তীরে এসে তরী ডুবতে চলেছে ভারতীয় দলের! বিশ্বকাপ থেকে ভারতের 'বিদায় ঘন্টা' প্রায় পাকা!
দক্ষিণ আফ্রিকার ১৮৮ রানের জবাব দিতে গিয়ে ভারতের ইনিংস ১১১ রানেই শেষ হয়ে যায়। আর, সবচেয়ে হতাশাজনক বিষয় হল, ভারতীয় দল পুরো ২০ ওভার পর্যন্ত ব্যাটিংই করতে পারেনি। শিবম দুবে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন ঠিকই। কিন্তু বাদ বাকি সব ব্যাটারই গতকাল ফ্লপ।

টি-২০ বিশ্বকাপের সুপার এইট-এর ম্যাচে একেবারে লজ্জার হার হারল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের ব্যবধানে হারল ভারত। ভারতের সেমিফাইনালে ওঠার অঙ্ক এবারে বেশ কঠিন। এর পর জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেও ভারতের সেমিফাইনালে ওঠা যে একেবারে পাকা, তার কিন্তু কোনও গ্যারান্টি নেই।
৭৬ রানের ব্যবধানে হেরে বিপদের মুখে পড়ল ভারতীয় দল!
৭৬ রানের ব্যবধানটা নেহাত কম নয়। দক্ষিণ আফ্রিকার কাছে এত রানের ব্যবধানে হেরে বেশ খানিকটা বিপদের সম্মুখীন হয়েছে ভারতীয় দল। এক কথায় বলতে গেলে এ এক বড় বিপর্যয়। একেবারে তাসের ঘরের মতো পরপর ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইন। এরপর ভারত যদি দুটি ম্যাচও জেতে তাহলে ভারতের পয়েন্ট হবে ৪। কিন্তু সেটাও একেবারেই যথেষ্ট নয়। গ্রুপ ১-এর অন্য দলেরও পয়েন্টও যদি তখন ৪ হয়, তখন দেখা হবে নেট রান রেট।
আরো পড়ুন: ১১১ রানেই অল আউট ভারত, দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার হারল ভারত?
ভারতের নেট রান রেট কত?
গতকাল, রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এত বড় হারের পর ভারতের নেট রান রেট এখন -৩.৮০০। আর এই নেট রান রেটের হিসেবে গ্রুপ-১-এ ভারত এখন সবার নিচে অবস্থান করছে। আর সবার উপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, তাদের নেট রান রেট +৩.৮০০।
দক্ষিণ আফ্রিকার ১৮৮ রানের জবাব দিতে গিয়ে ভারতের ইনিংস ১১১ রানেই শেষ হয়ে যায়। আর, সবচেয়ে হতাশাজনক বিষয় হল, ভারতীয় দল পুরো ২০ ওভার পর্যন্ত ব্যাটিংই করতে পারেনি। শিবম দুবে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন ঠিকই। কিন্তু বাদ বাকি সব ব্যাটারই গতকাল ফ্লপ।
বুমরা ও অর্শদীপ ভাল শুরু করলেও দক্ষিণ আফ্রিকার মিলার একাই ইনিংস সামলে দেন। আহমেদাবাদের মাঠে ১৮৮ রান তাড়া করা ভারতের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। কারণ, এই টিমে চেজ মাস্টার বিরাট কোহলি নেই। ফলে তাঁর অভাব গতকাল অনুভব করেছেন সব ক্রিকেটভক্তরা।
আরো পড়ুন: গুগ্ল CEO সুন্দর পিচাইকে ক্রিকেট খেলা শেখাচ্ছেন শুভমান গিল! ব্যাপারটা ঠিক কী?
Souvik Das
editor


