বিশ্বকাপ জিততেই অভিনন্দন জানালেন সৌরভ, শচীন থেকে বিরাট, গৌতমকে আর 'গম্ভীর' না দেখে মহা খুশি 'ক্যাপ্টেন কুল'ও!
প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ভারতের জয়ে লেখেন, 'গোটা দল দুরন্ত খেলেছে। সকলকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শুভেচ্ছা।"

আবারও গোটা বিশ্ব দেখল ভারতীয়দের দাপট। পরপর জয় হাসিল করে দেখিয়ে দিল ভারত। বলতে গেলে ক্রিকেট বিশ্বে এখন কেবলমাত্র টিম ইন্ডিয়ারই আধিপত্য চলছে। পরপর দু'বার বিশ্বজয় করে নিন্দুকদের জবাব দিয়ে তৃতীয়বারের মতো দুনিয়া জয় করে নিল মেন ইন ব্লু। একই সঙ্গে ঘরের মাটিতেও টি-২০ বিশ্বকাপ জয়ের নজির গড়ল ভারত। আর এমন জয়ের পর মুখে হাসি দেখা গিয়েছে গৌতম গম্ভীরেরও।
ভারতের জয়ে কী বলছেন ক্রিকেট জগতের কিংবদন্তিরা?
ভারতীয় দলের দুর্ধর্ষ জয়ের পর ভূয়সী প্রশংসা করে শচীন তেন্ডুলকর। তিনি লেখেন, 'টি-টোয়েন্টি ফর্ম্যাটে প্রথমবার কোনও দল টানা দুবার বিশ্বকাপ জিতল। ভারত এই ট্রফি জয়ের যোগ্য দল। আমদের ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল অসাধারণ। একইসঙ্গে বিশেষ ধরণের ক্রিকেট প্রদর্শন করেছে ভারত। দারুণ হয়েছে, টিম ইন্ডিয়া। জয় হিন্দ।'
আরো পড়ুন: ফাইনাল জিততেই 'রহস্যময়ী সুন্দরী'-কে জড়িয়ে ধরলেন ঈশান! কিন্তু কে এই 'রহস্যময়ী'?
ফাইনালের ম্যাচে বল গড়ানোর আগেই ট্রফি হাতে মাঠে এন্ট্রি নিতে দেখা যায় দুই বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মাকে। দুই প্রিয় তারকা দেখে উচ্ছ্বসিত হয়ে যান আপামোর দর্শক। ফাইনালের পর ভারতীয় দলের ট্রফিজয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন ধোনি। তিনি লেখেন, 'আহমেদাবাদে ইতিহাস তৈরি হল। ভারতীয় দল, সাপোর্ট স্টাফ এবং বিশ্বব্যাপী ভারতীয় সমর্থকদের অভিনন্দন। ওদের খেলতে দেখা দারুণ অভিজ্ঞতা। কোচ সাহাব, এভাবেই হাসিখুশি থেক। তোমার মুখে হাসি দেখতে ভালো লাগে। ইনটেনসিটির সঙ্গে হাসি একেবারেই কিলার কম্বো। দারুণ কাজ। সবাই উপভোগ কর। (আর বুমরাকে নিয়ে নতুন করে কিছু না লেখাই ভালো। চ্যাম্পিয়ন বোলার)।'
প্রসঙ্গত, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ কিংবা ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই জিতেছিল। দুই টুর্নামেন্টেই দারুণ খেলেছিলেন গৌতম গম্ভীর। পরে অবশ্য ধোনি-গম্ভীরের সম্পর্কের টানাপড়েন ও মাঠের ভেতরের মতবিরোধ নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে। তবুও বিশ্বজয়ের পর টিম ইন্ডিয়ার হেডকোচের প্রশংসাই করেছেন ধোনি।
আরো পড়ুন: বিশ্বকাপ হোক বা আইপিএল—ফাইনাল হারতে ক্রিকেটার গম্ভীর কোনোদিন জানেন না! এটাই গম্ভীরের 'পাওয়ার'!
পাশাপাশি, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ভারতের জয়ে লেখেন, 'গোটা দল দুরন্ত খেলেছে। সকলকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শুভেচ্ছা।" মাহি এবং হিটম্যানের মতো বিরাট কোহলিও কুর্নিশ জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আমরা আবারও চ্যাম্পিয়ন হলাম। আহমেদাবাদে দুর্দান্ত একটা জয় পেয়েছি আমরা। গোটা প্রতিযোগিতায় অসাধারণ খেলেছ। এই দলটার সঙ্গে কারওর তুলনা হবে না। তোমরা দারুণ সাহসের পরিচয় দিয়েছে। কঠিন পরিস্থিতিতে লড়েছ। চ্যাম্পিয়নও হয়েছ। সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে শুভেচ্ছা। জয় হিন্দ।'
আর সৌরভ গাঙ্গুলি ভারতের জয়ে লেখেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম ইন্ডিয়াকে অসংখ্য অভিনন্দন। ভারত ভীষণই শক্তিশালী। বড় ম্যাচে আরও ভালো পারফর্ম করেছে। মহিলা ক্রিকেট দল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব ১৯ দল। এবার পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতল ভারত। সত্যিই ভারতীয় ক্রিকেট দুর্দান্ত জায়গায়।'
ট্যাগ:
Souvik Das
editor





