CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

IPL 2026: মুস্তাফিজুর ছাঁটাই বিতর্কে বেরিয়ে এল বড় সত্য! আইপিএলের চেয়ারম্যান মুখ খুলতেই সবাই 'থ'!

ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ সফলভাবে হয়ে গেছে এই মরশুমের। কিন্তু, প্রথম দুটি ম্যাচেই কেকেআর ফ্যানেরা হতাশ হয়েছেন। কারণ, একটা মাচেও এখনও পর্যন্ত জিততে পারেনি‌ কেকেআর। আর এই আবহেই বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে চর্চা চলছে। কিন্তু কেন?

Mustafizur Rahman IPL 2026 ban
Mustafizur Rahman IPL 2026 ban

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ সফলভাবে হয়ে গেছে এই মরশুমের। কিন্তু, প্রথম দুটি ম্যাচেই কেকেআর ফ্যানেরা হতাশ হয়েছেন। কারণ, একটা মাচেও এখনও পর্যন্ত জিততে পারেনি‌ কেকেআর। আর এই আবহেই বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান-কে নিয়ে চর্চা চলছে। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল মুখ খুলতেই নতুন করে চর্চা শুরু। 

কেন মুস্তাফিজুর রহমান-কে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে?

৯.২ কোটি টাকা দিয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল শাহরুখ খানের দল। যদিও বিসিসিআইয়ের নির্দেশে এই মরশুমের আইপিএল খেলা হয়নি তাঁর। আর তা নিয়েই দুই দেশের মধ্যে কম জলঘোলা হয়নি! তবে বাংলাদেশি পেসারকে দলে না থাকায় নাইটদের পেস আক্রমণে যথেষ্ট প্রভাব পড়েছে। তাই, মুস্তাফিজুরকে নিয়ে অবশেষে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।

মুস্তাফিজুর রহমান-কে নিয়ে কী বললেন আইপিএল চেয়ারম্যান?

মুস্তাফিজুরের আইপিএল ২০২৬-এ না খেলা নিয়ে নিয়ে সংযত প্রতিক্রিয়া জানিয়ে সংবাদমাধ্যমকে অরুণ ধুমাল বলেছেন, “আমি শুধু এটুকুই বলব, বিষয়টি দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার বিশেষ কিছু জানা নেই।” এর পাশাপাশি তিনি আরও যোগ করেন, “আমি মনে করি না সরকার প্রতিদিনের ক্রিকেটের পরিচালনার ক্ষেত্রে কোনও ভূমিকা বা বক্তব্য রেখেছে। সরকার সার্বিকভাবে ক্রিকেটকে সমর্থন করে। তবে হ্যাঁ, কখনও কখনও আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, সকলের শুভবুদ্ধির উদয় হবে। এমন পরিস্থিতি আর তৈরি হবে না।”

আরো পড়ুন: KKR vs SRH: প্রকাশ্যে গালি দিলেন অভিষেক শর্মা, তারপরেই শাস্তি হল হায়দরাবাদের ব্যাটারের, কাকে কী বললেন অভিষেক?

কেন মুস্তাফিজুরকে খেলতে দেয়নি বিসিসিআই:

প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু ধর্মালম্বী সংখ্যালঘুদের উপরে অত্যাচারের কারণে কেকেআরের বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে সরব হয়েছিলেন দেশের বিজেপি নেতাদের অনেকেই। তীব্র আক্রমণ করা হচ্ছিল কেকেআর মালিক শাহরুখ খানের সঙ্গে ভারতীয় বোর্ডকেও। তুমুল আলোচনা চলছিল, বাংলাদেশে যখন নির্বিচারে হিন্দু নিপীড়ন চলছে, তখন কোন যুক্তিতে মুস্তাফিজুরকে এখনও দলে রেখে দিয়েছে কেকেআর? কেন তাঁর সঙ্গে চুক্তি এখনই ছিন্ন করা হচ্ছে না? এই পরিস্থিতিতেই বিসিসিআইয়ের তরফে কেকেআর-কে বলা হয় যে, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে। এরপর নিরাপত্তার দোহাই দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয় বিসিবি। সমস্যা সমাধানে বিসিবি’র সঙ্গে আইসিসি’র আলোচনাও চলছে। তবে জট এখনও ছাড়েনি। তৎকালীন ইউনুস সরকারের চাপে টি-২০ বিশ্বকাপে ভারতে না আসার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্রিকেট বোর্ড। পরে বিশ্বকাপের সূচি থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

আরো পড়ুন: KKR vs SRH Highlights: কাজে লাগল না মুজারাবানির পারফরম্যান্স, ৬৫ রানের বড় ব্যবধানে ঘরের মাঠে লজ্জার হার হারল কেকেআর!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 756 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে