CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

টি-২০ বিশ্বকাপ জেতার পরেও গৌতম গম্ভীরকে সতর্ক করে দিলেন সৌরভ গাঙ্গুলি! কিন্তু কেন?

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করছেন, গম্ভীরের আসল পরীক্ষা এখনও বাকি রয়েছে। তাই এখন থেকেই গৌতিকে সতর্ক করে দিলেন দাদা।

Gautam Gambhir and Sourav Ganguly
Gautam Gambhir and Sourav Ganguly

ভারতীয় দলের হেড কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে একাধিক খেতাব অর্জন করে নিয়েছেন গৌতম গম্ভীর। খুব অল্প সময়ের মধ্যেই সাফল্যের নজির গড়েছেন গৌতম গম্ভীর। তাঁর কোচিংয়ের জেরেই ভারত ইতিমধ্যেই দু-দু'টি আইসিসি ট্রফি জিতে নিয়েছে। একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ও অপরটি টি-২০ বিশ্বকাপ। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করছেন, গম্ভীরের আসল পরীক্ষা এখনও বাকি রয়েছে। তাই এখন থেকেই গৌতিকে সতর্ক করে দিলেন দাদা। 

আরো পড়ুন: মিরাজের রান আউটে রাগে মাঠে হেলমেট, গ্লাভস ছুঁড়ে ফেলে দেন সলমন আলি আঘা! আইসিসির 'শাস্তির খাঁড়া' নেমে এল সলমনের উপর!

গৌতম গম্ভীরের 'আসল পরীক্ষা' কোনটা?

সূত্রের খবর, এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার কঠিন পরিস্থিতিই গম্ভীরের প্রকৃত দক্ষতা যাচাই করবে। এ বিষয়ে সৌরভ বলেছেন, “২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় হতে চলা বিশ্বকাপই গম্ভীরের জন্য আসল চ্যালেঞ্জ হতে চলেছে। সেখানে পরিস্থিতি কঠিন হবে। তবে এই দল নিয়ে গম্ভীর সফল হবেন বলেই আমি বিশ্বাস করি।” 

প্রসঙ্গত, ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছিল ভারতের। ফলে ২০২৭ বিশ্বকাপ ঘিরে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে।

এছাড়াও, টেস্ট ক্রিকেটেও যে ভারতের উন্নতি দরকার, সে কথাও বলেছেন সৌরভ। তাঁর মতে, ঘরের মাঠে অতিরিক্ত টার্নিং পিচের বদলে ভালো উইকেটে খেললেই ভালো ফল মিলবে। তাঁর ভাষায়, “লাল বলের ক্রিকেটে আরও উন্নতি করতে হবে। উইকেট কেমন হবে, তা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করা বন্ধ করতে হবে। ভারত কিন্তু ইংল্যান্ডে ভালো ফল করেছিল। সেখানে কিন্তু কেমন পিচ হবে, সেটা ওর হাতে ছিল না। পাশাপাশি ঘরের মাঠে অতিরিক্ত টার্নিং পিচের বদলে ভালো উইকেটে খেলেও জেতা যায়।”

আরো পড়ুন: কেকেআরের জন্য খারাপ খবর, কলকাতার মাটিতে পা দেওয়ার আগেই পাক বোর্ডের সঙ্গে চুক্তি ভাঙায় সমস্যায় পড়লেন কেকেআরের জোরে বোলার!

গম্ভীরকে নিয়ে কী ভাবছেন সৌরভ?

গৌতম গম্ভীরের প্রতি যে তাঁর পূর্ণ আস্থা রয়েছে, সে কথা প্রকাশ করে সৌরভ গাঙ্গুলি বলেছেন, “গৌতম খুবই ভালো কোচ। সাদা বলের ক্রিকেটে তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন।”

যদিও আগামী ২৮শে মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে এবারের আইপিএল।গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে আইপিএলের ১৯তম সংস্করণ শুরু হতে চলেছে।

ট্যাগ:India

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে