KKR vs LSG Highlights: একা দায়িত্ব নিয়ে নাইট তারকাদের রাতের 'ঘুম' কেড়ে নিলেন মুকুল চৌধুরী, পরপর ৪ ম্যাচে হারল কেকেআর!
কেকেআর বনাম এলএসজি ম্যাচ হাইলাইটস।

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তাই বাধ্য হয়েই কেকেআরকে প্রথমে ব্যাটিং করতে হয়।
আজকের ম্যাচে কেকেআরের পারফরম্যান্স!
মিডল ওভারে কেকেআরের ব্যাটারদের পা হড়কালেও শেষপর্যন্ত সামলে নিলেন রোভম্যান পাওয়েল এবং ক্যামেরন গ্রিন। ১০ থেকে ১৬ ওভার পর্যন্ত ৩১ বলে কোনও বাউন্ডারি আসেনি। তা সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে কলকাতা উইকেট হারিয়ে ১৮১ রান করে। পঞ্চম উইকেটে পাওয়েল এবং গ্রিনের মধ্যে অপরাজিত ৭০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। কেকেআর ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৪৫ রান করলেন অঙ্গকৃষ রঘুবংশী। এছাড়া ৪১ রান করেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। জেতার জন্য লখনউকে করতে হত ১৮২ রান। দ্বিতীয় ইনিংসে সেই লক্ষ্যেই নামে এলএসজি।
আরো পড়ুন: প্রধান হতেই বিরাট সিদ্ধান্ত নিয়ে নিলেন তামিম ইকবাল, এক ধাক্কায় বেতন বাড়ল খেলোয়াড়দের!
আজকের ম্যাচে এলএসজির পারফরম্যান্স!
১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম উইকেট হারায় লখনউ সুপার জায়ান্টস। ২২ রানে ফিরে গেলেন এইডেন মারক্রাম। তাঁর উইকেট শিকার করলেন কলকাতার পেস তারকা বৈভব অরোরা।
মুকুল চৌধুরীর ঝোড়ো ইনিংসে হেরে গেল কেকেআর:
অনবদ্য, অবিশ্বাস্য, অবিস্মরণীয়, দুর্ধর্ষ... যতই বিশেষণ যোগ করা হোক না কেন, মুকুল চৌধুরি-র জন্য যেন কম বলেই মনে হবে। একটা সময় চোখ বন্ধ করে কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএল টুর্নামেন্টের ১৫ নম্বর ম্যাচে জয়লাভ করছিল। কিন্তু, মুকুল চৌধুরি একা হাতে গোটা ম্যাচের রংটাই পুরোপুরি বদলে দিলেন। শেষ বলে লখনউ সুপার জায়ান্টস ৩ উইকেটে জয়লাভ করল। মাত্র ২৭ বলে অপরাজিত ৫৪ রান করলেন তিনি। ২ বাউন্ডারির পাশাপাশি ৭ ছক্কা হাঁকালেন। আর এই জয়ের পাশাপাশি কেকেআর সমর্থকরা চূড়ান্ত হতাশায় ডুবতে বসেছে। টানা ৪ ম্যাচে তারা একটাও জিততে পারেনি।
আরো পড়ুন: বিরাট কোহলির নাম শুনতেই রেগে কাঁই বাবর আজম, 'আক্ষেপ'-এর জেরে বলে ফেললেন বড় কথা!
ট্যাগ:


