CSE
Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%
নিউজ

এ কি! পাকিস্তান সুপার লিগে গিয়ে 'থানা' অবধি যেতে হল ডেভিড ওয়ার্নারকে!

ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে চলছে পিএসএল। কিন্তু এরই মাঝে উঠে আসছে বিরাট খবর। গ্রেপ্তার হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু কেন তাঁকে গ্ৰেপ্তার করল পুলিশ?

David Warner PSL police station
David Warner PSL police station

ভারতের মাটিতে চলছে এখন আইপিএল। অপরদিকে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে চলছে পিএসএল। কিন্তু এরই মাঝে উঠে আসছে বিরাট খবর। গ্রেপ্তার হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু কেন তাঁকে গ্ৰেপ্তার করল পুলিশ? 

কেন ডেভিড ওয়ার্নারকে গ্ৰেপ্তার করা হয়েছিল?

আসলে, ওয়ার্নারের বিরুদ্ধে মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে।  অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিডনির মারউব্রা এলাকায় ব্রিদ অ্যানালাইজার যন্ত্র দিয়ে পরীক্ষা করছিল পুলিশ। আর তখনই ডেভিড ওয়ার্নারের পরীক্ষা করলে দেখা যায় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন। আগামী মাসে কোর্টে তাঁর শুনানি রয়েছে।

আরো পড়ুন: আইপিএলের জন্য কেরিয়ার শেষ হয়ে গেল এই ক্রিকেটারের— আইপিএলের মাঝেই বেরিয়ে এল 'গোপন' সত্য!

কীভাবে প্রমাণিত হল যে, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন ওয়ার্নার?

নিয়ম মতো প্রতিটা গাড়িকেই পরীক্ষা করছিল পুলিশ। আর সেই সময়ে সেখানে গাড়ি চালিয়ে আসেন ডেভিড ওয়ার্নার। তিনি নির্দিষ্ট জায়গায় দাঁড়ানোর অনেকটা আগেই তাঁর গাড়ি দাঁড় করান। পুলিশ আধিকারিকরা তাঁর কাছে গিয়ে শ্বাস পরীক্ষার পর বুঝতে পারেন যে তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। তাঁরে মারউব্রা থানায় নিয়ে যাওয়ার পর ফের পরীক্ষা হয়, সেখানে তাঁর স্কোর হয় ০.১০৪। যাতে এটা প্রমাণ হয় যে তিনি মদ্যপ ছিলেন। এর পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তান সুপার লিগে কোন দলকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্নার:

বর্তমানে পাকিস্তান সুপার লিগে করাচি কিংস দলকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু মাঝে PSL-এ বিরতি থাকায় তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যান। ৯ এপ্রিলের আগে পাকিস্তানে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু বাড়িতে গিয়ে গ্রেপ্তার হলেন তিনি। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে একমাস পরে তাঁকে ফের হাজিরা দিতে হবে শুনানিতে বলেই জানানো হয়েছে।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এর এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা ছক্কা ১০৬ মিটার, কীভাবে এই ছক্কা হাঁকালেন টিম ডেভিড?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে