সেমিফাইনালের দরজা বন্ধ হয়নি পাকিস্তানের, বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ঠিক কী করতে হবে পাকিস্তানকে?
এই মুহূর্তে যা জানা যাচ্ছে, তাতে প্রথমে ব্যাট করলে পাকিস্তানকে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততেই হবে। আর পরে ব্যাট করতে নামলে এই কাজ আরও কঠিন হবে।

পাকিস্তান ক্রিকেট দল আদৌ কি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে? এই প্রশ্নই সবার মনে ঘোরাফেরা করছিল। কিন্তু, শুক্রবার কলম্বোয় ইংল্যান্ড যখন নিউজিল্যান্ডকে হারিয়ে দিল তখন পাকিস্তানের মাথা থেকে একটু হলেও দুশ্চিন্তা কমল। নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ার ফলে সুপার এইটে গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠে গেল তারা। আর, নিউজিল্যান্ডের এই হারে বিশ্বকাপে টিকে থাকল পাকিস্তান। আজ, শনিবার যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে তাদের। কিন্তু, সেমিফাইনালে যেতে হলে মানতে হবে আরও একটি শর্ত।
পাকিস্তানকে এমন কোন শর্ত মানতে হবে?
সুপার এইটের গ্রুপে তিনটি ম্যাচ জেতায় ইংল্যান্ডের পয়েন্ট হয়েছে ৬। অপরদিকে নিউজিল্যান্ড আটকে থাকল ৩ পয়েন্টেই। শনিবার যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন তাদেরও হবে ৩ পয়েন্ট। আর সেক্ষেত্রে আসবে নেট রান রেটের অঙ্ক।
আরো পড়ুন: আচমকা বদলে গেল আইপিএল ২০২৬-এর শুরুর তারিখ! কিন্তু কেন?
পয়েন্ট টেবিলে এখন কার অবস্থান কোথায়?
ইংল্যান্ডের কাছে হারের ফলে দুইয়ে থাকা নিউজিল্যান্ডের এখন রান রেট হল ১.৩৯০। আর, পাকিস্তানের রান রেট হল -০.৪৬১। ফলে সলমন আঘারা এমনিতেই রান রেটে অনেকটাই পিছিয়ে রয়েছে। নিউজিল্যান্ডকে রান রেটে যদি পিছনে ফেলতে চায় পাক ক্রিকেটাররা তাহলে তাদের অনেক কঠিন কাজ করতে হবে।
এই মুহূর্তে যা জানা যাচ্ছে, তাতে প্রথমে ব্যাট করলে পাকিস্তানকে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততেই হবে। আর পরে ব্যাট করতে নামলে এই কাজ আরও কঠিন হবে। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা যে রানই তুলুক না কেন, তা ১৩.১ ওভারের মধ্যে তাড়া করতেই হবে। আর এই শর্ত মানলে তবেই সেমিফাইনালে খেলার আশা থাকবে পাকিস্তানের। না হলে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে চলে যাবে নিউজিল্যান্ড।
সেমিফাইনালে ওঠার ব্যাপারে কী বললেন সলমন মির্জা?
হ্যাঁ, সেমিফাইনালে ওঠার ব্যাপারে যথেষ্ট আশাবাদী পাকিস্তানের সলমন মির্জ়া।
সূত্রের খবর, তিনি শুক্রবার বলেছেন, “শ্রীলঙ্কাকে হারানোর ব্যাপারে আমরা আশাবাদী। শুধু সেমিফাইনালে ওঠা নয়, পাকিস্তানের ক্ষমতা রয়েছে বিশ্বকাপে আরও ভাল কিছু করার। জানি আমাদের ভাগ্য সুতোয় ঝুলছে। সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা নিজেদের নিয়েই ভাবছি।” যদিও এখন কী হয় সেটা শনিবারের ম্যাচেই জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
ট্যাগ:
Souvik Das
editor


