IPL 2026 RCB vs SRH: আইপিএলের প্রথম ম্যাচে মাত্র ৪ মিনিটেই টিকিট শেষ, কী হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে?
আইপিএল ২০২৬ শুরুর আগে থেকেই ফ্যানেরা কার্যত আইপিএল জ্বরে কাবু। ইতিমধ্যেই ফ্যানেদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। তবে এরই মধ্যে এমন এক ঘটনা ঘটে গেল যা সত্যিই অবাক করার মতো।

২৮-শে মার্চ শনিবার থেকেই শুরু হচ্ছে আইপিএল ২০২৬। তাই আইপিএল ২০২৬ শুরুর আগে থেকেই ফ্যানেরা কার্যত আইপিএল জ্বরে কাবু। ইতিমধ্যেই ফ্যানেদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। তবে এরই মধ্যে এমন এক ঘটনা ঘটে গেল যা সত্যিই অবাক করার মতো।
মাত্র ৪ মিনিটেই চিন্নাস্বামী স্টেডিয়ামের টিকিট শেষ!
বেঙ্গালুরু দলের কর্তা রাজেশ মেনন যখন ঘোষণা করেন বিকেল ৪-টের সময় টিকিট বিক্রি শুরু হবে, তখনই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। আর টিকিট ছাড়ার মাত্র ৪ মিনিটের মধ্যেই আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের সব টিকিট শেষ হয়ে যায়। বেঙ্গালুরু-হায়দরাবাদের লড়াই দেখতে সমর্থকদের আগ্রহ যে ঠিক কতটা, তা কার্যত স্পষ্ট হয়ে গেল এই ঘটনাতেই। গত বারে স্টেডিয়ামের বাইরে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১১ জনের যে মৃত্যু হয়েছিল, তাতে সমর্থকদের আবেগে কোনো অংশে ভাটা পড়েনি।
কেমনভাবে সেজে উঠেছে চিন্নাস্বামী স্টেডিয়াম:
চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠের ভেতরে সবকিছুই যেন একেবারে ঝকঝকে। পিচ পরিপাটিভাবে সাজানো, অনুশীলনে ব্যস্ত হায়দরাবাদের ক্রিকেটাররাও। কিন্তু বাউন্ডারির বাইরে পা রাখলেই দেখা যাচ্ছে অন্য ছবি। চিন্নাস্বামী স্টেডিয়ামের এই প্রস্তুতির প্রভাব পড়েছে দর্শকদের উপস্থিতিতেও। সাধারণত ম্যাচের আগে স্টেডিয়ামের চারপাশে টিকিটের খোঁজে যথেষ্ট ভিড় লেগে থাকে। কিন্তু এদিন সেই চেনা ভিড় একেবারেই চোখে পড়েনি। পুরো পরিবেশটাই যেন অনেক বেশি নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল। স্টেডিয়ামের ভেতরেও এখন কাজ চলেছে রাত পর্যন্ত। আলো জ্বলে ওঠার পরেও থামেনি প্রস্তুতি। দ্রুত কাজ শেষ করতে বিশেষ অনুমতি নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ চালানো হচ্ছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে!
হ্যাঁ, বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আয়োজক সংস্থা ও দলের উপর দায়িত্ব এখন অনেক বড়। তাইতো আগেরবারের দুর্ঘটনা যাতে এবার কোনোমতেই না ঘটে সেই কারণে নিরাপত্তায় বিশেষ নজর দিচ্ছে কতৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে আবারও দর্শকে ভরে উঠবে এই স্টেডিয়াম। আর সমর্থকরাও একেবারে নিশ্চিন্ত মনে উপভোগ করতে পারবেন কিং কোহলির খেলা।
ট্যাগ:


