CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%
নিউজ

আইপিএল ২০২৬-এ বেড়ে গেল ইডেনের টিকিটমূল্য, ইডেনের টিকিট কাটতে এবার কত টাকা খরচ করতে হবে জানেন?

এখন থেকেই দরজায় নাড়া কাড়তে শুরু করে দিয়েছেন আইপিএল ভক্তরা। সারা বছর ক্রিকেট ভক্তরা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। টি-২০ বিশ্বকাপে ভারতের দুর্ধর্ষ জয়ের পরই শুরু হয়ে যাচ্ছে বিশ্বের সবথেকে বেশি আলোচিত ও বিখ্যাত ক্রিকেট লিগ।

KKR match ticket price
KKR match ticket price

আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৬। তাই এখন থেকেই দরজায় নাড়া কাড়তে শুরু করে দিয়েছেন আইপিএল ভক্তরা। সারা বছর ক্রিকেট ভক্তরা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। টি-২০ বিশ্বকাপে ভারতের দুর্ধর্ষ জয়ের পরই শুরু হয়ে যাচ্ছে বিশ্বের সবথেকে বেশি আলোচিত ও বিখ্যাত ক্রিকেট লিগ। এমনকি এখন থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল। চলতি মাসের ২৮শে মার্চই প্রথম ম্যাচে খেলতে নামবে আরসিবি ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এর ঠিক পরের দিন অর্থাৎ ২৯শে মার্চ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। কেবলমাত্র একটি ম্যাচ বাইরে খেললেও পরপর ৩টি ম্যাচ কলকাতায় খেলবে কেকেআর। এপ্রিল মাসের ২ থেকে ৯ তারিখ পর্যন্ত মোট ৩টি ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলবে নাইটরা। তাই এবার প্রকাশ্যে এল কেকেআরের ম্যাচের টিকিটমূল্য।

আরো পড়ুন: ভালো খেলেও ২ কোটি টাকা কম, এবার জসপ্রীত বুমরাহ-র জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বেতন কাঠামো বদলে যেতে পারে!

আইপিএল ২০২৬-এ ইডেনের টিকিটমূল্য কত?

আইপিএল ২০২৬-এর প্রথম ২০টি ম্যাচের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। প্রত্যেকটি দল এই স্তরে খেলবে ৪টি ম্যাচ। কলকাতার প্রথম ম্যাচ হবে মুম্বইতে। কিন্তু কেকেআরের প্রথম ম্যাচ মুম্বইতে হলেও ২, ৬ ও ৯ এপ্রিল হবে কলকাতার ইডেনে। আগামী ২ এপ্রিল কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। ৬ তারিখ নাইটদের বিরুদ্ধে খেলতে নামবে পাঞ্জাব কিংস। আর এরপর ৯ এপ্রিল ইডেনে মুখোমুখি হবে কলকাতা বনাম লখনৌ সুপারজায়ান্টস। তাই এই ৩ ম্যাচের টিকিটের দাম প্রকাশ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

গত বছর ইডেনের টিকিটমূল্য কত ছিল?

গত বছর ইডেনে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৯০০ টাকা। হ্যাঁ,  আইপিএল ২০২৫-এ টিকিটের দাম ১০০ টাকাও পার করেনি। কিন্তু এবারের আইপিএলে ইডেনের টিকিটের দাম অনেকটাই বেড়ে গিয়েছে।

আইপিএল ২০২৬-এ ইডেনের টিকিটমূল্য কত টাকা হল?

এই বছর ইডেনের টিকিটের দাম গেছে ১২০০ টাকা। আর এই বারে টিকিটের সর্বোচ্চ দাম উঠেছে ৮৫০০ টাকা। ক্লাবহাউসের লোয়ার টিয়ারের টিকিটের দাম হয়েছে ৮০০০ টাকা। আর বি-ব্লক প্রিমিয়ামের টিকিটের দাম রাখা হয়েছে ৮৫০০ টাকা। প্রিমিয়াম এল-ব্লকের টিকিটের দাম হয়েছে ৫০০০ টাকা। সুতরাং, এবছরের টিকিটের দাম একটু বেশিই রয়েছে গতবারের তুলনায়।

আরো পড়ুন: ঘোষণা হয়ে গেল কেকেআরের অধিনায়কের নাম, শাহরুখ শিবিরের নেতৃত্ব এবার কার কাঁধে উঠল?

কোথায় পাওয়া যাচ্ছে ইডেন গার্ডেনের টিকিট?

রবিবার রাত ৯টা থেকেই Bookmyshow আ্যাপে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে টিকিট।

আইপিএল ২০২৬-এ নতুন জার্সি গায়ে মাঠে নামবে কেকেআর!

কয়েকদিন আগেই প্রকাশ পেয়েছে নাইটদের নতুন জার্সি। অন্য বারের তুলনায় এবার জার্সিতে অনেকটাই অভিনবত্ব আছে। এছাড়াও দলও যথেষ্ট শক্তিশালী করা হয়েছে নাইটদের। এই মরশুমে দলে রয়েছেন ফিন অ্যালেন এর মতো ঝোড়ো ব্যাটার। ২০২৪ সালে গৌতম গম্ভীরের মেন্টরশিপে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন পেয়েছিল কেকেআর। কিন্তু গতবছর তাদের পারফরম্যান্স ছিল যথেষ্ট হতাশাজনক। আর সেখান থেকে এই বছর আবার টুর্নামেন্টের ভালো ফলের আশায় রয়েছে নাইট শিবির। এখন দেখার বিষয়, এই মরশুমে কেকেআর তারকারা কেমন পারফর্ম করতে পারে।

ট্যাগ:Kolkata Knight Riders

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে