CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%
নিউজ

আইপিএল ২০২৬-এ কেএল রাহুলকে নিয়ে আশার আলো দেখছে দিল্লি ক্যাপিটালস, বড়সড় দায়িত্ব আসছে রাহুলের কাঁধে!

এই মরশুমের আইপিএল আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে। এখন থেকেই প্রত্যেকটি দল নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রত্যেকটি দলেরই টার্গেট আইপিএল ২০২৬-এ ট্রফি জয় করা। তাই এবার কেএল রাহুলকেও সঠিকভাবে কাজে লাগাতে চাইছে দিল্লি।

KL Rahul Delhi Capitals
KL Rahul Delhi Capitals

দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন কেএল রাহুল। কিন্তু আইপিএল ২০২৬-এ একেবারে নতুন ভূমিকায় নতুন উদ্যমে দেখা যেতে চলেছে রাহুলকে। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার বাজিমাত করবেন কেএল রাহুল। এই মরশুমের আইপিএল আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে। এখন থেকেই প্রত্যেকটি দল নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রত্যেকটি দলেরই টার্গেট আইপিএল ২০২৬-এ ট্রফি জয় করা। তাই এবার কেএল রাহুলকেও সঠিকভাবে কাজে লাগাতে চাইছে দিল্লি। 

দিল্লি ক্যাপিটালস কেএল রাহুলকে নিয়ে আইপিএল ২০২৬-এ কী ভাবছে?

আগের বার দিল্লি ক্যাপিটালসের হয়ে শুরুতে কেবলমাত্র ফিনিশারের ভূমিকাতেই দেখা গিয়েছিল কেএল রাহুলকে। কিন্তু পরে একপ্রকার বাধ্য হয়েই ওপেনিংয়ে নামাতে হয়েছিল তাঁকে। তবে এই মরশুমে একেবারে শুরু থেকেই ওপেনিংয়ের ভূমিকায় দেখা যাবে রাহুলকে। দলকে ভালো শুরু দেওয়ার দায়িত্ব থাকবে এই ভারতীয় ব্যাটারের উপর।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ বেড়ে গেল ইডেনের টিকিটমূল্য, ইডেনের টিকিট কাটতে এবার কত টাকা খরচ করতে হবে জানেন?

গত বার দিল্লি ক্যাপিটালসের‌ শিবিরে কী ঘটেছিল?

আসলে, গত বার শুরুতেই দিল্লির হয়ে ওপেন করছিলেন জেক ফ্রেজার ম্যাকগার্ক ও ফাফ ডু’প্লেসি। কিন্তু ম্যাকগার্ক ফর্মে ছিলেন না। আর তাই তাঁকে পুরো মরশুম খেলানোই যায়নি। পরে অভিষেক পোড়েলকে ওপেনিংয়ে নামানো হয়। সেখানে তিনি ভালো খেলেন। আর ওপেনিংয়ের জন্য নিজের জায়গা পাকা করেন। আর শেষ দিকে কেএল রাহুলকেও ওপেনিংয়ে নিয়ে আসা হয়।

আইপিএল ২০২৫-এ কেএল রাহুলের ব্যাটিং পজিশন:

আইপিএল ২০২৫-এ ১১টি ম্যাচে চার নম্বরে নেমেছিলেন কেএল রাহুল। পুরনো দল লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লিকে জিতিয়েছিলেন তিনি। কিন্তু ওপেনিংয়ে ফেরার পর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৬৫ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। আর তার পর থেকে ওপেনার হিসেবেই খেলেছেন রাহুল। গত মরসুমে ১৪৯.৭২ স্ট্রাইক রেটে ১৩টি ম্যাচে ৫৩৯ রান করেছিলেন কেএল রাহুল। যা দিল্লির ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছিল।

আরো পড়ুন: হুঁকো সাজিয়ে দেওয়ার জন্য হোটেলে একজন কর্মী রাখেন ধোনি! ক্যাপ্টেন 'কুল'-এর গোপন কথা ফাঁস করে দিলেন এই বিদেশি ক্রিকেটার!

আইপিএল ২০২৬-এ কেএল রাহুলকে নিয়ে আশার আলো দেখছে দিল্লি ক্যাপিটালস!

এই মরশুমের আইপিএলের আগে দিল্লি বেশ কয়েকটি প্রস্তুতি শিবির আয়োজন করেছে। সেখানে উপস্থিত ছিলেন প্রধান কোচ হেমং বাদানি ও ডিরেক্টর অফ ক্রিকেট বেণুগোপাল রাও। আর সেখানেই স্পষ্ট বোঝা গিয়েছে যে, রাহুলকে ওপেনার হিসেবেই ভাবছেন তাঁরা।

আইপিএল ২০২৬-এ দিল্লির হয়ে কারা ওপেন করবেন?

এই মরশুমের আইপিএলের আগে ম্যাকগার্ক ও ডু’প্লেসিকে ছেড়ে দিয়েছে দিল্লি। বিদেশি ওপেনার হিসেবে রয়েছেন বেন ডাকেট। কিন্তু তাঁর খেলার সম্ভাবনা অনেকটাই কম। এদিকে অভিষেককে ধরে রেখে দিল্লি বুঝিয়ে দিয়েছে যে, বাংলার ক্রিকেটারকে ওপেনার হিসেবেই খেলানো হবে। আর সেই সঙ্গে থাকবেন কেএল রাহুল।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে