Rohit Sharma: কিং কোহলির এই 'রেকর্ড' ভেঙে দিলেন রোহিত শর্মা!
আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। তিনি এদিন মাত্র ৩৮ বলে ৭৮ রান করেন। রোহিতের এই ইনিংসটি ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা, যা তাদের দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়।

২৯শে মার্চ, রবিবার আইপিএল ২০২৬-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কার্যত ঝোড়ো মেজাজে ব্যাটিং করেন রোহিত শর্মা। আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। তিনি এদিন মাত্র ৩৮ বলে ৭৮ রান করেন। রোহিতের এই ইনিংসটি ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা, যা তাদের দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়।
আইপিএল ২০২৬-এ মুম্বইয়ের প্রথম ম্যাচেই বড় রেকর্ড করে ফেললেন রোহিত!
এদিন রোহিত তাঁর এই ঝোড়ো ইনিংসের মাধ্যমে রোহিত একটি বড় রেকর্ড গড়ে ফেলেছেন। টি-২০ ক্রিকেটে কোনো একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব এখন রোহিত শর্মার দখলেই থাকল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রোহিতের মোট রান দাঁড়িয়েছে ১১৬১, যা বিশ্ব ক্রিকেটে এক নয়া নজির।
বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা!
এর আগে টি-২০ ক্রিকেটে কোনো একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। কিন্তু, তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে ১১৬০ রান করেছিলেন। এছাড়াও পঞ্জাব ও দিল্লির বিরুদ্ধে তাঁর রানও এক হাজারের বেশি। তবে রোহিত এবার বিরাটের সেই রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এলেন।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রোহিতের কৃতিত্ব:
রোহিত শর্মা কলকাতার বিরুদ্ধে এযাবৎ মোট ৩৬টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ডেকান দলের হয়ে কিছু রান করলেও, বেশিরভাগ রান এসেছে মুম্বইয়ের জার্সিতেই। দীর্ঘদিন ধরে একই দলের বিরুদ্ধে ধারাবাহিক ভালো পারফরম্যান্সই তাঁকে যে এই জায়গায় পৌঁছে দিয়েছে তা বলায় যায়।
রোহিত শর্মার সামনে রয়েছে নতুন রেকর্ডের সুযোগ:
এখন রোহিত শর্মার সামনে রয়েছে আরও একটি দুর্দান্ত সুযোগ। দিল্লির বিরুদ্ধে আগামী ম্যাচে তিনি যদি বড় সংখ্যার রান করতে পারেন, তাহলে সেই দলের বিরুদ্ধেও সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়তে পারেন তিনি। সুতরাং, তাঁর এই ফর্ম মুম্বইয়ের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ব্যক্তিগত কেরিয়ারেও একের পর এক সাফল্যের দরজা যে খুলে দিচ্ছে তা কার্যত স্পষ্ট।
আরো পড়ুন: KKR vs MI: রোহিত-রিকলটনের 'ঝোড়ো' ইনিংসের তান্ডবে প্রথম ম্যাচেই হেরে গেল কেকেআর!
ট্যাগ:


