আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগেই মেজাজ হারিয়ে ফেললেন এই কেকেআর তারকা! 'ক্ষমা' না চাওয়ানো পর্যন্ত থামলেন না কেকেআর তারকা!
ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের তারকারাও নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই এবার বিতর্কে জড়ালেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিন।

আইপিএল ২০২৬-এর দামামা বেজে গিয়েছে। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে বিশ্বের সবথেকে বড় লিগ আইপিএল। এখন থেকেই প্রত্যেকটি দল নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমনকি ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের তারকারাও নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই এবার বিতর্কে জড়ালেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিন। এমনকি এই ঘটনার উত্তাপ এতটাই বেশি ছিল যে, অজি তারকাকে বাঁচাতে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হল সহকারী কোচকে।
কেন আইপিএল ২০২৬ শুরুর আগেই নিজের মেজাজ হারালেন ক্যামেরন গ্ৰিন?
এই ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বনাম নিউ সাউথ ওয়েলস এদিন মুখোমুখি হয়েছিল ২২ গজের ময়দানে। কিন্তু ছন্দ পতন হয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের বাইরের একটি ঘটনায়। তৃতীয় দিন শেষে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যামেরন গ্রিন। এই পর্বের শুরুটা খুব স্বাভাবিকই ছিল। প্রথম ইনিংসে শতরান নিয়ে প্রশ্ন করা হলে ক্যামেরন গ্রিন বলেন, “হ্যাঁ, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। প্রথম তিন দিন আমরা ভালো খেলেছি, আশা করছি ম্যাচও জিতব।”
আচমকাই তিতিবিরক্ত হয়ে ওঠেন ক্যামেরন গ্ৰিন:
যদিও এর পরেই পরিস্থিতি একেবারে বদলে যায়। সাম্প্রতিক অতীতে তাঁর খারাপ ফর্ম নিয়ে প্রশ্ন করা হয় গ্ৰিনকে। কিন্তু এই প্রশ্ন শোনা মাত্রই তিনি কার্যত তিতিবিরক্ত হয়ে ওঠেন।
রেগে গিয়ে কী বললেন ক্যামেরন গ্ৰিন:
এই প্রশ্ন শোনা মাত্রই ক্যামেরন গ্ৰিন বলেন, “আমি এই প্রশ্নের উত্তর দেব না। পরের প্রশ্ন করুন।” কার্যত উত্তেজিত হয়ে ওঠেন কেকেআরের এই ক্রিকেটার। এই ঘটনার শেষ এখানেই হয় না। সাংবাদিক সম্মেলন শেষে ওই সাংবাদিককে কেকেআর তারকা বলেন, “আপনি সময় নষ্ট করেন।” এদিকে, নিজের পালটা জবাবে ওই সাংবাদিক জানান, গোটা দিন অপেক্ষা করেছেন তিনি। আর এমন কথা শোনার পর গ্রিনের তরফে উত্তর আসে, "তাহলে কেন আমার পেছনে পড়ে আছেন?" পরে অবশ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সহকারী কোচ নিজে থেকেই বিউ কাসন ক্ষমা চেয়ে নেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে কী দাবি করা হয়েছে:
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম 'দ্য এজ'-এর এক প্রতিবেদনে এই ঘটনা প্রসঙ্গে দাবি করা হয়েছে, মাঠের বাইরেও মানসিকভাবে খুব একটা স্বস্তিতে নেই ক্যামেরন গ্রিন। সাংবাদিক টম ডেসেন্ট তাঁর সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার হলেন ক্যামেরন গ্ৰিন!
প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশির তকমা এখনও পর্যন্ত ক্যামেরন গ্রিনের নামেই রয়েছে। অস্ট্রেলিয়ার এই তুখোড় অলরাউন্ডারকে মিনি নিলামে রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের পরিবর্ত হিসাবে গ্ৰিনকেই দলে নিয়েছে নাইটরা। তবে দেশের জার্সিতে তাঁর সাম্প্রতিক ফর্ম কেকেআরের উদ্বেগ অনেকটাই বাড়িয়েছে। ইতিমধ্যেই নেটিজেনরা বলাবলি করছেন, আইপিএলের মতো বিশ্বমানের লিগে যথেষ্ট মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। সেখানে মেজাজ হারালে চলবে না। কিন্তু এখন দেখার বিষয়, আইপিএল ২০২৬-এ নাইটদের ঠিক কতটা অক্সিজেন জোগাতে পারেন ক্যামেরন গ্ৰিন।
ট্যাগ:


