CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

মিরাজের রান আউটে রাগে মাঠে হেলমেট, গ্লাভস ছুঁড়ে ফেলে দেন সলমন আলি আঘা! আইসিসির 'শাস্তির খাঁড়া' নেমে এল সলমনের উপর!

বাংলাদেশের লিটন দাসের সঙ্গে বিবাদে জড়ানোয় কোনও শাস্তি দেওয়া হয়নি সলমনকে। এই ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলেই জানানো হয়েছে রিপোর্টে।

Salman Agha Run Out
Salman Agha Run Out

ক্রিকেট হল অনিশ্চয়তার খেলা। এই খেলার মোড় কখন যে কোনদিকে ঘুরে যায় তা বলা খুব মুশকিল। নানান ঘটনা ঘটে ২২ গজের ময়দানে। তাই সব নিয়ম রক্ষণাবেক্ষণের জন্য আইসিসির নিজস্ব আইন আছে। এই আইন কেউ অমান্য করলেই ক্রিকেটারদের উপর শাস্তির খাঁড়া নেমে আসে। সলমন আলি আঘার সঙ্গে এবার তাই হল। 

বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে সলমন আলি আঘার রান আউট বিতর্ক!

সলমন আলি আঘার রান আউট নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে গোটা ক্রিকেটবিশ্ব। বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তাঁকে আউট করে ঠিক করেছেন কিনা, তা নিয়েই  দু'ধরনের মতামত পাওয়া যাচ্ছে। এবার তার মাঝেই জানা গেল যে, সলমনকে নাকি শাস্তি দিয়েছে আইসিসি। 

আসলে, এই ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের। বোলার ছিলেন অধিনায়ক মিরাজ। অপরদিকে ব্যাট করছিলেন মহম্মদ রিজওয়ান। ওভারের চতুর্থ বলটি সোজা খেলেন রিজওয়ান। কিন্তু নন স্ট্রাইকিং প্রান্তে থাকা সলমন বলের সামনে থেকে সরে যান। ফলে মিরাজ বলটি পা দিয়ে আটকে নেন। আর সেটি থামার আগেই ক্রিজের বাইরে থাকা সলমন হাত দিয়ে বলটি তুলতে যান। কিন্তু সেই সুযোগে মিরাজ দ্রুত বল তুলে উইকেটে ছুড়ে মারেন। আর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট হয়ে যান সলমন।

আরো পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৯ লাখ টাকা কম পেয়েছে ইংল্যান্ড! আইসিসির পুরস্কারের পার্থক্যে হইচই শুরু !

আর এভাবে রান আউট হয়ে যাওয়ার পরে পরেই প্রথমে নিজের হেলমেট ও গ্লাভস খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দেন সলমন। পরে তৃতীয় আম্পায়ারও তাঁকে আউট দিলে হেলমেট ও গ্লাভস তুলে নিয়ে ডাগ আউটের দিকে ফিরছিলেন তিনি। ডাগ আউটে গিয়ে আবার ব্যাট ও গ্লাভস ছুঁড়ে ফেলেন এই পাক ক্রিকেটার। যদিও এই বিষয়টিকে একেবারেই ভালো ভাবে দেখেননি ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।

আইসিসির নিয়মে কী বলা আছে?

খেলা শেষ হলে ম্যাচ রেফারি তাঁর রিপোর্টে এই বিষয়টি আইসিসির ২.২ ধারার আওতায় রেখেছেন। ক্রিকেটের কোনও সরঞ্জাম ছুড়ে ফেললে এই ধারায় সেই ক্রিকেটারকে সাধারণত শাস্তি দেওয়া হয়। আর সেই ধারাতেই এবার শাস্তি পেয়েছেন সলমন। ইতিমধ্যেই তাঁকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি একটি ডি-মেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এ বিষয়ে সংবাদমাধ্যম‘দ্য ডেলি স্টার’-কে নিয়ামুর বলেছেন, “মাঠে ও মাঠ ছেড়ে বার হওয়ার সময় ক্রিকেটের সরঞ্জাম ছুড়ে ফেলা হয়েছে। সলমন আগে এই ধরনের কিছু করেননি। কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের নিরপেক্ষ থাকতেই হবে। তাই ওঁকে সতর্ক করা হয়েছে। একটা ডি-মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।” 

তবে আউট হওয়ার পর বাংলাদেশের লিটন দাসের সঙ্গে বিবাদে জড়ানোয় কোনও শাস্তি দেওয়া হয়নি সলমনকে। এই ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলেই জানানো হয়েছে রিপোর্টে।

আরো পড়ুন: নতুন 'জার্সি' গায়ে নতুন উদ্যমে আইপিএল ২০২৬ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স! কেকেআরের জার্সিতে কী কী পরিবর্তন এল জানেন?

বিতর্কিত রান আউট নিয়ে কী বললেন সলমন?

বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত রান আউট নিয়ে মুখ খুলেছেন সলমন নিজেও। এ প্রসঙ্গে তাঁর দাবি, তিনি থাকলে ও ভাবে আউট করতেন না। এ ব্যাপারে তিনি বলেন, “আমি সব সময় আইন মেনে খেলার পক্ষে। তবে যে কোনও পরিস্থিতিতে খেলোয়াড়সুলভ মনোভাবকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কেউ যদি মনে করে আমাকে এ ভাবে আউট করে ঠিক করেছে, তা হলে সে ঠিক করেছে। এ রকম পরিস্থিতিতে আমি কিন্তু এমন করতাম না। আমার ক্রিকেট ভাবনা অন্য রকম। খেলোয়াড়সুলভ মনোভাবকে গুরুত্ব দিতাম। অতীতে কখনও এমন কিছু করিনি। ভবিষ্যতেও করব না।’’

যদিও সলমনকে রান আউট করে কোনো আক্ষেপ নেই বাংলাদেশের অধিনায়ক মিরাজের। তিনি স্পষ্টভাবে এ কথা জানিয়েছেন।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে