২০২৭ সালের শুরুতেই ময়দান কাঁপাবেন বিরাট-রোহিত, বিসিসিআই ঘোষণা করে দিল সূচি!

২০২৭ সালের জানুয়ারি মাসেই ইডেনে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ওয়ান ডে ম্যাচ রয়েছে। 'রো-কো'-র ভক্তরা এখন থেকেই ভীষণ উচ্ছসিত। আবারও এই জুটিকে দেখা যাবে ২২ গজের ময়দানে।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Virat Kohli and Rohit Sharma in ODI
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

২০২৭-এর শুরুর দিকেই কলকাতায় খেলতে দেখা যাবে বিরাট কোহলিরোহিত শর্মাকে। ২০২৭ সালের জানুয়ারি মাসেই ইডেনে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ওয়ান ডে ম্যাচ রয়েছে। 'রো-কো'-র ভক্তরা এখন থেকেই ভীষণ উচ্ছসিত। আবারও এই জুটিকে দেখা যাবে ২২ গজের ময়দানে।

২০২৬-২৭ সালের জন্য সূচি প্রকাশ করে দিল বিসিসিআই!

ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৬-২৭ মরসুমের জন্য ইতিমধ্যেই ঘরের মাঠে ভারতীয় দলের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। দেশের মাটিতে মোট ৯টি ওয়ান ডে ম্যাচ খেলবেন কোহলি-রোহিত।

২০২৭ সালের সূচির বিস্তারিত বিবরণ!

২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে সূচি প্রকাশিত হয়েছে, তাতে মোট ৪টি দল— ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়া এই দেশে সফরে আসবে। ১৭টি শহরে মোট ২২টি ম্যাচ হবে। মোট ৯টি এক দিনের ম্যাচ, ৮টি টি-২০ ম্যাচ এবং ৫টি টেস্ট রয়েছে।

আরো পড়ুন: IPL 2026: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না, বাতিল হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান!

ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ:

চলতি বছর ২৭শে সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের মাধ্যমে এই মরসুম শুরু হবে। এই সিরিজে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচ হবে। এক দিনের ম্যাচগুলি তিরুঅনন্তপুরম, গুয়াহাটি এবং নিউ চণ্ডীগড়ে হবে। আর এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে লখনউ, রাঁচি, ইন্দৌর, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে।

ডিসেম্বরে খেলতে আসবে শ্রীলঙ্কা:

২০২৬-এর ডিসেম্বরে ভারতে খেলতে আসবে শ্রীলঙ্কা। এই সাদা বলের সিরিজে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। এক দিনের ম্যাচগুলি দিল্লি, বেঙ্গালুরু এবং অহমদাবাদে হবে। রাজকোট, কটক ও পুণে টি-২০ ম্যাচগুলি আয়োজন করবে বলেই জানা গিয়েছে।

আরো পড়ুন: IPL 2026 KKR: হর্ষিত রানা 'আউট', কেকেআরে হর্ষিতের বদলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা ক্রিকেটার!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে