কুলদীপ যাদবের বিয়েতে হাজির বাগেশ্বর বাবা! উপহারে ভরিয়ে দিলেন বাগেশ্বর বাবা!

বিয়ের মঞ্চে তারকাদের ভিড়ে জমজমাটি হয়ে উঠেছিল। টিম ইন্ডিয়ার ‘চায়না ম্যানে’র জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে প্রায় ২০০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Bageshwar Baba
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

অনেক অপেক্ষা হল, আর নয়। তাই এবার বিয়েটা সেরেই নিলেন কুলদীপ যাদব। টি-২০ বিশ্বকাপে জয় হাসিল করার পর জীবনের নতুন ইনিংস শুরু করে দিলেন ভারতীয় দলের দুর্দান্ত স্পিনার কুলদীপ যাদব। 

কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কুলদীপ?

অনেকদিনের বান্ধবী বংশিকার সঙ্গেই উত্তরাখণ্ডের মুসৌরিতে গাঁটছড়া বাঁধলেন এই ভারতীয় স্পিনার। বিয়ের মঞ্চে তারকাদের ভিড়ে জমজমাটি হয়ে উঠেছিল। টিম ইন্ডিয়ার ‘চায়না ম্যানে’র জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে প্রায় ২০০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন।  

আরো পড়ুন: মিরাজের রান আউটে রাগে মাঠে হেলমেট, গ্লাভস ছুঁড়ে ফেলে দেন সলমন আলি আঘা! আইসিসির 'শাস্তির খাঁড়া' নেমে এল সলমনের উপর!

কুলদীপের বিয়েতে উপস্থিত ছিলেন বাগেশ্বর বাবা!

কুলদীপের বিয়েতে উপস্থিত হয়ে আশীর্বাদ জানালেন বাগেশ্বর বাবা। এদিন মুসৌরিতে এসে পৌঁছান বাগেশ্বর মহারাজ। আর সেখানে তিনি ভারতীয় ক্রিকেট দলের বোলার কুলদীপ যাদবের বিবাহ অনুষ্ঠানে যোগ দেন। আর কুলদীপকে প্রাণভরে আশীর্বাদও করেন। 

কুলদীপকে কী কী উপহার দিলেন বাগেশ্বর বাবা?

 বাগেশ্বর মহারাজ কুলদীপ যাদবকে ভগবান বালাজির একটি পবিত্র উত্তরীয় এবং একটি সুন্দর বাঁধাই করা ছবি উপহার দেন। এর পাশাপাশি, তিনি নবদম্পতিকে তাঁর আশীর্বাদও জানান। এছাড়াও তিনি কুলদীপ যাদবের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন ও তাঁদের প্রতিও শুভকামনা জ্ঞাপন করেন।   

আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপ জেতার পরেও গৌতম গম্ভীরকে সতর্ক করে দিলেন সৌরভ গাঙ্গুলি! কিন্তু কেন?

প্রায় ২০০ জন অতিথির থাকার ব্যবস্থা করতে মুসৌরির একটি নামী হোটেল পুরোপুরিভাবে বুক করা হয়েছে। আর সেই হোটেলে রয়েছে প্রায় ৮০টি ঘর। এছাড়াও অতিথিদের থাকার জন্য আরও দু’টি বড় হোটেলে ঘর ইতিমধ্যেই সংরক্ষণ করা হয়েছে। বিমানবন্দর থেকে অতিথিদের হোটেলে পৌঁছে দেওয়ার জন্যও বিশেষ যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে। হোটেল সূত্রে খবর, স্যাভয় হোটেলের প্রায় ৮০টি ঘর বুক রাখা হয়েছিল। পাশাপাশি ভিআইপি অতিথি, পরিবারের সদস্য এবং নিরাপত্তাকর্মীদের থাকার জন্য কাছাকাছি বিলাসবহুল হোটেলগুলিতেও থাকার ব্যবস্থা করা হয়েছে বলেই খবর।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে