CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%
নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ না খেলতে আসেনি তাই তদন্ত শুরু, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে বিসিবি-র!

বিসিবি-র নির্বাচন ঘিরে অস্বচ্ছতা, টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর জন্য ভারতে বাংলাদেশের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে এবার কার্যত তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

Bangladesh Cricket Board
Bangladesh Cricket Board

চাপ বাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি-র। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে বিসিবি-র 
একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। বোর্ড কর্তাদের বিরুদ্ধেও ইতিমধ্যেই নানান অভিযোগ পেয়েছে তারেক রহমানের সরকার। তাই এবার কড়া সিদ্ধান্তের পথে হাঁটছে বাংলাদেশ সরকার। বিসিবি-র নির্বাচন ঘিরে অস্বচ্ছতা, টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর জন্য ভারতে বাংলাদেশের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে এবার কার্যত তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আর এ প্রসঙ্গে বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন যে, তদন্ত হলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার অর্থাৎ আইসিসি-র সঙ্গে আলোচনা করেই যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন: গৌতম গম্ভীরের পরামর্শেই খারাপ সময় কাটিয়ে ওঠেন অভিষেক শর্মা, এবার আইপিএল ২০২৬-এ অভিষেকের সামনে আসছে নয়া পরীক্ষা!

কেন বাংলাদেশ সরকার তদন্ত শুরু করেছে?

ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়। আর তারপর টি-২০ বিশ্বকাপ ২০২৬ নিয়ে সমস্যা শুরু হয়। নিরাপত্তাজনিত সমস্যার কারণ ইস্যু করে ভারতে দল না পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত নিয়ে এবার তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন আমিনুল হক।

কী জানালেন আমিনুল হক:

সূত্রের খবর, বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন, ‘‘টি-২০ বিশ্বকাপে আমরা কেন খেলতে পারিনি, আমাদের ক্রীড়া কর্তৃপক্ষের কী ঘাটতি ছিল, এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। ইদের পর এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।’’

বিসিবির নির্বাচন নিয়ে তদন্তের সিদ্ধান্তে কী জানালেন আমিনুল হক:

এ বিষয়ে আমিনুল বলেছেন, ‘‘আমরা দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি ক্রিকেট ক্লাবের তরফ থেকে অভিযোগ এসেছে। জেলা স্তর থেকেও অভিযোগ পেয়েছি আমরা। সেই অভিযোগগুলোকে গুরুত্ব দিতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্ট খতিয়ে দেখে আইসিসির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’’

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ কেএল রাহুলকে নিয়ে আশার আলো দেখছে দিল্লি ক্যাপিটালস, বড়সড় দায়িত্ব আসছে রাহুলের কাঁধে!

পাশাপাশি সরকারের সিদ্ধান্তের জন্য বিসিবি বা বাংলাদেশের ক্রিকেটকে যাতে শাস্তির মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করারও আশ্বাস দিয়েছেন আমিনুল হক।

আইসিসি-র কী ক্ষমতা রয়েছে?

আইসিসি তার সদস্য দেশগুলির ক্রিকেট সংস্থার স্বায়ত্তশাসনে যে কোনও রকম হস্তক্ষেপের বিরোধী। সংস্থার নিয়মবিরুদ্ধ কোনো কিছু হলে কড়া পদক্ষেপ গ্ৰহন করা হতে পারে। আর তাই বাংলাদেশের ক্রিকেট কর্তাদের উদ্বেগ অনেকটাই বাড়িয়েছে।

ট্যাগ:BangladeshIndia

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে