IPL 2026: কেকেআর বনাম এলএসজি, আজকের ম্যাচ কে জিতবে?

কেকেআর বনাম এলএসজি ম্যাচের ভবিষ্যদ্বাণী এবং বিভিন্ন টিপস।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
IPL-2026-15
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

KKR vs LSG: ম্যাচ বিস্তারিত:

ম্যাচ: কেকেআর বনাম এলএসজি
তারিখ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়) – দুপুর ২:০০ (GMT)

KKR vs LSG পিচ রিপোর্ট:

কলকাতার ইডেন গার্ডেন্স হল ভারতের অন্যতম ব্যাটিং সহায়ক উইকেট হিসেবে পরিচিত। এখানে সাধারণত বাউন্ডারি ছোট হওয়ায় ব্যাটসম্যানরা সহজেই বড় শট খেলতে পারেন। পিচটি বেশিরভাগ সময় সমতল থাকে, ফলে বল ব্যাটে সুন্দরভাবে আসে এবং রান করা তুলনামূলক সহজ হয়।

তবে শুধু ব্যাটসম্যানরাই নয়, পেস বোলাররাও এই উইকেটে কিছুটা সাহায্য পান। নতুন বলে ভালো সুইং দেখা যায়, বিশেষ করে ম্যাচের শুরুতে। তাই শুরুতে বোলারদের জন্য সুযোগ থাকলেও, ম্যাচ যত এগোয় ব্যাটিং আরও সহজ হয়ে ওঠে।

KKR vs LSG আবহাওয়া রিপোর্ট:

এদিন কলকাতায় ম্যাচের সময় আবহাওয়া একেবারেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।

* তাপমাত্রা: প্রায় ২৬° সেলসিয়াস
* আর্দ্রতা: প্রায় ৮৩%
* বাতাসের গতি: ৩.৪ কিমি/ঘন্টা
* দৃশ্যমানতা: ১০ কিমি
* বৃষ্টির সম্ভাবনা: নেই

সুতরাং, আবহাওয়া ম্যাচের জন্য একদম আদর্শ থাকবে, ফলে খেলা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার সম্ভাবনাই বেশি।

KKR vs LSG: কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, ব্লেসিং মুজারাবানি।

KKR vs LSG: লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ:

মিচেল মার্শ, ঋষভ পন্ত (অধিনায়ক ও উইকেটকিপার), আইডেন মার্করাম, নিকোলাস পুরান, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, মনিমারান সিদ্ধার্থ, আভেশ খান, মহম্মদ শামি, দিগ্বেশ সিং রাঠি, প্রিন্স যাদব।

KKR vs LSG: হেড টু হেড রেকর্ড:

কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত টি-২০ ফরম্যাটে মোট ৬ বার মুখোমুখি হয়েছে।

এই ৬টি ম্যাচের মধ্যে:

* কেকেআর জিতেছে ২টি ম্যাচ
* এলএসজি জিতেছে ৪টি ম্যাচ

অর্থাৎ, পরিসংখ্যানের দিক থেকে লখনউ সুপার জায়ান্টস এখন পর্যন্ত এগিয়ে রয়েছে।

এই রেকর্ড থেকে বোঝা যাচ্ছে, হেড টু হেড লড়াইয়ে এলএসজি কিছুটা আধিপত্য দেখালেও, টি-২০ ক্রিকেটে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, তাই এই ম্যাচও হতে চলেছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আরো পড়ুন: বৈভব কেবল একটা জিনিসই জানে, সেটা হল 'রেকর্ড' গড়তে! এবার পন্থ, ঈশানকেও ছাপিয়ে নতুন নজির গড়বে 'বাচ্চা' বৈভব!

KKR vs LSG: ম্যাচ প্রেডিকশন:

কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণ এই মরশুমে বেশ দুর্বল দেখা যাচ্ছে। ইতিমধ্যেই তারা দুই ম্যাচেই ২০০-র বেশি রান হজম করেছে এবং মোটে ১১টি উইকেট নিতে পেরেছে। ফলে বোলিং ইউনিটে বড় পরিবর্তন আনা জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে রভম্যান পাওয়েল-কে দলে নেওয়ার ভাবনা গুরুত্বপূর্ণ হতে পারে, সম্ভবত ক্যামরেন গ্ৰিন-এর জায়গায়। পাওয়েলের স্ট্রাইক রেট ৪ নম্বরে প্রায় ১৫৮, যা মিডল অর্ডারে বড় প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, লখনউ সুপার জায়েন্টসের হয়ে নিকোলাস পুরাণ দুর্দান্ত ফর্মে রয়েছেন। কেকেআরের বিরুদ্ধে শেষ দুই জয়ে তিনি দুটি হাফ-সেঞ্চুরি করেছেন।

তবে কেকেআরের দিক থেকে রিঙ্কু সিং-ও অসাধারণ পারফর্ম করছেন। শেষ তিনটি হারের ম্যাচেই তিনি ১৪৫ রান করেছেন এবং তার স্ট্রাইক রেট ২৩‍০—যা তাকে ম্যাচের অন্যতম বড় ফ্যাক্টর করে তুলছে। সুতরাং, এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে দুই দলের মিডল অর্ডার ব্যাটিং।

আরো পড়ুন: এ কি! পাকিস্তান সুপার লিগে গিয়ে 'থানা' অবধি যেতে হল ডেভিড ওয়ার্নারকে!

KKR vs LSG: চূড়ান্ত ভবিষ্যদ্বাণী:

বর্তমান ফর্ম, ব্যালান্স এবং পারফরম্যান্স বিবেচনায় এটা মনে করা হচ্ছে যে, লখনউ সুপার জায়ান্টস এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স-কে পরাজিত করতে পারে।

বিধিসম্মত সতর্কীকরণ: 

এই ম্যাচ সংক্রান্ত সমস্ত বিশ্লেষণ, পরিসংখ্যান ও ভবিষ্যদ্বাণী শুধুমাত্র তথ্য ও বিনোদনের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। Indian Premier League-এর মতো প্রতিযোগিতায় যেকোনো সময় ম্যাচের ফলাফল পরিবর্তিত হতে পারে এবং প্রকৃত ফলাফল ভিন্ন হতে পারে। দর্শকদের অনুরোধ করা হচ্ছে, এই ধরনের প্রেডিকশনকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ না করে নিজের বিচার-বিবেচনা প্রয়োগ করুন। কোনও ধরনের আর্থিক সিদ্ধান্ত বা বেটিং করার আগে সতর্ক থাকুন।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে