CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

এ কি, 'পিস্তল' নিয়ে কপিল দেবের বাড়িতে গেছিলেন যুবরাজ সিংয়ের বাবা, কিন্তু কেন?

এবার ক্ষমা চাইলেন যুবরাজ সিং। তাও আবার কপিল দেব এবং ধোনির কাছে। কিন্তু, এমন কী দোষ করলেন যুবরাজ, যার জন্য তাঁকে ক্ষমা চাইতে হল?

Yuvraj Singh apologises to Kapil Dev and MS Dhoni
Yuvraj Singh apologises to Kapil Dev and MS Dhoni

ভারতীয় দলের অন্যতম দুই কিংবদন্তি হলেন দুই বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি। কিন্তু, ভারতীয় ক্রিকেট ইতিহাসে যুবরাজ সিংয়ের নামও রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। কিন্তু, এবার ঘটে গেল এক অদ্ভুত কান্ড। এবার ক্ষমা চাইলেন যুবরাজ সিং। তাও আবার কপিল দেব এবং ধোনির কাছে। কিন্তু, এমন কী দোষ করলেন যুবরাজ, যার জন্য তাঁকে ক্ষমা চাইতে হল? 

কেন ধোনি ও কপিল দেবের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ সিং?

আসলে, যুবরাজ সিং তাঁর বাবার একটা বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী হলেন। আর এতে ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিনের বিতর্ক নতুন মোড় নিয়েছে। বহু বছর ধরে কপিল ও ধোনিকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করে আসছেন যোগরাজ সিং। যা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন যুবরাজ।

পডকাস্টে নিজের মনের কথা বললেন যুবরাজ!

সম্প্রতি একটি পডকাস্টে যুবরাজ সিং বলেন, "আমি কাপিল দেব এবং এমএস ধোনির কাছে ক্ষমা চাইতে চাই।" আর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে আলোড়ন পড়েছে। গত এক দশকেরও বেশি সময় ধরে যোগরাজ সিং বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে ধোনির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। 

আরো পড়ুন: IPL 2026: মুস্তাফিজুর ছাঁটাই বিতর্কে বেরিয়ে এল বড় সত্য! আইপিএলের চেয়ারম্যান মুখ খুলতেই সবাই 'থ'!

ধোনি-কপিল সম্পর্কে কী বলেছিলেন যোগরাজ সিং:

যোগরাজ সিংয়ের অভিযোগ, যুবরাজের আন্তর্জাতিক কেরিয়ার হঠাৎ থেমে যাওয়ার নেপথ্যে ধোনির বড় ভূমিকা ছিল। যদিও এতদিন এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি যুবরাজ। এবার প্রথমবার নিজ অবস্থান স্পষ্ট করলেন তিনি।

আসলে, পডকাস্টের যুবিকে জিজ্ঞাসা করা হয়, বাবার ইন্টারভিউ দেখলে কি খারাপ লাগে? এ প্রসঙ্গেই যুবরাজ জানান যে, বাবার এমন মন্তব্যে তিনি ব্যক্তিগতভাবে অস্বস্তি বোধ করেন। বিষয়টি নিয়ে তিনি বাবাকে জানিয়েওছেন। 

আরো পড়ুন: KKR vs SRH: প্রকাশ্যে গালি দিলেন অভিষেক শর্মা, তারপরেই শাস্তি হল হায়দরাবাদের ব্যাটারের, কাকে কী বললেন অভিষেক?

বাবাকে নিয়ে কী জানালেন যুবরাজ:

তিনি বললেন, "আমি বাবাকে বলেছি, এটা ঠিক নয়"। কেবল ধোনি নন, ’৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাপিল দেবও যোগরাজের সমালোচনার মুখে পড়েছেন বহুবার।

কপিল দেবের বাড়িতে‌ 'পিস্তল' নিয়ে গেছিলেন যোগরাজ সিং:

নিজের ক্রিকেট জীবনের শুরুতে দল থেকে বাদ পড়ার জন্য এখনও কাপিলকেই দায়ী করেন যোগরাজ সিং। এমনকি তাঁর চাঞ্চল্যকর দাবি, একসময় নাকি পিস্তল নিয়ে কাপিল দেবের বাড়িতে গিয়েছিলেন। কপিলের মা ছিল বলে তেমন বড়সড় কিছু হয়নি। যদিও এ কথা কতটা সত্য তা জানা যায়নি।

ট্যাগ:Mahendra Singh Dhoni

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে