CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%
নিউজ

ভালো খেলেও ২ কোটি টাকা কম, এবার জসপ্রীত বুমরাহ-র জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বেতন কাঠামো বদলে যেতে পারে!

ক আঙ্গুলেই যিনি খেলা ঘুরিয়ে দিতে পারেন তিনিই হলেন জসপ্রীত বুমরাহ। দলের খারাপ সময়ে সবসময় তিনি পাশে থেকেছেন, বলা ভালো- তিনি খেলার মোড়টাই পরিবর্তন করে দিয়েছেন।

Jasprit Bumrah BCCI pay scale
Jasprit Bumrah BCCI pay scale

'বুম বুম বুমরাহ'— প্রতিপক্ষ ক্রিকেটারদের কাছে এই একটা নামই যথেষ্ট। এক আঙ্গুলেই যিনি খেলা ঘুরিয়ে দিতে পারেন তিনিই হলেন জসপ্রীত বুমরাহ। দলের খারাপ সময়ে সবসময় তিনি পাশে থেকেছেন, বলা ভালো- তিনি খেলার মোড়টাই পরিবর্তন করে দিয়েছেন। তাই এবার বুমরাহের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 

বিসিসিআইয়ের বেতন কাঠামোতে কী পরিবর্তন আসতে চলেছে?

চলতি মরসুমে কাঠামোয় একটি বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। এবার 'এ+' ক্যাটাগরি সরিয়ে ফেলা হয়েছে। ফলত, আগের তুলনায় ২ কোটি টাকা কম পাচ্ছেন বুমরাহ। আর সেই কারণেই আবারও নতুন করে ভাবতে শুরু করেছে বিসিসিআই।

আরো পড়ুন: হুঁকো সাজিয়ে দেওয়ার জন্য হোটেলে একজন কর্মী রাখেন ধোনি! ক্যাপ্টেন 'কুল'-এর গোপন কথা ফাঁস করে দিলেন এই বিদেশি ক্রিকেটার!

বিসিসিআইতে আগে কতগুলি ক্যাটাগরি ছিল?

ভারতীয় ক্রিকেট বোর্ডে এর আগে চারটি ক্যাটাগরি ছিল। 'এ+', 'এ', 'বি' এবং 'সি'। 'এ+' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারেরা বছরে পেতেন ৭ কোটি টাকা। 'এ', 'বি' এবং 'সি' ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারেরা যথাক্রমে পেতেন ৫, ৩ এবং ১ কোটি টাকা।

'এ+' ক্যাটাগরিতে কোন ক্রিকেটাররা ছিলেন?

'এ+' ক্যাটাগরিতে সেই সমস্ত ক্রিকেটারদেরই রাখা হত যাঁরা তিনটি ফরম্যাটেই খুব ভালো খেলতেন। গত বছর পর্যন্ত জসপ্রীত বুমরাহের পাশাপাশি বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা এই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু রোহিত ও কোহলি দু’টি ফরম্যাট থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন। এছাড়া, রবীন্দ্র জাডেজাও একটি ফরম্যাট খেলেন না। তাই তাঁদের এবার সেখান থেকে নামানো হয়েছে। এদিকে বুমরাহকেও 'এ' ক্যাটেগরিতে নামিয়ে 'এ+' ক্যাটেগরি তুলে দেওয়া হয়েছে। আর তাই ৭ কোটির বদলে বুমরাহ বছরে পান ৫ কোটি টাকা। আর এই একই টাকা পান রবীন্দ্র জাডেজা ও শুভমন গিল।

জসপ্রীত বুমরাহের জন্যই এবার বেতন কাঠামোতে বদল আনছে বিসিসিআই!

বুমরাহই হলেন একমাত্র ভারতীয় ক্রিকেটার, যিনি ধারাবাহিক ভাবে তিনটি ফরম্যাটেই খেলেন। কখনও কখনও শারীরিক ধকল সামলাতে তাঁকে বিশ্রামও দেওয়া হয়। কিন্তু তিন ফরম্যাটেই নির্বাচক ও কোচের প্রথম পছন্দই হলেন তিনি। আর এই রকম এক ক্রিকেটারের বেতন বছরে ২ কোটি টাকা কমে যাক, তা মোটেও চাইছে না বিসিসিআই। পাশাপাশি, টি-২০ বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের পর বোর্ডের এই ভাবনা আরও খানিকটা বেড়ে গিয়েছে।

আরো পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে আইপিএল ২০২৬-এও কি‌ রোহিত শর্মা 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে থাকবেন? কী জানালেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ জয়বর্ধনে?

বুমরাহকে নিয়ে কী ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড:

ভারতীয় ক্রিকেট বোর্ডের মতে, বুমরাহ ছাড়া আরও কয়েক জন ক্রিকেটার রয়েছেন, যাঁরা তাঁদের পারফরম্যান্স অনুযায়ী নিজের প্রাপ্য বেতনটুকু পাচ্ছেন না। উদাহরণস্বরূপ বলা যায়, অক্ষর প্যাটেল। টি-২০ দলের সহ-অধিনায়ক হওয়ার পরেই 'সি' ক্যাটেগরিতে রয়েছেন তিনি। অর্থাৎ, বছরে ১ কোটি টাকা বেতন পান অক্ষর। অন্যদিকে শুভমন হলেন এখন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। বুমরাহের মতো তিনিও ৫ কোটি টাকা পান বছরে। বোর্ডের এক সূত্র ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে জানিয়েছে, “বুমরাহকে ক্ষতিপূরণ কী ভাবে দেওয়া যায় সেটাই ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বুমরাহের বেতন ২ কোটি কমিয়ে দেওয়া ঠিক হয়নি। আরও কয়েক জন আছে, যারা ভালো খেলার পরেও কম বেতন পাচ্ছে। সেই কারণেই বেতন কাঠামোয় বদল হতে পারে।” 

এখন শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফে সেটাই দেখার।

ট্যাগ:IndiaJasprit Bumrah

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে