CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আচমকা বদলে গেল আইপিএল ২০২৬-এর শুরুর তারিখ! কিন্তু কেন?

এই পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক কারণ। কেননা,‌ আগামী কয়েক মাসের মধ্যেই অসম, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন সংঘটিত হওয়ার কথা রয়েছে।

Indian Premier League
Indian Premier League

আইপিএল ২০২৬ মরসুমের সূচি নিয়ে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়েছে। কারণ, বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ হল আইপিএল। ক্রিকেট প্রেমীরা একটা বছর পুরো অপেক্ষা করে থাকে শুধুমাত্র এই সময়টার জন্য। কিন্তু এবার আইপিএল শুরু নিয়ে বেশ দ্বিধা দেখা যাচ্ছে। আইপিএল শুরুর যে নির্ধারিত সময় ছিল, সেই নির্ধারিত সময়ের তুলনায় দু’দিন পিছিয়ে ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের এই বারের আসর।

আইপিএল ২০২৬-এর দিনক্ষণ নিয়ে বোর্ডের তরফে ঠিক কী জানানো হয়?

আইপিএল শুরু নিয়ে প্রথমে বোর্ডের তরফে জানানো হয়েছিল যে, টুর্নামেন্ট শুরু হবে ২৬ মার্চ। গত বছরের ১৫ ডিসেম্বর, মেগা নিলামের ঠিক আগের দিন ফ্র্যাঞ্চাইজিগুলিকে সেই সম্ভাব্য সূচির কথাও জানিয়ে দিয়েছিল বোর্ড ।কিন্তু পরে অভ্যন্তরীণ আলোচনার প্রেক্ষিতে নির্ধারিত সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আর এই নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ মার্চ হবে উদ্বোধনী ম্যাচ এবং ৩১ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: জিম্বাবোয়েকে হারিয়ে মাঠ থেকেই বিদেশি তরুণীকে ভিডিও বার্তা দিলেন তিলকের! এই তরুণীর সাথে দেখাও করতে চান তিলক!

হঠাৎ করে কেন পিছিয়ে গেল আইপিএল শুরুর তারিখ?

আসলে, এই পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক কারণ। কেননা,‌ আগামী কয়েক মাসের মধ্যেই অসম, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন সংঘটিত হওয়ার কথা রয়েছে। যদিও এখনও পর্যন্ত ভোটের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি ভারতের নির্বাচন কমিশন। ফলত, সম্পূর্ণ সূচি চূড়ান্ত করতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বটে। কলকাতা এবং চেন্নাই, এই দুই শহর যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস-এর ঘরের মাঠ। এছাড়া, অসমের রাজধানী গুয়াহাটি রাজস্থান রয়্যালস-এর দ্বিতীয় ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। তাই এই পর্যায়ে নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির সাথে আইপিএলের সূচির সমন্বয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

২০০৮ সালে, অর্থাৎ যখন থেকে আইপিএল শুরু হয়, তখন থেকে দেখা গেছে যে, সাধারণ নির্বাচন বা গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের বছরে সূচি দুই দফায় ঘোষণা করা হয়েছে। ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়েও এমনটাই করা হয়েছিল। প্রথমে লিগের প্রাথমিক অংশের সূচি প্রকাশ করা হয়। আর তার পরে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে বাকি অংশটাও ঘোষণা করা হয়। এবারও আইপিএল গভর্নিং কাউন্সিল একই পথ অনুসরণ করবে কিনা, তা নিয়ে জোর আলোচনা চলছে। আগামী সপ্তাহে গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে।

আরো পড়ুন: ‘টাফ এনভায়রনমেন্ট মেকস টাফ পিপল’— জম্মু-কাশ্মীরের আউকিবকে নিয়ে সৌরভ গাঙ্গুলির আবেগঘন পোস্ট ভাইরাল!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে