CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
ম্যাচ প্রেডিকশন

IPL 2026: এসআরএইচ বনাম আরআর, আজকের ম্যাচ কে জিতবে?

এসআরএইচ বনাম আরআর ম্যাচের ভবিষ্যদ্বাণী এবং বিভিন্ন টিপস।

IPL 2026-21
IPL 2026-21

SRH vs RR: ম্যাচ বিবরণ:

ম্যাচ: এসআরএইচ বনাম আরআর
লিগ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২৬)
তারিখ: সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬
সময়: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

SRH vs RR ম্যাচের পিচ রিপোর্ট:

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই মাঠের পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য অনুকূল। বল ব্যাটে ভালোভাবে আসে, ফলে বড় স্কোর হওয়ার সম্ভাবনা থাকে। তবে বোলাররাও পুরোপুরি পিছিয়ে নেই—নতুন বলে পেসাররা কিছুটা সুইং পায়, আর স্পিনাররা মাঝের ওভারে টার্ন আদায় করতে পারে।

SRH vs RR: আবহাওয়া রিপোর্ট:

ম্যাচের সময় হায়দরাবাদের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় ৩০° সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর্দ্রতা প্রায় ৩৭% এবং বাতাসের গতি থাকবে প্রায় ৯.৭ কিমি/ঘণ্টা। দৃশ্যমানতা প্রায় ১০ কিলোমিটার থাকবে। তবে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ১০০%, যা খেলায় প্রভাব ফেলতে পারে।

SRH vs RR: সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:

ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরিখ ক্লাসেন, সলিল অরোরা, অনিকেত ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, শিবাঙ্গ কুমার, হর্ষল প্যাটেল, ইশান মালিঙ্গা।

SRH vs RR: রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ:

যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেইরা, রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই, ব্রিজেশ শর্মা।

সাবস্টিটিউট:

বৈভব সূর্যবংশী

SRH vs RR হেড-টু-হেড রেকর্ড:

সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত টি-২০ ক্রিকেটে মোট ২১ বার মুখোমুখি হয়েছে।

এর মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ১২টি ম্যাচ, আর রাজস্থান রয়্যালস জিতেছে ৯টি ম্যাচ।

সংক্ষেপে:

* SRH: ১২টি জয়
* RR: ৯টি জয়

অর্থাৎ, মুখোমুখি লড়াইয়ে হায়দরাবাদ কিছুটা এগিয়ে রয়েছে।

আরো পড়ুন: আইপিএলের নিয়ম ভাঙল রাজস্থান রয়্যালস, নাম জড়াচ্ছে বৈভব সূর্যবংশীরও! তাতেই 'বিস্ফোরক' ললিত মোদি!

SRH vs RR: ফ্যান্টাসি টিপস:

হায়দরাবাদের এই পিচ ব্যাটসম্যানদের জন্য অনুকূল হওয়ায় টপ অর্ডার ব্যাটারদের নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। শুরুতে যারা ব্যাট করবে, তারাই বড় রান করার সুযোগ পাবে।

ডেথ ওভারের বোলাররা সবসময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ কয়েক ওভারে উইকেট নেওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এই ধরনের বোলারদের দলে রাখা বুদ্ধিমানের কাজ।

উইকেটকিপার হিসেবে ঈশান কিষাণ সবচেয়ে ভালো পছন্দ হতে পারে।

এই পিচে ব্যাটসম্যানদের ভূমিকা সবচেয়ে বড় হতে পারে, তাই ব্যাটিং ইউনিটে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

স্মল লিগের জন্য অবশ্যই রাখুন:
SRH – নীতিশ কুমার রেড্ডি (২৭১ পয়েন্ট), হেনরিখ ক্লাসেন (২৬৯ পয়েন্ট)
RR – যশস্বী জয়সওয়াল (৩৫৬ পয়েন্ট), বৈভব সূর্যবংশী (২৭৪ পয়েন্ট)

এই চারজন খেলোয়াড় স্মল লিগে ম্যাচ জেতানোর মতো পারফরম্যান্স করতে পারে।

SRH vs RR: ফ্যান্টাসি টিমের জন্য ম্যাচ ভবিষ্যদ্বাণী:

বর্তমান ফর্ম ও দলের ভারসাম্য বিচার করলে রাজস্থান রয়্যালস দলটি সানরাইজার্স হায়দরাবাদের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে। তাই ফ্যান্টাসি টিম বানানোর সময় রাজস্থান রয়্যালসের বেশি খেলোয়াড় নেওয়া ভালো কৌশল হতে পারে।

আরো পড়ুন: এ কি! ৩৬ বলে ৫৯ রান করা আয়ুষ মাত্রেকে কেন মাঝপথে তুলে নিল চেন্নাই? কারণ জানলে অবাক হবেন!

SRH vs RR: ফাইনাল ম্যাচ প্রেডিকশন:

দুই দলই শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। তবে এই মরশুমে রাজস্থান রয়্যালস কিছুটা এগিয়ে রয়েছে সানরাইজার্স হাইদরাবাদের তুলনায়।

অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডার এখনো পুরোপুরি বিস্ফোরক হয়ে উঠতে পারেনি। তারা মোট ৩৫৩ রান করেছে, যেখানে রয়েছে ৩৭টি চার ও ২৩টি ছক্কা। তবে দলের জন্য ইতিবাচক দিক হলো মিডল অর্ডারে হেনরিক ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডি ভালো ব্যাটিং করছে, প্রায় ১৪৫ স্ট্রাইক রেটে।

বোলিং বিভাগেও বড় পার্থক্য দেখা যাচ্ছে। হায়দরাবাদের বোলাররা ৪ ইনিংসে মাত্র ৫০% উইকেট নিতে পেরেছে, যেখানে রাজস্থান রয়্যালসের বোলাররা প্রায় ৮০% উইকেট তুলে নিয়েছে।

তাই, সব দিক বিচার করলে, বর্তমান ফর্ম, টপ অর্ডারের ধারাবাহিকতা এবং বোলিং পারফরম্যান্সের কারণে রাজস্থান রয়্যালসই এই ম্যাচে এগিয়ে রয়েছে এবং তাদের জয়ের সম্ভাবনাই বেশি।

বিধিসম্মত সতর্কীকরণ:

এই ম্যাচ সংক্রান্ত সমস্ত বিশ্লেষণ, পরিসংখ্যান ও পূর্বাভাস শুধুমাত্র তথ্যভিত্তিক এবং বিনোদনের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। বাস্তব খেলায় ফলাফল ভিন্ন হতে পারে। ফ্যান্টাসি গেম বা যেকোনো ধরনের আর্থিক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজ দায়িত্বে বিবেচনা করুন।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে