গৌতম গম্ভীরের পরামর্শেই খারাপ সময় কাটিয়ে ওঠেন অভিষেক শর্মা, এবার আইপিএল ২০২৬-এ অভিষেকের সামনে আসছে নয়া পরীক্ষা!

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর আগের অভিষেক ও বিশ্বকাপের পরের অভিষেকের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আর সেই ফারাক তৈরি করে দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Gautam Gambhir Abhishek Sharma
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম ব্যাটার হলেন অভিষেক শর্মা। যুবরাজ সিংয়ের অধীনে ক্রিকেট খেলা শিখেছেন তিনি। তাই তাঁর মধ্যে যে অদম্য একটা জেদ আর রানের খিদে থাকবে সেটা খুব স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে অভিষেকের ফর্মের ওঠানামা দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। এখন অনেকটাই বদলে গেছেন ভারতের এই তরুণ ব্যাটার। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর আগের অভিষেক ও বিশ্বকাপের পরের অভিষেকের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আর সেই ফারাক তৈরি করে দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। টি-২০ বিশ্বকাপে ৮টি ম্যাচে ১৪১ রান করেছেন অভিষেক শর্মা। কিন্তু, ফর্ম ভালো না থাকলেও এই বিশ্বকাপ বদলে দিয়েছে অভিষেককে।

গৌতম গম্ভীরের পরামর্শেই বদলে গেলেন অভিষেক শর্মা!

আইসিসি ক্রমতালিকায় টি-২০-র এক নম্বর ব্যাটার হিসেবে খেলতে নেমেছিলেন অভিষেক শর্মা। কিন্তু শূন্যের হ্যাটট্রিক দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল তাঁর। পর পর ম্যাচগুলিতে কার্যত রান হাতছাড়া হচ্ছিল তাঁর। কিন্তু তার পরেও প্রধান কোচ গৌতম গম্ভীর ভরসা দেখিয়েছিলেন অভিষেকের উপর। আর সেই ভরসার জেরেই কঠিন সময় শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পেরেছিলেন অভিষেক শর্মা।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ কেএল রাহুলকে নিয়ে আশার আলো দেখছে দিল্লি ক্যাপিটালস, বড়সড় দায়িত্ব আসছে রাহুলের কাঁধে!

গৌতম গম্ভীরকে নিয়ে কী জানালেন অভিষেক শর্মা:

সূত্রের খবর, ‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কঠিন সময়ের কথা বলেছেন অভিষেক শর্মা। আর সেখানেই তিনি বলেছেন, “গৌতি ভাই খুব সৎ মানুষ। যা বলার পরিষ্কার বলেন। লুকিয়ে রাখেন না। কঠিন সময়ে গৌতি ভাই বার বার বলছিলেন, জটিল কিছু না ভাবতে। দলে আমার যা কাজ, আমি যে ভাবে খেলি, সেটাই চালিয়ে যেতে। সাহস দেখাতে।” এখানেই শেষ নয়, অভিষেক আরও বলেন, “গৌতি ভাই বলেছিলেন, একটা ভাল ইনিংস ছন্দ ফিরিয়ে দেবে। একটা ভাল ইনিংস দলকে জেতাবে। আমি খুব খুশি যে শেষ পর্যন্ত ফাইনালে সেটা এসেছে।”

গৌতম গম্ভীরের কথাতেই নিজের খারাপ সময় কাটিয়ে উঠেছেন অভিষেক শর্মা!

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ মোট ৮টি ম্যাচে ১৪১ রান করেছেন অভিষেক শর্মা। কিন্তু এর মধ্যে কেবলমাত্র ফাইনালেই ২১ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন অভিষেক। ১৮ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেছিলেন তিনি। ভারতের জয়ের ভিত কার্যত গড়ে দিয়েছিলেন অভিষেক। কোচ ও দলের ভরসার কারণেই তিনি এটা করতে পেরেছেন বলেই জানিয়েছেন এই ভারতীয় ব্যাটার। এ প্রসঙ্গে অভিষেক বলেন, “বার বার শুরুতেই আউট হয়ে গেলে খারাপ লাগে। কারণ, প্রত্যেকে দলের জন্য খেলতে চায়। সেটা না হলে ভাল লাগে না। আমি ভাগ্যবান ছিলাম যে, এতটা সাহায্য পেয়েছি। কোচ, অধিনায়ক, সতীর্থেরা পাশে থেকেছে। আমিও আগের ম্যাচের ভাবনা ভুলে পরের ম্যাচে খেলতে নেমেছি।”

আইপিএল ২০২৬-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন অভিষেক শর্মা:

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হচ্ছে আইপিএল ২০২৬। এই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন অভিষেক শর্মা। বিশ্বকাপের খারাপ সময় কাটিয়ে আবার নিজের চেনা রূপে তাঁকে পুনরায় দেখা যাবে কিনা, এখন সে দিকেই নজর রয়েছে সকলের।

আরো পড়ুন: ভালো খেলেও ২ কোটি টাকা কম, এবার জসপ্রীত বুমরাহ-র জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বেতন কাঠামো বদলে যেতে পারে!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে