CSK vs PBKS: দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ সঞ্জু স্যামসন, ৫০ রান করে চেন্নাইকে উদ্ধার করলেন আয়ুষ!

প্রথম ম্যাচে হেরেছে চেন্নাই। অন্যদিকে, প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে পাঞ্জাব। আজ পাঞ্জাবকে ঘরের মাঠে হারানোই চ্যালেঞ্জ হবে সিএসকের কাছে।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Ayush Mhatre 50
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

চিপকের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে হেরেছে চেন্নাই। অন্যদিকে, প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে পাঞ্জাব। আজ পাঞ্জাবকে ঘরের মাঠে হারানোই চ্যালেঞ্জ হবে সিএসকের কাছে। নতুন দলের হয়ে দ্বিতীয় ম্যাচেও খরা কাটল না সঞ্জু স্যামসনের। শুক্রবার প্রথম চিপকের মাঠে চেন্নাইয়ের হয়ে খেলতে নেমেছিলেন সঞ্জু। কিন্তু মাত্র ৭ রান করে ফিরতে হল তাঁকে। বিপদ থেকে চেন্নাইকে উদ্ধার করলেন তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রে। পরের দিকে চালিয়ে খেলে দলকে টানলেন সরফরাজ খান। পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০৯/৫ তোলে চেন্নাই।

CSK vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে ২০৯ রান করল চেন্নাই!

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-কে শুরু থেকেই কাজে লাগাতে চেয়েছিল চেন্নাই। তবে প্রথম ওভারে অর্শদীপ সিংহ মাত্র পাঁচ রান দেন। দ্বিতীয় ওভারের শুরুতেই জেভিয়ার বার্টলেটকে চার মারেন রুতুরাজ গায়কোয়াড়। পঞ্চম বলে সঞ্জুও একটি চার মারেন। আর সেই ওভারের শেষ বলেই আবারও বড় শট খেলতে গিয়ে ফিরে যান সঞ্জু স্যামসন। ব্যাটের কানায় লেগে বল উইকেটকিপার প্রভসিমরন সিংহের হাতে চলে যায়।

আরো পড়ুন: এ কি, 'পিস্তল' নিয়ে কপিল দেবের বাড়িতে গেছিলেন যুবরাজ সিংয়ের বাবা, কিন্তু কেন?

CSK vs PBKS হাফসেঞ্চুরি করলেন আয়ুষ!

শুরুতেই ধাক্কা খাওয়ার পরেও চেন্নাইয়ের আগ্রাসন কমেনি। আয়ুষ ক্রিজে নামার পর থেকেই চালিয়ে খেলতে থাকেন। রুতুরাজও সঙ্গ দিতে থাকেন তাঁকে। বার্টলেটের দ্বিতীয় ওভারে টানা তিনটি চার মারেন আয়ুষ। পরের ওভারে বিজয়কুমার বিশাখকে ছয় মারেন। তবু ৬ ওভারে ৫৭ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই।

কিছুটা ধীরগতিতে খেলে ২২ বলে ২৮ করে ফিরে যান রুতুরাজ। ১২তম ওভারে যুজবেন্দ্র চহলের বলে আয়ুষের সহজ ক্যাচ ফেলেন শশাঙ্ক। তবে নিজের ইনিংস বেশি দূর টানতে পারেননি আয়ুষ। পরের ওভারেই ফিরে যান। বিশাখের বলে আয়ুষের ক্যাচ ধরেন চহল। চেন্নাই নিলামে কার্তিক শর্মাকে ১৪.২ কোটি টাকায় কিনেছিল। তিনি টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। এ দিন ১ রানে ফিরলেন। তবে ক্রিজ নেমে তিনটি চার মেরে পঞ্জাবের বোলারদের চাপ বাড়িয়ে দেন সরফরাজ। ১৭তম ওভারে বিশাখকে আবার তিনটি চার মারেন। সেই বিশাখই তুলে নেন সরফরাজকে (৩২)। শেষের দিকে শিবম দুবের (অপরাজিত ৪৫) দাপটে ২০০ পেরিয়ে যায় চেন্নাই।

আরো পড়ুন: IPL 2026: মুস্তাফিজুর ছাঁটাই বিতর্কে বেরিয়ে এল বড় সত্য! আইপিএলের চেয়ারম্যান মুখ খুলতেই সবাই 'থ'!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে