এবং বুমরাহ এখন আইসিসি'র পুরস্কারের দৌড়ে সম্মুখ সমরে রয়েছেন। তবে তালিকায় আরও একজন রয়েছেন। কনর এস্টারহুইজেন। দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি ব্যাটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন। প্রথম সিরিজেই মুগ্ধ করেছেন ২৪ বছর বয়সি এই প্রোটিয়া তরুণ। করেছিলেন ৫০ গড়ে ২০০ রান। স্ট্রাইক রেট ছিল ১৪৫.৯৮। দলের ৩-২ সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এখন দেখার বিষয় আইসিসি'র মাসের সেরার পুরস্কার কে পান।

আরো পড়ুন: কোহলির সঙ্গে খেলা এই ব্যাটার এবার স্বীকার করে নিলেন আইপিএলের জন্য তাঁর কেরিয়ার শেষ হয়ে গেছে!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে